এক্সপ্লোর

Pallavi Dey Death: পল্লবীই প্রথম নন, স্কুলজীবনে 'আত্মহত্যা' করে সাগ্নিকের আরও এক বান্ধবী!

Howrah News: সাগ্নিকের সঙ্গে সম্পর্ক থাকা দুই নারীর 'আত্মহত্যা' নেহাত কাকতালীয় হতে পারে না বলে মত পল্লবী ঘনিষ্ঠদের। 

সুনীত হালদার, কলকাতা: শুধু অভিনেত্রী পল্লবী দে-ই নয় (Pallavi Dey Death)। আট বছর আগে তাঁর লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর আরও এক বান্ধবী সৌমি মণ্ডলেরও অস্বাভাবিক মৃত্যু ঘটেছিল। সেবারও ঘর থেকে উদ্ধার হয় ঝুলন্ত দেহ। সাগ্নিকের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনেই আত্মহত্যা, দাবি সৌমির মা-বাবার (Sagnik Chakraborty)।

আত্মহত্যা করেন সাগ্নিকের আরও এক বান্ধবী!

এক জনের নাম সৌমি মণ্ডল, আরেক জন পল্লবী দে। একজনের বাড়ি হাওড়ার জগাছায়। মৃত্যু তাঁদের এক সুতোয় গেঁথে দিয়েছে। ২০১৪ সালের ১৮ মার্চ অস্বাভাবিক মৃত্যু হয় একাদশ শ্রেণির ছাত্রী সৌমি মণ্ডলের। ঠিক যেমনভাবে গত রবিবার মৃত্যু হয় অভিনেত্রী পল্লবী দে’র। দু’জনেরই ঝুলন্ত দেহ উদ্ধার হয়। 

আর দু’জনের মৃত্যুতেই অভিযোগের তির সেই সাগ্নিকের দিকে। সৌমির মা ইলা মণ্ডল আজও বলেন, "আমার মেয়ের মৃত্যুর জন্য সাগ্নিক দায়ী।" মৃতার পরিবার সূত্রে খবর, স্কুলে পড়ার সময় থেকে সৌমি-সাগ্নিকের আলাপ। দু’জনেই হাওড়ার জগাছার কেন্দ্রীয় বিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া। 

সৌমির তখন ক্লাস এইট, সাগ্নিকের নবম। দু’জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। সৌমির বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল সাগ্নিকের। কিন্তু, বছর ৩ পর, সৌমি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। তখন সে একাদশ শ্রেণিতে পড়ে। সাগ্নিক তখন দ্বাদশ শ্রেণিতে। অভিযোগ, সম্পর্ক রাখতে না চাওয়ায়, রাস্তাঘাটে অশান্তি করত সাগ্নিক। দিনের পর দিন তা সহ্য করতে না পেরেই সৌমি আত্মহত্যার পথ বেছে নেয় বলে অভিযোগ।

আরও পড়ুন: Pallabi Dey Death: ১৯ হাজার টাকা বেতনের চাকরিতে অডি! পল্লবীর টাকাতেই ঠাটবাট সাগ্নিকের! অভিযোগ পরিবারের

সৌমির বাবা অজয়কুমার মণ্ডল বলেন, "ক্লাস অষ্টম শ্রেণিতে পড়ত। সাগ্নিক পড়ত নবম শ্রেণিতে। বাড়িত আসত। মেয়ে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। তখনই ঝামেলা বাধে। সেই সময় পুলিশের সহযোগিতা পাইনি। জগাছা থানার পুলিশের কাছে বিষয়টি জানিয়েছিলাম। কিন্তু পুলিশ সমর্থন করেনি।"

