এক্সপ্লোর

Adhir Chowdhury : 'তৃণমূল ছেড়ে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছেন কংগ্রেসের দিকে', 'বায়রন থিয়োরি'-র পাল্টা অধীরের

Bayron Theory : রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল 'সাগরদিঘি মডেল'। কিন্তু, ২৯ মে, কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাসকে ভাঙিয়ে নেয় তৃণমূল

কৃষ্ণেন্দু অধিকারী, সোমনাথ মিত্র ও রাজীব চৌধুরী, কলকাতা : তৃণমূলের একাংশ সামনে নিয়ে আসছে 'বায়রন থিয়োরি'। তার পাল্টা অধীর চৌধুরী বললেন, তৃণমূল ছেড়ে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছেন কংগ্রেসের দিকে। এনিয়ে তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপিও।

পর পর বোমাবাজি, গুলি, রক্তারক্তি, গাছের গুঁড়ি ফেলে রাস্তা আবরোধ। পঞ্চায়েতে ভোটে হিংসা-অশান্তির চেনা ছবি ফিরেছে মনোনয়নপর্বেই। বিরোধীরা যখন, 'সাগরদিঘি মডেল'কে সামনে রেখে, জমি আঁকড়ে থেকে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের বার্তা দিচ্ছেন, তখন, তৃণমূলের একাংশ সামনে নিয়ে আসছেন 'বায়রন থিয়োরি'।

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'অন্য প্রতীকে জিতলে, বায়রনের অনুভূতি সংক্রমিত হবে। অন্য চিহ্নে জিতলে ভোটের পর তৃণমূলে আসবে। তাহলে অহেতুক কেন অন্য চিহ্নে ভোট দেবেন ?'

২০২১-এর নির্বাচনে যেখানে গোটা রাজ্যে খাতাই খুলতে পারেনি কংগ্রেস, সেখানে ৬৮ শতাংশ সংখ্যালঘু ভোটার অধ্যুষিত সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে বামেদের সমর্থনে জয়ী হন কংগ্রেস প্রার্থী বায়রন বিশ্বাস। রাতারাতি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিল 'সাগরদিঘি মডেল'। কিন্তু, ২৯ মে, কংগ্রেসের টিকিটে জেতা বায়রন বিশ্বাসকে ভাঙিয়ে নেয় তৃণমূল।

পঞ্চায়েত ভোটের পরও, এই একই ছবি দেখা যাবে বলে কার্যত ভবিষ্যদ্বাণী করছেন তৃণমূল নেতৃত্বের একাংশ। তৃণমূল সাংসদ সৌগত রায় বলেছেন, 'পশ্চিমবঙ্গে তৃণমূল ডমিনেন্ট শক্তি। ব্যক্তিগতদের কোনও শক্তি নেই। আলাদা করে জিতে কেউ কিছু করতে পারবে না। তৃণমূলের বাইরে কিছু নেই। প্রশাসন তৃণমূলের পাশে আছে। অন্য পার্টিগুলো ইন্ডিপেন্ডেন্ট এর মত। তাদের কোনও রোল নেই। প্রধানের উপর পঞ্চায়েত নির্ভর করে। একজন জিতে কী করতে পারে ? প্রধানের কাছেই যেতে হবে। প্রধানের কাছেই ক্ষমতা। কাজ করতে গেলে প্রধানের কাছে যেতে হবে। আলাদা করে কিছু হবে না। পঞ্চায়েত, বিধানসভা নয় যে চেঁচামেচি করবে !'

তৃণমূলের 'বায়রন থিয়োরি' নিয়ে কটাক্ষ করেছে কংগ্রেস-বিজেপি। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, 'তৃণমূল ছেড়ে পঙ্গপালের মতো মানুষ ছুটে আসছে কংগ্রেসের দিকে। তৃণমূল দলে এখন মহামারী লেগেছে, কোনও বুদ্ধিমান লোক মহামারী আক্রান্ত এলাকায় তো যেতে চাইবে না। বায়রন বিশ্বাস গেছেন, কেন গেছেন আপনারা জানেন, অনেক ব্যাখ্যা দিয়েছি।'

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 'আগে ভোট হোক তারপর দেখা যাবে, লড়তে দিতে হবে।'

'বায়রন থিয়োরি'কে সমর্থন করে, ঘুরিয়ে সতর্কবার্তা দিয়েছেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, 'বিরোধীরা বোঝাতে চাইছে, সাগরদিঘির মতো ১:১ হলে, তৃণমূলকে হারাতে পারবে ! কিন্তু লাভ কী হল ? ক'দিনের মধ্যে তো বায়রন তৃণমূলে ফিরে এল। যদি দেখা যায় আপনাদের পাওয়া ভোটে জিতে, প্রার্থী তৃণমূলে চলে এল, তাহলে তৃণমূল ছাড়া ভোট দিয়ে সম্মান নষ্ট করছেন কেন ? তৃণমূলই একমাত্র দল, যে জিতে অন্য পার্টিতে যাবে না। তাই 'ভোট ফর তৃণমূল'। নো ভোট টু আদার পার্টি।'

এই তরজার মধ্যেই হবে পঞ্চায়েত ভোট। মানুষের ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। তাঁদের কর্তব্য কিন্তু, সেই মানুষের রায়কে মর্যাদা দেওয়া। এলাকার উন্নয়ন করা। তা কী হবে? না কি ফের ঘোড়া কেনাবেচা হবে?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Kolkata News: কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
কলকাতা বিমানবন্দরে এক কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হিরে সমেত গ্রেফতার ১
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget