এক্সপ্লোর

Operation Sindoor: শত্রুপক্ষ অসৎ মনোভাব দেখালে, ভারতীয় সেনা সবসময় যোগ্য জবাব দেবে', বলছেন শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের দাদা

Pahalgam Incident: 'আমি গর্বিত যে ভারতীয় সেনা আমার ভাইয়ের বদলা নিয়েছে, পর্যটকদের বদলা নিয়েছে। আমি খুবই খুশি', বলছেন শহিদ জওয়ান ঝন্টু আলি শেখের দাদা।

Operation Sindoor: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরই হামলাকারীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছিল। আর সেই সেনা অভিযানেই জম্মু-কাশ্মীরের উধমপুর জেলায় জঙ্গিদের গুলিতে শহিদ হন প্যারা কমান্ডো ঝন্টু আলি শেখ। নদিয়ার তেহট্টের বাসিন্দা তিনি। তাঁর দাদাও সেনাবাহিনীতে কর্মরত। দাদার কাঁধেই কফিনে চড়ে গ্রামের বাড়িতে ফিরেছিলেন শহিদ জওয়ান। তাঁর মৃত্যু যাতে বৃথা না যায়, সেই দাবি তুলেছিলেন ঝন্টু আলি শেখের পরিবারের পাশাপাশি সাধারণ মানুষও। অবশেষে ভারত প্রত্যাঘাতের মাধ্যমে জবাব দিয়েছে। শহিদ জওয়ানের দাদা, যিনি নিজেও সেনাবাহিনীর একজন জওয়ান, তিনি জানিয়েছেন, ভারত সরকার এবং সেনাবাহিনীর প্রতি তিনি গর্বিত। ভারত যে বদলা নেবে এই আশা ছিল তাঁর। ভাইয়ের মৃত্যু যে বৃথা যায়নি, সেই কথাও বলেছেন তিনি। পাকিস্তানের মাটিতে ভারতের প্রত্যাঘাতের ঘটনায় খুশি বলেও জানিয়েছেন তিনি। বলেছেন, 'লড়াই কেউ চায় না। আমিও চাই না। চাই সবাই শান্তিতে থাকুক। কিন্তু শত্রুরা যখনই এরকম অসৎ মনোভাব দেখাবে, ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দেবে। ভারতীয় সেনার উপর আস্থা রাখুন। সেনা ২৪ ঘণ্টা প্রস্তুত। আমি গর্বিত যে ভারতীয় সেনা আমার ভাইয়ের বদলা নিয়েছে, পর্যটকদের বদলা নিয়েছে। আমি খুবই খুশি। ভবিষ্যতেও ভারতীয় সেনাবাহিনী বদলা নেবে।' 

পহেলগাঁও হামলার পর জঙ্গিদের খোঁজে অভিযানের সময় জম্মু ও কাশ্মীরের উধমপুর জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত হন বাংলার জওয়ান। শহিদ সেনা জওয়ান কর্তব্যরত ছিলেন প্যারা-কমান্ডো পদে। তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃতের বাড়ি নদিয়ার তেহট্টের পাথরঘাটায়। জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয় তাঁর। ১৪ বছর আগে সেনাবাহিনীতে যোগ দেন তিনি। দে়ড় বছর আগে তাঁর পোস্টিং হয় কাশ্মীরে। 

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ের কাছে বৈসারন উপত্যকায় নারকীয় হত্যালীলা চালিয়েছে জঙ্গিরা। 'মিনি সুইৎজারল্যান্ড' নামে পরিচিত পর্যটকদের 'মাস্ট ভিজিট' এই জায়গায় সাধারণ পর্যটকদের উপর অবাধে গুলি চালিয়েছে জঙ্গিরা। বেছে বেছে হিন্দু পুরুষদের গুলি করে মারা হয়েছে। পর্যটকদের বাঁচাতে গিয়ে জঙ্গিদের গুলিতে ঝাঁঝরা হয়েছেন এক স্থানীয় টাট্টু-ঘোড়ার চালকও। এই ঘটনার ১৫ দিনের মাথায় প্রত্যাঘাত করেছে ভারত। ২৫ মিনিটের অভিযানে ২৪টি মিসাইল অ্যাটাক হয়েছে। ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দিয়েছে ভারতে। যে প্রত্যাঘাতের অপেক্ষা গোটা দেশ করছিল, অবশেষে সেই প্রত্যাঘাত হয়েছে। 

সেরা শিরোনাম

Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget