এক্সপ্লোর

Kharagpur News: বাড়ির জানলা ভেঙে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে গুলি, অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা। স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ।

পশ্চিম মেদিনীপুর: গভীর রাতে খড়গপুর (Kharagpur) শহরে বাংলো সাইড এলাকায় শ্যুটআউট (Shootout)। বাড়ির জানলা ভেঙে ঢুকে ঘুমন্ত ব্যক্তিকে গুলি করার অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। বাধা দিলে পরিবারের এক সদস্যকে মারধরের অভিযোগ। গুলিবিদ্ধ ব্যক্তি-সহ ২ জন হাসপাতালে ভর্তি। পুরনো বিবাদের জেরে হামলা বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।

আক্রান্তের পরিবার ৫ রাউন্ড গুলি চলেছে বলে দাবি করেছে । যদিও পুলিশ জানিয়েছে ২ রাউন্ড গুলি চলে । এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে খড়গপুর টাউন থানার পুলিশ। মূল অভিযুক্ত এখনও অধরা । স্থানীয় সূত্রে খবর, দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিবাদ । অভিযোগ, গতকাল সন্ধেয় মোটরবাইক পড়ে যাওয়াকে কেন্দ্র করে ফের বচসা বাধে । হাতাহাতিও হয় । এরপর রাত আড়াইটে নাগাদ দলবল নিয়ে চড়াও হয়ে প্রতিবেশীর বাড়ির জানলা ভেঙে অভিযুক্ত ছোটু সিং গুলি চালায় বলে অভিযোগ ।

গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী: ৪ এপ্রিল কুপিয়ে খুন করা হয়েছিল এক ব্যক্তিকে । এবার দোকানের মধ্যেই গুলিবিদ্ধ হলেন এক ব্যবসায়ী। দেড় মাসের মধ্যে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য কোচবিহারের (Coochbehar) শীতলকুচিতে (Sitalkuchi)। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে গোঁসাইয়েরহাট বাজারে। ১১টা নাগাদ দোকান বন্ধ করার ঠিক আগে, জিনিসপত্র গোছাচ্ছিলেন প্রণয় দেবনাথ। অভিযোগ, তখনই মোটরবাইকে করে দুই দুষ্কৃতী এসে টাকা চায়। প্রথমে ব্যবসায়ী না বুঝতে পারায়, ফের জানতে চান তিনি। এরপরই দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। 

আরও পড়ুন: South 24 Paraganas: ডাকাতির চেষ্টা বানচাল, ক্যানিং থেকে পুলিশের জালে ৫

পূর্ব মেদিনীপুরে খুন: পূর্ব মেদিনীপুরের ময়না এক ব্যক্তিকে খুনের ঘটনায় রাজনীতির যোগ মেলেনি বলে দাবি করল পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের কারণে খুনের অভিযোগে নিহতের স্ত্রী ও ভাইকে পুলিশ গ্রেফতার করেছে। যদিও পুলিশের এই তত্ত্ব মানতে নারাজ বিজেপি। 

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
Garia Case: গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?
গড়িয়া হত্যা কাণ্ডে নয়া মোড়! মা-মেয়ের বচসা থামাতে গিয়েই খুন, নাকি নেপথ্য়ে ত্রিকোণ প্রেম ? কী জানাচ্ছে পুলিশ ?

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget