এক্সপ্লোর

Panchayat Poll 2023 : রাজ্যপাল তলব করলেও আজ রাজভবনে যাচ্ছেন না রাজ্য নির্বাচন কমিশনার, কী জানালেন?

এই তলব পেয়ে ফোন করে রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা জানান তিনি এদিন হাজির হতে পারবেন না।

কলকাতা : রাজ্যপাল ( C V Ananda Bose ) তলব করলেও আজ রাজভবনে যাচ্ছেন না রাজ্য নির্বাচন কমিশনার ( State Election Commissioner ) । রাজ্যপালকে তিনি জানালেন, 'নির্বাচনের কাজে ব্যস্ত থাকায় যেতে পারবেন না' ! 

 রাজ্য নির্বাচন কমিশনারকে শনিবার তলব করলেন রাজ্যপাল। রাজীব সিন্হাকে রাজভবনে ডেকে পাঠান সি ভি আনন্দ বোস। শুক্রবার সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড় পরিদর্শনে যান রাজ্যপাল। সেখান থেকে হিংসা রুখতে কড়া পদক্ষেপের বার্তা দিয়েছিলেন রাজ্যপাল।  এরপরই শনিবার দুপুর ২টোয় রাজ্য নির্বাচন কমিশনারকে রাজভবনে তলব করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। 

এই তলব পেয়ে ফোন করে রাজ্যপালকে রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিন্হা জানান তিনি এদিন হাজির হতে পারবেন না। নির্বাচন সংক্রান্ত কাজে ব্যস্ত তিনি। পরে কোনও একদিন সময় চেয়ে নেবেন তিনি। এখন রাজ্যপাল- রাজ্য নির্বাচন কমিশনারের সাক্ষাৎ কবে হয়, সেদিকে সকলের নজর থাকবে। 

শুক্রবার  সন্ত্রাস বিধ্বস্ত ভাঙড়ের পর আজ ক্যানিং যাচ্ছেন রাজ্যপাল। হিংসা রুখতে কড়া পদক্ষেপে বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। ক্যানিং থেকে রাজ্যপাল কী বলেন সেদিকেও নজর থাকবে। 

বুধবার, মনোনয়ন ঘিরে তৃণমূলের কোন্দলের জেরে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয় ক্যানিং। পুলিশের দাবি, গুলিবিদ্ধ হন দু'জন! বৃহস্পতিবার মনোনয়নের শেষ দিন, সকাল থেকে সক্রিয় হতে দেখা যায় পুলিশকে।  বিডিও অফিসের এক কিলোমিটার দূরে রীতিমতো পাহারা দিয়ে অটো, টোটো আটকানো হয়।  দুপুরে ১৪৪ ধারা কার্যত শিকেয় তুলে প্রস্তাবকদের নিয়ে একসঙ্গে মনোনয়ন জমা দিতে আসেন তৃণমূলের ৫৬ জন।  মনোনয়ন পর্বে বারবার অশান্তি ছড়ায় ক্যানিংয়ে। বিডিও অফিসের সামনে জয়ায়েত, হট্টগোল বেঁধে যায় ।পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। মনোনয়ন পর্বের শেষ লগ্নে দেখা যায় অন্য ছবি। চার বিরোধী প্রার্থীকে সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দেওয়ান তৃণমূল বিধায়ক।   

ভাঙড়-কাণ্ডের পর পঞ্চায়েত-অশান্তি নিয়ে কড়া বার্তা দেওয়া হয়েছিল রাজভবনের তরফে। সেখানে বলা হয়েছিল, 'পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের আগেই মৃতের সংখ্য়া যেভাবে বাড়ছে, তা চমকে দেওয়ার মতো। নির্বাচনে জয় ভোটের গণনার ভিত্তিতে হওয়া উচিত, মৃতদেহের গণনার ভিত্তিতে নয়। গুন্ডা, দুষ্কৃতীদের দাপিয়ে বেড়াতে দেওয়া যাবে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আক্রান্ত মানে, গণতন্ত্র আক্রান্ত, সাধারণ মানুষ আক্রান্ত, সংবিধান আক্রান্ত, নতুন প্রজন্ম আক্রান্ত। এই শয়তানের খেলা শেষ হওয়া উচিত। শেষের শুরু পশ্চিমবঙ্গেই হবে। '       

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hamim Mondal: ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
ধৃত জঙ্গি হামিমের টার্গেটে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী ও দিল্লির নেতারাও ? চাঞ্চল্যকর তথ্য STF-এর হাতে
Malda Money Recovery: বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
বীরভূমের পর এবার মালদা, তৃণমূল নেতার অনুগামীর বাড়িতে বান্ডিল বান্ডিল টাকা!
Live News Update : ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
ফের টাকার পাহাড় উদ্ধার, টাকা গুনতে আনা হল মেশিন
Bardhaman News: রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে
রাতের অন্ধকারেই সব শেষ, সর্পদংশনে মৃত মা ও মেয়ে, আশঙ্কাজনক অবস্থা হাসপাতালে ভর্তি আরও এক মেয়ে

ভিডিও

Kunal Ghosh: 'যদি বাইরে থেকে এসে থাকে তাহলে ঢুকছে কী করে দেশে?' প্রশ্ন কুণালের | ABP Ananda Live
Kolaghat News: কোলাঘাটে ভারতীয় মজদুর সঙ্ঘের পার্টি অফিস উদ্বোধন ঘিরে তুলকালাম | ABP Ananda Live
Agnimitra Paul: জঙ্গিরা আজকে এত সাহস পেল কোথা থেকে? আগের সরকার প্রশ্রয় দিয়েছে:অগ্নিমিত্রা
Tulu Mondal News:
Taslima Nasrin:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget