এক্সপ্লোর

Panchayat Elections 2023: পঞ্চায়েতে সব আসনে প্রার্থী, নাকি তৃণমূলকে হারাতে অন্য কৌশল BJP-র, যা বললেন সুকান্ত

Sukanta Majumdar: পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির মধ্যেই কলকাতায় এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সুকান্ত।

কলকাতা: দীর্ঘ টানাপোড়েনের পর ঘোষণা হয়েছে পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট (Panchayat Elections 2023)। মনোনয়ন জমা নেওয়াও শুরু হয়েছে। প্রথম দুই দিনের হিসেব ধরলে, মনোনয়ন জমা দেওয়ার নিরিখে সকলকে পিছনে ফেলে দিয়েছে বিজেপি। তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের রাজ্যের সব আসনেই প্রার্থী দিতে চলেছে গেরুয়া শিবির, প্রশ্ন উঠতে শুরু করেছে। এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুললেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। 

পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতির মধ্যেই কলকাতায় এবিপি আনন্দকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেন সুকান্ত। সেখানে সব আসনে প্রার্থী দেওয়ার সম্ভাবনe জানতে চাইলে একটু রাখঢাকই করতে দেখা যায় তাঁকে। তবে তিনি যা বলেন, তা যথেষ্ট ইঙ্গিতপূর্ণও। কারণ সুকান্তর কথায়, "পাঁচ হাজার মনোনয়ন হয়ে গিয়েছে আমাদের। হয়ে গিয়েছে ডিসিআর। আমরা ফার্স্টবয় আছি। আমাদের ধারেকাছে নেই কেউ। বিজেপি সব জায়গাতেই প্রার্থী দেবে। আর কোথাও না দিলে বুঝবেন, কৌশলগত ভাবেই দেওয়া হয়নি।"

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর, নিয়োগ দুর্নীতি থেকে গরুপাচারের অভিযোগে যখন জেরবার শাসকদল তৃণমূল, সেই সময় সমবায় নির্বাচনগুলিতে অলিখিত ভাবে তৃণমূল বিরোধী শিবিরের একজোট হওয়ার খবর সামনে এসেছিল। তৃণমূলকে হারাতেই ভিতরে ভিতরে পারস্পরিক বোঝাপড়া তৈরি হয়েছিল বলে জানা যায়। পঞ্চায়েত নির্বাচনেও কি তাহলে তৃণমূলকে হারাতে একই পন্থা নেবে বিরোধী দলগুলি? বিজেপি-ও কি তাহলে তাতে শামিল হবে। 

আরও পড়ুন: Panchayat Election: আগে মনোনয়ন, পরে জোট-আলোচনা! ফর্মুলা বাম-কংগ্রেসের

এই প্রশ্নের উত্তরে সুকান্ত বলেন, "খাতায় কলমে কারও সঙ্গে জোট নেই আমাদের। কাকে ভোট দিতে হবে, নিচুতলার মানুষই সেই সিদ্ধান্ত নেবেন। মানুষ জানান, বিরোধীই একমাত্র বিরোধী এবং প্রকৃত বিরোধী।"

পঞ্চায়েত নির্বাচনে এখনও সময় থাকলেও, মনোনয়ন জমা নেওয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তাকে ঘিরেও গত দুই দিন ধরে ব্যাপক অশান্তি, এমনকি রক্তপাত চোখে পড়েছে। সেই নিয়েও এদিন মুখ খোলেন সুকান্ত। তাঁর দাবি, বাম আমল থেকে এমনটাই চলে আসছে। আজ পর্যন্ত একটিও রক্তপাতহীন নির্বাচন করা যায়নি বাংলায়, যা বাংলা এবং বাঙালির লজ্জা।

সুকান্তের কথায়, "পঞ্চায়েত নির্বাচনের সঙ্গে বাংলায় হিংসার সম্পর্ক অঙ্গাঙ্গী ভাবে জড়িত। বামফ্রন্টের সময় থেকে দেখে এসেছি, বাড়িতে থান কাপড় দেওয়া, বোমাবাজি, গুলি চলা। আজ এতগুলি বছর কেটে গিয়েছে, স্বাধীনতার ৭৫ বঠর পার। কিন্তু বাংলা তথা বাঙালির লজ্জা যে, এখনও রক্তপাতহীন নির্বাচন করাতে পারিনি আমরা। এই ধারাবাহিকতা পাল্টানো দরকার।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Market Fire:বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ লিফ্ট, মেলেনি সাহায্য, এখনও আতঙ্ক তাড়া করছে একাংশের
West Bengal Live Blog: নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
নিউ মার্কেটের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দমবন্ধ হয়ে শিশু-মহিলাসহ ৯ জনের মৃত্যু! হাসপাতালে একাধিক
New Market Hotel Fire: পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
পুড়ে নয়, তাহলে কীভাবে মৃত্যু হোটেলের ৯ আবাসিকের? নিউ মার্কেট অগ্নিকাণ্ডে ভয়াবহ তথ্য প্রকাশ্যে
New Market Fire: ''মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!
'মধ্যরাতে হঠাৎ মহিলাদের চিৎকার, দরজা খুলতেই দেখি...', ভয়াবহ অভিজ্ঞতা নিউ মার্কেটের হোটেলের আবাসিকের!

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget