এক্সপ্লোর

Panchayat Election 2023: দেওয়াল লিখলেন তৃণমূল সাংসদ, মিছিল করে মনোনয়ন বিজেপির

Panchayat Poll: একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। পিছিয়ে নেই বিজেপি-সহ বাকি বিরোধীরাও।

হুগলি ও পূর্ব মেদিনীপুর: বৃহস্পতিবার পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণা হয়েছে।  আর শুক্রবার থেকেই শুরু হয়ে গেল প্রচার। একাধিক জায়গায় দেওয়াল লিখন শুরু করে দিল তৃণমূল। হুগলির খানাকুলের ১ ব্লকের রামমোহন-২ গ্রাম পঞ্চায়েতে নিজে দেওয়াল লিখলেন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার।

পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে একাধিক প্রশ্ন, একাধিক অভিযোগ করেছে বিরোধীরা। বিজেপিও নানা ইস্যুতে অভিযোগ করেছে। ট্যুইট করে তৃণমূলকে নিশানা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। কিন্তু জেলায় দেখা গেল প্রস্তুতিতে খামতি রাখছে না বিজেপি। চুঁচুড়া বিধানসভার কোদালিয়া ২ নম্বর পঞ্চায়েতের অন্তর্গত নলডাঙার ১১৯ নম্বর বুথে পঞ্চায়েত নির্বাচনের জন্য দেওয়াল লেখা শুরু করল বিজেপির। 

শুরু মনোনয়ন পর্বের কাজ:
পঞ্চায়েত ভোট ঘোষণা হতেই শুরু মনোনয়ন। জেলায় জেলায় মনোনয়ন পর্বের কাজ শুরু। নন্দীগ্রামে মিছিল করে মনোনয়ন জমা দিচ্ছে বিজেপি। বাঁকুড়ার ২ নম্বর ব্লকে মনোনয়ন দিতে বিজেপি প্রার্থীদের লাইন। বহরমপুরে মনোনয়ন পেশ কংগ্রেস, সিপিএম, বিজেপির।                                         

 

এদিনই কলকাতা হাইকোর্টে মামলা করেছে কংগ্রেস। কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট পরিচালনা এবং অনলাইনে মনোনয়ন পত্র জমা দেওয়ার দাবি জানিয়ে মামলা করা হয়েছে। এদিনই শুনানি হাইকোর্টে। 

পঞ্চায়েত ভোট ঘোষণার পদ্ধতির তীব্র সমালোচনা করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, 'যেভাবে পঞ্চায়েত ভোট ঘোষণা হল, তাতে সরকারের অসৎ উদ্দেশ্য স্পষ্ট। প্রথম রাউন্ডেই বিরোধীদের পরাজিত করার চেষ্টা। ১৫ তারিখের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে, কেন দুপুর ৩টের মধ্যে জমা দিতে হবে? কেন রাত পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে না। নমিনেশনের সময় কমিয়ে সঙ্কট তৈরি করল তৃণমূল কংগ্রেস। মনোনয়ন জমা দিতে বিরোধীদের সময় লাগে। ভোট পরিচালিত হবে খোকাবাবুর অফিস থেকে। নির্বাচনে কংগ্রেস অংশ নিতে চায়, ভোটে অংশ নেওয়ার জন্য সময় দরকার। রাজ্য সরকারের অঙ্গুলিহেলনে চলছেন রাজ্য নির্বাচন কমিশনার।'

প্রথম দিনেই সংঘর্ষ:
আর এদিকে মনোনয়নের প্রথম দিনেই মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষ। ভরতপুরের সালারে মনোনয়ন নিয়ে তৃণমূলের গোষ্ঠীসংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্লক সভাপতির অনুগামীদের মারধরের অভিযোগ বিধায়ক অনুগামীদের বিরুদ্ধে। পাল্টা ব্লক সভাপতির অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ। দু-পক্ষের সংঘর্ষে আহত ৮। 

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনী থেকে অনলাইন মনোনয়ন-একাধিক দাবিতে হাইকোর্টে কংগ্রেস

সেরা শিরোনাম

Weather Update: সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
সপ্তাহান্তে ফের তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, ভাসতে পারে কোন কোন জেলা ? কী বলছে IMD
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?

ভিডিও

Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
RG Kar News: বর্ধমান মেডিক্যালে দেওয়ালে আর জি করকাণ্ড নিয়ে স্লোগান, মোছার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
Sarbori Mukherjee: প্রথমে হস্টেলে হামলার হুমকি, এখন মুখে 'শান্তিপূর্ণ' আন্দোলন
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, উপাচার্যের অভিযোগের ভিত্তিতে FIR দায়ের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget