এক্সপ্লোর

Firhad Hakim: 'কলকাতায় এলে খুব বেশি লাভ হবে না', অনুরাগের পাল্টা ফিরহাদ

Firhad Attacks Anurag: অনুরাগ ঠাকুর শহরে এসে বলেছেন, '..মমতার সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। আর এবার পাল্টা তোপ দাগলেন ফিরহাদ হাকিম। কী বললেন তিনি ?

কলকাতা:  কলকাতায় এসেই রাজ্যে ভোট-হিংসা নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur)। অনুরাগ ঠাকুর শহরে এসে বলেছেন, '..মমতার সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে। আর এবার পাল্টা তোপ দাগলেন ফিরহাদ হাকিম।এদিন ফিরহাদ হাকিম বলেন, বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, যারা বাংলা ভাষাকে অবমাননা করে, তাঁদের বাংলায় রাজনীতিতে স্থান নেই।' এরপর অমিত শাহ-র রাজ্য সফর নিয়ে ডেলি প্যাসেঞ্জারি তকমা দিয়ে ফিরহাদের সংযোজন,' তাঁদের বড় বড় নেতা অনুরাগ-বিরাগ কলকাতা এলে খুব বেশি লাভ হবে না।'

 এদিকে এদিন অনুরাগ ঠাকুর বলেছেন, '৫৭-র বেশি মানুষকে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে। আপনার নির্দেশে আপনার দলের কর্মীরা গুন্ডামি করেছে। রাজনৈতিক লাভের জন্য গত ৮-৯ বছর ধরে আপনি অপরাধীদের সংরক্ষণ দিয়েছেন। কিন্তু মানুষ ভোটে আপনাকে জবাব দিয়েছে। বিজেপির আসন গতবারের তুলনায় দ্বিগুণ হয়েছে।এটাই প্রমাণিত হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সময় ধীরে ধীরে ফুরিয়ে আসছে', রাজ্যে এসে তৃণমূল নেত্রীকে আক্রমণ কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের।

প্রসঙ্গত, রাজ্যে পঞ্চায়েত ভোটকে ঘিরে প্রার্থীদের ঘরে বোমাবাজি, বেধড়ক মার, একের পর এক খুনের ঘটনা হয়েছে। মনোনয়ন পর্ব থেকে ভোট, এমনকি ভোটপরবর্তীতেও পিছু ছাড়েনি হিংসা। মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা-সহ একাধিক জেলায় খুনের ঘটনা ঘটেছে। রাজ্যপাল নিজে ঘটনাস্থলে গিয়ে আক্রান্তদের পরিবারের সঙ্গে কথা বলেছিলেন। রাজভবনে অভিযোগ জানাতে কন্ট্রোল খোলারও নির্দেশ দিয়েছিলেন।

তবে হিংসার ঘটনার শিকার শুধু বিরোধীরাই নয়, শাসকদলও। যদিও এই ঘটনাগুলিতে প্রত্যেকেই প্রত্যেকের দিকে আঙুল তুলেছে। প্রকৃতই কারা দায়ি, তা নিয়ে তদন্তও শুরু হয়েছে। বিজেপির তরফে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরাও আক্রান্তর পরিবারের সঙ্গে দেখা করেছে, কথা বলেছে। পাশাপাশি আহত দলীয় কর্মীদের সঙ্গে মুখ্যমন্ত্রীও দেখা করে ক্ষতিপূরণ হাতে তুলে দিয়েছেন। মৃত দলীয় কর্মীদের পরিবারের পাশে দাড়িয়েছেন তিনি। তবে এরাজ্যে জয়ের পর হিংসার শিকার যাতে হতে না হয়, তাই জয়ীদের অসমে নিরাপদ আশ্রয়ে পাঠিয়েছিল বিজেপি। অনেকটাই এই ঘটনায় কর্ণাটক ভোটের ফলাফলের সময়ের ছায়া এসে পড়েছিল বঙ্গ রাজনীতিতে। পরে ওই বিজেপি কর্মীদের ফিরিয়ে নিয়ে আসে কোচবিহার পুলিশ।

আরও পড়ুন, অধীরের নেতৃত্বে অশান্তি-বিধ্বস্ত মণিপুরে 'INDIA'

মূলত পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দিতে রাজ্যে এসেছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। তাঁকে স্বাগত জানায় বঙ্গ বিজেপির শীর্ষ নের্তৃত্ব। তিনি প্রথমে যান হুগলির কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণ দেবের জন্মস্থানে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী। জানা গিয়েছে, এরপর খানাকুলে গিয়ে পঞ্চায়েত ভোটে জয়ী বিজেপি প্রার্থীদের সম্বর্ধনা দেবেন অনুরাগ ঠাকুর।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget