এক্সপ্লোর

Nandigram: নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্দল? 'শুভেন্দুগড়ে' নয়া সমীকরণ!

Panchayat Election: পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে কি বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ? এর প্রভাব কি সরাসরি পড়তে পারে পঞ্চায়েত ভোটে? নির্দলের নামে কি ফ্যাক্টর হতে পারে 'নন্দীগ্রাম আঞলিক উন্নয়ন পর্ষদ'?

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে (Nandigram) কি এবারের পঞ্চায়েত ভোটে (Panchayat Election) ফ্যাক্টর হয়ে উঠতে পারে নির্দল? নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের ব্যানারে ভোটে লড়ছেন তৃণমূলেরই (TMC) প্রাক্তন পদাধিকারীরা। এমনটাই দাবি করেছেন উন্নয়ন পর্ষদের আহ্বায়ক। প্রত্যেকটা পঞ্চায়েতে প্রার্থী দিয়েছে নির্দল।এরই সঙ্গে, শুভেন্দুগড়ে (Suvendu Adhikari) বহু পঞ্চায়েতে প্রার্থী না দিয়ে তাৎপর্যপূর্ণ বার্তা দিচ্ছে বিজেপি (BJP)। 

পঞ্চায়েতের আগে নন্দীগ্রামে কি বদলে যাচ্ছে রাজনৈতিক সমীকরণ? এর প্রভাব কি সরাসরি পড়তে পারে পঞ্চায়েত ভোটে? নির্দলের নামে কি ফ্যাক্টর হতে পারে 'নন্দীগ্রাম আঞলিক উন্নয়ন পর্ষদ'? গ্রাম-বাংলার নির্বাচনের আগে, উঠছে এইসব প্রশ্ন।

পঞ্চায়েতে টিকিট না পেয়ে, নন্দীগ্রামে তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে ক্ষোভ। নন্দীগ্রাম ১ ও নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের ১৭ টি পঞ্চায়েতের ১৭ টি-তেই প্রার্থী দিয়েছে 'নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদ'। যেখানে রয়েছেন তৃণমূলেরই প্রাক্তন পদাধিকারীরা। এই উন্নয়ন পর্ষদের সদস্যদের তালিকায় নাম লিখিয়েছেন তৃণমূলের প্রাক্তন উপপ্রধান, বিদায়ী জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্য এবং প্রাক্তন অঞ্চল সভাপতিরা। 

সব মিলিয়ে নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে অলিখিতভাবে কার্যত লড়াই হতে চলেছে তৃণমূলের সঙ্গে তৃণমূলের। নন্দীগ্রাম আঞ্চলিক উন্নয়ন পর্ষদের প্রার্থী ও আহ্বায়ক শেখ আলমগীর হোসেন বলেন, 'আমরা ১৯৯৮ থেকে এই দলের জন্মলগ্ন থেকে সদস্য। ২০২১ থেকে দেখতে পাচ্ছি স্বজনপোষণ, দুর্নীতি নিয়ে দল পরিচালিত হচ্ছে। চোর তাড়াও গ্রাম বাঁচাও স্লোগানের মধ্যে দিয়ে দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ার আহ্বান নিয়ে নন্দীগ্রাম আঞ্চলিক পর্ষদের ব্যানারে যে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দিয়েছি, তাতে আগামীদিনে আমরা এই নির্বাচনটাকে আঞ্চলিক পর্ষদের মধ্যে দিয়ে পঞ্চায়েত দখল করতে চাইছি।' 

এদিকে, তাৎপর্যপূর্ণভাবে, নন্দীগ্রাম ১ ব্লকের কেন্দামারি জালপাই গ্রাম পঞ্চায়েতের ২২ টি আসনে একটিতেও প্রার্থী দেয়নি বিজেপি। বরং ১০ টি আসনে জোট করে প্রার্থী দিয়েছে বাম-কংগ্রেস। এখানেই তৈরি হয়েছে নতুন জল্পনা। তবে কি শুভেন্দু অধিকারীর বিধানসভা এলাকায় অন্তত এবারের পঞ্চায়েত ভোটে নির্দলকেই সমর্থন করছে বিজেপি? 

যদিও এতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। তবে কি এবার পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে নতুন কোনও 'খেলা' হতে চলেছে? তৈরি হয়েছে জল্পনা। 

 

আরও পড়ুন, ভোট-সন্ত্রাস নিয়ে সংঘাতের আবহে আজ ফের রাজভবনে রাজ্য নির্বাচন কমিশনারকে তলব

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Arms Recovered: ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
ফের পুকুর থেকে উদ্ধার অস্ত্র, বিপাকে তৃণমূল নেতা, আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি, জুড়ল নয়া মামলা
Kolkata Metro: ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
ভোর ৬টা থেকে চালু হল মেট্রো, শেষ ট্রেন ক'টায়? কখন বন্ধ হবে টিকিট কাউন্টার
CM Suvendu Adhikari: ৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
৫ পুলিশ অফিসার সাসপেন্ড, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর, কী কী অভিযোগ ওই পুলিশকর্মীদের বিরুদ্ধে
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...
Swasthya Sathi: স্বাস্থ্যসাথীতেও বিরাট দুর্নীতি? তথ্য ফাঁস, CAG রিপোর্টে উঠে এল এই সব বিষয়...

ভিডিও

Blood Donation Camp: রক্তদান শিবিরের আয়োজনে ৮৭ নম্বর ওয়ার্ড নাগরিক সম্মেলন
SIP Academy: মেধাবী ছাত্র-ছাত্রীদের নিয়ে অঙ্কের প্রতিযোগিতার আয়োজনে 'সিপ একাডেমি'
Kunal Ghosh: 'যে কারণে আমরা ওই মিছিলে যাইনি, আজ প্রমাণিত সেই সিদ্ধান্ত সঠিক ছিল', বললেন কুণাল ঘোষ
Saikhom Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনা জয় মীরাবাঈ চানুর
Suvendu Adhikari News | 'এই শক্তি বিদেশি শক্তি দ্বারা মদতপুষ্ট', '৭টি মামলা হয়েছে, গ্রেফতার ১৪' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget