এক্সপ্লোর

Panagarh News: আর্মি বেসে গ্রেফতার সন্দেহভাজন, উদ্ধার ৫টি মোবাইল, চাঞ্চল্য পানাগড়ে

West Bengal News: পানাগড় মিলিটারি স্টেশনে সন্দেহজনক গতিবিধি লক্ষ করা যায়। ছবি তুলতে দেখেই পাকড়াও করা হয় তাঁকে।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: পানাগড় মিলিটারি স্টেশনে সন্দেহজনক গতিবিধি, গ্রেফতার ১। উদ্ধার ৫টি মোবাইল ফোন। কেন ছবি তোলা হচ্ছিল মিলিটারি স্টেশনের ? জেরায় জানতে চাইছে সেনা পুলিশ।

পানাগড় মিলিটারি স্টেশনে সন্দেহজনক গতিবিধি লক্ষ করা যায়। ছবি তুলতে দেখেই পাকড়াও করা হয় তাঁকে। পুলিশ সূত্রে খবর, ধৃত শ্রীশকুমার যাদবের থেকে উদ্ধার করা হয়েছে ৫টি মোবাইল ফোন। ফোন থেকে উদ্ধার হয়েছে মিলিটারি স্টেশনের একাধিক ছবি। ধৃতের ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। মিলিটারি স্টেশনের ছবি কেন তুলেছিলেন শ্রীশ যাদব? জেরা করে জানতে চাইছে সেনা পুলিশ। 

আরও কাছে পাকিস্তান ও বাংলাদেশ: এদিকে কায়রোতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন মহম্মদ ইউনূস। বিভিন্ন ইস্যুতে একে অন্যকে সহযোগিতার বার্তা দিল দুই দেশ। রাসরি পাকিস্তান থেকে চট্টগ্রামে পণ্যবাহী জাহাজ, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের পাক-হাইকমিশনারের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক। পারমাণবিক বোমার কথা বলে, পাকিস্তানের কট্টরপন্থী নেতার বাংলাদেশের পাশে দাঁড়ানো, অন্যদিকে পাকিস্তানের পরমাণু বোমা থাকায়, উৎসাহিত বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তা। এসব তো চলছিলই, চূড়ান্ত ভারত-বিদ্বেষী আবহে এবার দুই দেশ এল আরও কাছাকাছি। 

শাহবাজ ও ইউনূসের বৈঠকে উপস্থিত ছিলেন দুই দেশের প্রতিনিধিরাও।সূত্রের খবর বৈঠকে শরিফ বলেন, আমরা সত্যিই ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার অপেক্ষায় আছি। সূত্রের খবর, মহম্মদ ইউনূস ১৯৭১ সালের বেশকিছু ইস্যু নিষ্পত্তি করার জন্য ইসলামাবাদকে অনুরোধ জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শরিফও ইউনূসকে তার সুবিধামত তাদের দেশে আসার আমন্ত্রণ জানান। ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি, ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হয়েছে দুই পক্ষ। চিনি শিল্প এবং ডেঙ্গি মোকাবিলার মতো নতুন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন দুই রাষ্ট্রপ্রধান। এদিনের বৈঠক মিশরে হলে, ইউনূসকে তাঁর সুবিধামত পাকিস্তানে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন সেদেশের প্রধানমন্ত্রী। দুই রাষ্ট্রপ্রধানের এই বৈঠকের বিরুদ্ধে সরব হয়েছেন, বাংলাদেশেরই একাংশ।

বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের (ব্রিটেন) সাধারণ সম্পাদক সুশান্ত দাসগুপ্ত বলেন,"ডক্টর মহম্মদ ইউনূস, ওঁর একটা পাকিস্তান প্রীতি আছে। তো এই পাকিস্তান প্রীতিরই একটা নমুনা আমরা দেখলাম। এই যে পাকিস্তানের সঙ্গে পুনঃস্থাপন, সম্পর্ক পুনঃস্থানের যে বিষয়টা, এটা আমরা তীব্র নিন্দা জানাই এবং আমরা একজন বাংলাদেশি হিসেবে কোনও পাকিস্তানির সাথে কোনও ধরনের কার্যক্রমে আমরা বিশ্বাসী না। এই যে ডক্টর মহম্মদ ইউনূস আবার পুনঃস্থাপন করলেন, এটা দিয়ে তিনি তাই প্রমাণ করলেন যে তিনি পাকিস্তানপন্থী এবং তিনি বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চান। এর তীব্র নিন্দা আমাদের কাছ থেকে থাকল।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Bangladesh: 'হাসিনার আমলে পাকিস্তানকে বয়কটের সিদ্ধান্ত বাতিল' বিজ্ঞপ্তি জারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের

সেরা শিরোনাম

Chandranath Rath Muder : চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
চন্দ্রনাথ রথকে হত্যা করিয়েছিল কে, কী উদ্দেশ্যে ? বড় দাবি অর্জুন সিংয়ের, নাম করে হুঁশিয়ারি
West Bengal News Live : 'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
'এবার মিলবে পাপের ফল', ইন্দ্রনীলের গ্রেফতারির পরই কড়া প্রতিক্রিয়া বুদ্ধদেব ভট্টাচার্যের সন্তানের
Arjun on Kajal : 'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
'আগে তুলে নেওয়া দরকার', কাজল শেখকে গ্রেফতারির দাবি মন্ত্রীর
West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো
Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget