এক্সপ্লোর

Panchayat Election 2023: রাজভবনে পাহারা দেওয়ার হুঁশিয়ারি, ফের মদনের নিশানায় রাজ্যপাল

Madan Mitra attacked Governor: রাজভবনে কারা কারা যাচ্ছেন, বাইরে থেকে ক্যামেরাবন্দি করার দাওয়াই তৃণমূল বিধায়ক মদন মিত্রর

কলকাতা: ফের মদনের (Madan Mitra) নিশানায় রাজ্যপাল, পিস রুমকে সেফ হাউস বলে আক্রমণ। 'আমার কাছে এলে ছুঁতে পারবে না, তাই পিস হাউস নয়, সেফ হাউস।' রাজভবনেও পাহারা দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আরও বেপরোয়া মদন মিত্র। রাজভবনে কারা কারা যাচ্ছেন, বাইরে থেকে ক্যামেরাবন্দি করার দাওয়াই মদন মিত্রর। 

ফের মদনের নিশানায় রাজ্যপাল: ভোটের আগে বাংলায় বেলাগাম সন্ত্রাস। অভিযোগ নিতে বেনজিরভাবে রাজভবনে খোলা হয়েছে ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম। নাম দেওয়া হয়েছে, পাবলিক পিস রুম। রাজভবনে অভিযোগ জানানো যাবে OSD2w.b.governor@gmail.com ও 033-2200-1641 নম্বরে। অভিযোগ পাওয়ার পরেই পাঠানো হবে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনের কাছে। খবর সূত্রের। আর এই ইস্যুকেই হাতিয়ার করে ফের রাজ্যপালকে বেনজিরভাবে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। 

এদিন কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'সওকত, আরাবুল, উদয়ন গুহেরও জীবন বিপন্ন, সেফ হাফসে নেবেন? ওটা পিস হাউস না সেফ হাউস। এবার রাজ্যপাল দায়িত্ব নিয়েছেন, পঞ্চায়েত ভোটের দিন কোথায় কোথায় কী পাঠাতে হবে। লজ্জা করছে না?  সেফ হাউসে আমাকে নিন। আমার তো সবচেয়ে বেশি জীবনের রিস্ক আছে। নেবেন আপনি? শুভেন্দু অধিকারী যে নোটগুলো দেবেন, সেইগুলো আপনার সেফ হাউসে ঢুকবে। রাজ্যপালের গেটের উপর আমাদের লোক পাহারায় থাকবে। আমরা দাবি করছি রাজ্যপালের গেটের সিসিটিভি বাইরে থেকে মারা হোক। কারা কারা সেফ হাউসের নামে আর্মস হাউস বানাতে চাইছে।' 

এর আগেও রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Ananda Bose) বেনজির আক্রমণ তৃণমূল (TMC) বিধায়ক মদন মিত্রের (Madan Mitra)। পঞ্চায়েত ভোটের আগে (Panchayat Elections 2023) অশান্তির জেরে একদিন আগে ভাঙড় গিয়েছিলেন রাজ্যপাল। যাবতীয় কর্মসূচি বাতিল করে এবার ক্যানিংয়েও গিয়েছিলেন তিনি। সেই আবহেই রাজ্যপালকে কটাক্ষ করেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। তাঁর কথায়, "রাজ্যপালকে অ-আ শেখাতে চেয়েছিলাম। কিন্তু আগে জানতাম শকুন থাকে আকাশে, নজর থাকে ভাগাড়ে। এখন দেখছি, শকুন থাকে আকাশে, নজর থাকে ভাঙড়ে।"  রাজ্যপালের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন মদন। বলেন, "রাজ্যপাল না হরিদাস পাল! ওঁর চেয়ে পরেশ পালের স্ট্যান্ডার্ড ভাল। রাজভবনে থাকেন, কিন্তু নজর ভাগাড়ে। ইডি-সিবিআই-কে বলব, রাজ্যপালের বাড়িতে তল্লাশি চালান। প্রচুর বোমা পাওয়া যাবে। ওখান থেকে বিজেপি-র মাল সরবরাহ হচ্ছে। ১০ তারিখ দেখবেন, মুখো কালো কাপড় বেঁধে...আয় রাজ্যপাল দেখে যা, মমতার ক্ষমতা।"

আরও পড়ুন: Homemade Candle: রং-সুগন্ধের সমাহার, ঘরেই চটজলদি তৈরি মোমবাতি

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
লাইসেন্স সাসপেন্ড, তবুও চলছে রমরমিয়ে ব্যবসা, ফুড ডেলিভারি, সিল করে দেওয়া হল গড়িয়া-'কস্তুরী'
Cyclone Akvan : সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?
সর্বশক্তি নিয়ে এগোচ্ছে ঘূর্ণিঝড় 'আকভান', কলকাতায় শুরু দুর্যোগ, হাই অ্যালার্ট কোথায়?

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget