এক্সপ্লোর

Panchayat Poll 2023: জেলায় জেলায় দলবদলের হিড়িক, তৃণমূলে ভাঙন ধরাল সিপিএম

Panchayat Election 2023:মনোনয়ন পর্ব মেটার পরেও সেই সন্ত্রাস অব্যাহত। আর এ সবকিছু মধ্যেই, তৃণমূলে একের পর এক ভাঙন ধরাচ্ছে বিরোধীরা।

কলকাতা: পঞ্চায়েত ভোটের (Panchayat Poll 2023) আবহে হিংসার মধ্য়েই জেলায় জেলায় দলবদলের হিড়িক। পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান থেকে শুরু করে জলপাইগুড়ি। তিন জেলায় তৃণমূলে ভাঙন ধরাল সিপিএম। যদিও দলবদলকে গুরুত্ব দিতে নারাজ শাসকদল।                         

তৃণমূলে ভাঙন ধরাল সিপিএম: খুন, বোমাবাজি, বাঁশ লাঠি হাতে তাণ্ডব। পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে এই ছবি ধরা পড়েছে বাংলায়। মনোনয়ন পর্ব মেটার পরেও সেই সন্ত্রাস অব্যাহত। আর এ সবকিছু মধ্যেই, তৃণমূলে একের পর এক ভাঙন ধরাচ্ছে বিরোধীরা। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে তৃণমূলে ভাঙন ধরাল সিপিএম। মহেশপুর গ্রামে সিপিএমে যোগ দিল তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি সহ ৬৫টি পরিবার। তৃণমূলত্যাগীদের দাবি, শাসকদল গরিবদের বঞ্চিত করছে। খড়গপুরের সিপিএমে যোগদানকারী তৃণমূল নেতা শেখ নাজিরুদ্দিন বলেন, “ছোটো নেতা থেকে বড় নেতা নিজেরাই ভাগ বাটোয়ারা করছে। গরিব মানুষের জন্য কিছু করছে না।’’

একই ছবি ধরা পড়েছে পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে। সিপিএমের দাবি, বকপুর পঞ্চায়েত এলাকায় তৃণমূলের বুথ সভাপতি ও স্থানীয় কয়েকজন নেতা-সহ ৪০০ জন যোগ দিলেন তাদের দলে। জলপাইগুড়ির ধূপগুড়িতেও শাসকদলে ভাঙন ধরাল সিপিএম। বুথ সভাপতি সহ প্রায় ১৫০ জন তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করল। একুশের বিধানসভা ভোটের আগে যোগদান মেলার আয়োজন করেছিল বিজেপি। বিধানসভা ভোটে জয়ের পরে দলবদলের স্রোত দেখা গিয়েছিল তৃণমূলের দিকে। আর এবার গ্রামবাংলা দখলের লড়াইয়ের আবহে জেলায় জেলায় শাসকদলে ভাঙন ধরাচ্ছে সিপিএম।                            

৮ জুলাই অর্থাৎ শনিবার হবে পঞ্চায়েত ভোট। গোটা রাজ্যে এক দফাতেই হবে ভোটগ্রহণ। নতুন রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে জানান রাজীব সিন্হা। ২০১৩ সালে কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট হয়েছিল ৫ দফায়। কিন্তু, ২০১৮ সালে ভোট হয় এক দফায়। এবারও, পঞ্চায়েত ভোট এক দিনেই ঘোষণা করল রাজ্য় নির্বাচন কমিশন।সর্বদলীয় বৈঠক না ডেকে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করায়, তীব্র বিরোধিতা করেছে বিরোধীরা। ৮ জুলাই, ২০টি জেলা পরিষদ, ৩৪১টি পঞ্চায়েত সমিতিএবং ৩ হাজার ৩১৭টি গ্রাম পঞ্চায়েতে ভোট হবে। ভোট গণনা হবে ১১ জুলাই।

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
অফিসের ভেতর বই বিক্রি করুন...CPM কে আর কী কী বলল কোর্ট ? রাজ্যকেও বড় নির্দেশ
Weather Update : ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
ফের নিম্নচাপের আশঙ্কা ? আবহাওয়া দফতর থেকে বড় আপডেট
Earthquake : ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?
ফের ভূমিকম্প ! ভোরের আলো ফোটার আগেই কাঁপল মাটি, আরও বড় ধাক্কার আশঙ্কা ?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget