এক্সপ্লোর

Mimi Chakroborty : মিমি চক্রবর্তীকে প্রায় ৯'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ ED-র, আজ অঙ্কুশ ও ঊর্বশীকে তলব

Betting App Case ED On Mimi Chakroborty: বেটিং অ্য়াপ মামলায় অভিনেত্রী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

বিজেন্দ্র সিংহ, উজ্জ্বল মুখোপাধ্য়ায় ও আশাবুল হোসেন, কলকাতা: বেটিং অ্য়াপ মামলায় অভিনেত্রী এবং তৃণমূলের প্রাক্তন সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ন'ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এরপর ডেকে পাঠানো হয়েছে অভিনেতা অঙ্কুশ হাজরা এবং ঊর্বশী রাউতেলাকে। সূত্রের দাবি, গোয়েন্দারা জানতে চাইছেন, বেটিং অ্য়াপ বেআইনি জেনেও কেন তারকারা এর প্রচার করা হয়েছিলেন? তার জন্য় কত টাকা পেয়েছিলেন তাঁরা? 

আরও পড়ুন, অসুখের নাম 'অন্ধকার'! Blue লাইনের সব মেট্রো স্টেশনে বন্ধ ডিসপ্লে, দেখা যাচ্ছে না ট্রেনের সময় সারণি

মিমি চক্রবর্তী, অঙকুশ হাজরা এবং ঊর্বশী রাউতেলা। না, একসঙ্গে কোনও ছবিতে নয়। কেন্দ্রীয় এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের স্ক্য়ানারে। সোমবারই প্রাক্তন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকাল ১০.৫০ নাগাদ নথিপত্র এবং আইনজীবীকে নিয়ে দিল্লিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে পৌঁছে যান প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তী। সকাল ১১টা নাগাদ মিমি চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়। রাত ৮টা নাগাদ ED অফিস থেকে বেরোন তিনি। প্রায় ৯ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।
 
শুধু অবশ্য় মিমি চক্রবর্তী নয়। এই একই মামলায় ED-র নজরে রয়েছেন অভিনেতা অঙকুশ হাজরা। মঙ্গলবার তাঁকে সল্টলেকের CGO কমপ্লেক্সে ডাকা হয়েছে। অভিনেত্রী উর্বশী রাউতেলাকেও এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার তলব করেছে ED. ED সূত্রে দাবি, এই বেটিং অ্য়াপের মাধ্য়মে টাকা নয়ছয় হয়েছে এবং বিদেশে গেছে। সেই লেনদেনের গতিপথই খুঁজে বারতে চাইছেন ED অফিসাররা। এজেন্সি সূত্রে দাবি, অফিসাররা জানতে চাইছেন, বেটিং অ্য়াপ বেআইনি জেনেও এই তারকারা কেন তার প্রচার করেছিলেন? এই প্রচারের জন্য় তাঁরা কত টাকা পেয়েছিলেন? সেই টাকা কীভাবে তাঁদের কাছে পৌঁছেছিল? 
 
এদিকে, দিল্লিতে প্রাক্তন তৃণমূল সাংসদ এবং অভিনেত্রী মিমি চক্রবর্তীকে যখন ED জিজ্ঞাসাবাদ করছে, তখন এরাজ্য়ে তা নিয়ে শুরু হয়ে গেছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার বলেন, 'দেখুন, আমি ওনাকে বলব যে, যখনই ওনাকে তদন্তকারী সংস্থা ডাকবে, উনি গিয়ে, উনি যতটা জানেন, ততটা বলবেন। পশ্চিমবঙ্গের ফিল্ম ইন্ডাস্ট্রি যেটাকে আমরা টলিউড নামে চিনি, টলিউডের মাধ্য়মে যে কালো টাকা যে সাদা করা হয়, এই বিষয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। সেক্ষেত্রে যে সিন্ডিকেট কাজ করে, আপনারা ভাল জানেন।'
 
অন্য়দিকে, তৃণমূল আবার একটি ছবির প্রসঙ্গ টেনে ED-কে কটাক্ষ ছুড়ে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য় সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, মিমি চক্রবর্তীকে ED-র তলব যেটা এটা তো আইনের বিষয়। আইন আইনের পথে চলবে। এই সময়েই হঠাৎ CBI-ED এদের ব্য়বহার করে, এভাবে ডেকে পাঠানো, আমার তো আবার অন্য়রকম মনে হচ্ছে যে, 'রক্তবীজ ২'-এর প্রোমোশন চলছে। 'রক্তবীজ ২'-তে মিমি নায়িকা। অঙ্কুশ হচ্ছে ভিলেন। এ তো শিবপ্রসাদ ওদের তো উচিত, প্রিমিয়ারে ED-কে আমন্ত্রণ জানানো। 
 
এর আগে এই বেটিং অ্য়াপ-কাণ্ডের তদন্তে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শিখর ধবন এবং সুরেশ রায়নাকেও জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। সোমবার মিমি চক্রবর্তীকে প্রায় ৯ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করল ইডি। এবিষয়ে প্রতিক্রিয়ার জন্য় মিমি চক্রবর্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি।মেসেজেরও উত্তর দেননি।  ED-র তলব নিয়ে কিছু বলতে চাননি। 

সেরা শিরোনাম

Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়
Weather Update: চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র
চতুর্থী থেকেই ঝমঝমিয়ে বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ? বড় আপডেট IMD-র

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget