এক্সপ্লোর

Panchayat Election 2023: উত্তর থেকে দক্ষিণে ঠাসা কর্মসূচি, পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা

Mamata Banerjee: ঘোষিত সূচি অনুযায়ী, হাতে আর মাত্র ১৫ দিন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন।

কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরবঙ্গ দিয়ে শুরু হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী প্রচার। সেখানে প্রচার শেষে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রচারে যাবেন তৃণমূল নেত্রী। পাশাপাশি প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। 

প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়: ঘোষিত সূচি অনুযায়ী, হাতে আর মাত্র ১৫ দিন। আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আর এই হাইভোল্টেজ নির্বাচনকে পাখির চোখ করেছে সব রাজনৈতিক দল। আগামী সপ্তাহ থেকে প্রচারে নামছেন খোদ তৃণমূল নেত্রী। সফর শুরু হবে উত্তরবঙ্গ দিয়ে। সোমবার কোচবিহারের চান্দামারিতে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার জলপাইগুড়ির মাল-এও একটি সভা করার কথা তাঁর। জলপাইগুড়ির সভা করে কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর দক্ষিণবঙ্গের জঙ্গলমহলে বেশ কয়েকটি নির্বাচনী সভা করার কথা আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলকাতা ও জেলার ৫০ নেতার একটি তালিকা তৈরি করেছে তৃণমূল। এই নেতারা ইতিমধ্যেই জেলায় প্রচারও শুরু করে দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনে প্রচারে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 

পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগকে লক্ষ্য করে ঝাঁপিয়েছিল তৃণমূল। টানা দুমাস রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নবজোয়ার যাত্রা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে সেই কর্মসূচি শেষ হয়েছে। এরপর গত ১৭ জুন কালীঘাটে তৃণমূলের দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, প্রথম সারির ৫০ জন নেতা-নেত্রী জেলায় জেলায় পঞ্চায়েত ভোটের প্রচার করবেন। ২০ জুন থেকে তাঁরা প্রচারে নামবেন বলে সিদ্ধান্তও নেওয়া হয়েছিল। প্রচারের কৌশল হিসেবে ঠিক হয়, গ্রামে গ্রামে ঘুরে রাজ্য সরকারের উন্নয়নের তালিকা তুলে ধরা হবে। সেইসঙ্গে ভোটারদের প্রতিশ্রুতি দেওয়া হবে, তৃণমূলকে ভোট দিয়ে পঞ্চায়েতে শক্তিশালী করলে, ২০২৪ সালে দিল্লি থেকে মোদি সরকার সরাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আর এবার গ্রামবাংলার ভোটকে সামনে রেখে ময়দানে নামছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়।

মনোনয়নপর্ব থেকেই রক্ত ঝরছে বঙ্গে চলছে গুলি। বোমাবাজি, প্রকাশ্যে দুষ্কৃতী একের পর এক খুন। আর তার ফলে, রাজ্য নির্বাচন কমিশন এবং পুলিশ-প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলছেন, রাজ্যপাল থেকে আদালত এবং বিরোধীরা। পুলিশের বিরুদ্ধে যখন ঝুরি ঝুরি অভিযোগ উঠছে, তখন, রাজ্য নির্বাচন কমিশনারের পাশাপাশি রাজ্য় পুলিশের পাশেও দাঁড়িয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “এত শান্তির মধ্যে নমিনেশন জীবনে কোনও দিনও হয়নি। একসময় কলকাতা পুলিশকে স্কটল্যান্ডের ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হত, সুতরাং আমাদের পুলিশরা যথেষ্ট স্মার্ট, বেশি স্মার্টনেস না দেখায়।’’

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

সেরা শিরোনাম

Calcutta Medical College: চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
চোরবাগানকাণ্ডে অব্যবস্থা নিয়ে মুখ খুলেছিলেন, শোকজ করা হল মেডিক্যাল কলেজের ৮ ইন্টার্ন ডাক্তারকে
West Bengal News Live : হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
হাওড়ায় গোলাবাড়ি থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ১
Calcutta High Court: হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
হুগলিতে শিশুকন্যাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ফাঁসির সাজা বহাল রইল, তবে আগামী ৩ মাস কার্যকর করা যাবে না
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা
বারবার জ্বরে কাবু? ক'দিন জ্বর থাকলে করাতেই হবে রক্তপরীক্ষা? কখন দরকার অ্যান্টিবায়োটিক? বলছেন চিকিৎসকরা

ভিডিও

Abhisekh News |
Samik Bhattacharya | পানিহাটিকাণ্ডে ২দিন পার, এখনও গ্রেফতারি শূন্য!এই বিষয়ে কী বললেন শমীক ভট্টাচার্য
Kartik Maharaj News | বেলডাঙায় ভারত সেবাশ্রম সঙ্ঘের জগদ্ধার্থী পুজোয় কী বললেন কার্তিক মহারাজ?
Sougata on Abhishek |
SFI Protest: কলেজ স্ট্রিটে SFI-এর বুকস্টলে না পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Robert Pattinson: দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
দ্য নেম ইজ় প্যাটিনসন, রবার্ট প্যাটিনসন…নতুন ‘জেমস বন্ড’ পেল বিশ্ব
Influencial Muslims List 2027: পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মুসলিম শেহবাজ শরিফ, আসিম মুনির, ৫০০ জনের তালিকায় ভারতীয়রাও, বলিউড থেকে কে কে?
Cyclone Alert: ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
ISRO-র স্যাটেলাইটে ধরা পড়ল ভয়ঙ্কর ছবি, বঙ্গোপসাগরের উপর মেঘের বিশাল স্তূপ, এক মাসে তিনটি ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে?
Shreyas Iyer: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ জিতে ফিরেই কলকাতায় খেলতে আসতে পারেন শ্রেয়স আইয়ার
Nandish-Rashmi: ২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
২ বছরেই প্রথম বিয়ে ভাঙে নন্দীশের, বিস্ফোরক অভিযোগ এনেছিলেন প্রথম স্ত্রী রশ্মি! কী হয়েছিল?
Rituparna Sengupta: চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
চিরকাল টলিউডকে প্রাধান্য দিয়েছি, তারপরেও বাঙালি দর্শক ট্রোল করলে মর্মাহত হই: ঋতুপর্ণা সেনগুপ্ত
Job News: পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
পরীক্ষা ও ইন্টারভিউ ছাড়া শিক্ষানবিশ নিয়োগ ইন্ডিয়ান অয়েলে, কারা সুযোগ পাবেন ? বেতন কত ? জানুন আবেদনের পদ্ধতি
Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Embed widget