পরিবারের আরও অভিযোগ, সৌমির মৃত্যুর পর, সাগ্নিকের সঙ্গে তাঁদের বাড়িতে এসেছিলেন ঐন্দ্রিলা মুখোপাধ্যায়, পল্লবীর মৃত্যুতে সাগ্নিক ছাড়াও, যাঁর বিরুদ্ধে খুনের মামলা দায়ের হয়েছে। সৌমির মা বলেন, "মেয়ে যেদিন আত্মহত্যা করে, সেদিন সাগ্নিক এবং ঐন্দ্রিলা একসঙ্গে আসে। ইলেভেনে পড়ার সময় আত্মহত্যা করে। ঐন্দ্রিলা সেন্ট্রাল স্কুলে পড়ার সময় থেকেই সাগ্নিক তার বন্ধু ছিল। ঐন্দ্রিলা আমার মেয়েরও বন্ধু ছিল।" তাই সৌমির মায়ের দাবি, সাগ্নিককে সেভাবে চিনতেন না বলে ঐন্দ্রিলা যে দাবি করছেন, তা সর্বৈব মিথ্যা।

অভিনেত্রীর পরিবারের অভিযোগ, ঐন্দ্রিলার সঙ্গে সাগ্নিকের ঘনিষ্ঠতা পল্লবীর মৃত্যুর অন্যতম কারণ। যদিও ঐন্দ্রিলা সেই অভিযোগ মানতে চাননি। পল্লবীর বাবা নীলু দে বলেন, "ফ্ল্যাটে ঐন্দ্রিলা আসত। মেয়ের মৃত্যুর জন্য ঐন্দ্রিলা এবং সাগ্নিক দায়ী। তাকে খুন করা হয়েছে। উপযুক্ত তদন্ত হোক। দোষীরা শাস্তি পাক।"

সাগ্নিকের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার ঐন্দ্রিলার

যদিও ঐন্দ্রিলার বক্তব্য, "আমি ভাবতে পারিনা ওঁর বাড়ির লোক আমার নামে এই অভিযোগ তুলবে। আমি কেন সাগ্নিকের সঙ্গে মিশতে যাব? পল্লবী আমার পুরনো বন্ধু ছিল। সেই সূত্রেই সাগ্নিক এর সঙ্গে তার আলাপ। আমার সঙ্গে কোন সম্পর্ক ছিল না। আমাদের মধ্যে কোন কথা হত না। পল্লবীর ফ্ল্যাটে যেতাম না।" তবে সাগ্নিকের সঙ্গে সম্পর্ক থাকা দুই নারীর 'আত্মহত্যা' নেহাত কাকতালীয় হতে পারে না বলে মত পল্লবী ঘনিষ্ঠদের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Councillor:
"অরূপ স্বরূপ কী করতেন..", ক্ষোভ উগরে দিলেন তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস
Shantanu Sinha Biswas: ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
ক্যালকাটা পুলিশ সার্জেন্টস ইন্সটিটিউটে 'থ্রেট কালচার', ফের কাঠগড়ায় শান্তনু সিনহা বিশ্বাস
News Live Updates: তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
তৃণমূল বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে CID, জিটি রোডে উড়ালপুল তৈরিতে উদ্যোগী রাজ্য সরকার
Kartik Banerjee: ক্লাবে পার্টি অফিস, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট! মমতার ভাইয়ের থেকে ‘দখলমুক্ত’ হল হরিশ পার্ক
ক্লাবে পার্টি অফিস, ছেলের জন্য ব্যাডমিন্টন কোর্ট! মমতার ভাইয়ের থেকে ‘দখলমুক্ত’ হল হরিশ পার্ক

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা
Chokh Bhanga 6ta |কীভাবে আবেদন Annapurna Yojona-তে? কতদিন চলবে আবেদন প্রক্রিয়া? জানালেন মুখ্যমন্ত্রী
Chokh Bhanga Chota | ছাদ থেকে পড়ে মৃত্যু হল পরিচালক অনীক দত্তের, শোকের ছায়া টলিউডে | Anik Dutta
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (২৬.০৫.২৬)। বাড়িতে রাশি-রাশি টাকা ও সরকারি ত্রাণ! বাদুড়িয়ায় গ্রেফতার তৃণমূলের পুরপ্রধান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
সাঁকরাইলে তৃণমূল বিধায়ক ঘনিষ্ঠকে হাফ প্যান্ট-স্যান্ডো গেঞ্জি পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ
Embed widget