এক্সপ্লোর

BJP: বিজেপি করায় ঘরের বিদ্যুৎ কেটেছে তৃণমূল, বড় অভিযোগ পাণ্ডবেশ্বরের পঞ্চায়েত সদস্যার

স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ এনেছেন সদ্য বিজেপিতে যাওয়া পঞ্চায়েত সদস্য। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপি করার অপরাধে ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছে তৃণমূল, এমন গুরুতর অভিযোগ আনলেন পাণ্ডবেশ্বরের কেন্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলম সিং। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই এই মারাত্মক অভিযোগ এনেছেন সদ্য বিজেপিতে যাওয়া পঞ্চায়েত সদস্য। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। 

প্রসঙ্গত,বিধানসভা ভোটের আগেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন পাণ্ডবেশ্বরের কেন্দা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য নীলম সিং। এরপর ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকেই বিভিন্নভাবে তাঁর ওপর অত্যাচার চালাচ্ছিল তৃণমূল কর্মীরা, এদিন এই অভিযোগও করেন সদস্যা। নীলম সিংয়ের কথায়, হুমকির পাশাপাশি নানা কটূক্তিও করা হয় তাঁকে, এ দাবি করেছেন নেত্রী।  

নির্বাচনের ফল প্রকাশের বেশ কয়েকমাস ঘরছাড়া থাকার পর ফের ঘরে ফেরেন কেন্দা গ্রাম পঞ্চায়েতের এই সদস্যা, অভিযোগ, এরপর স্থানীয় তৃণমূল কর্মীরা তার ঘরের বিদ্যুৎ সংযোগ কেটে দেয়। বারবার দরবার করা হলেও কোনো কাজ না হওয়ায় রবিবার সকাল থেকে পাণ্ডবেশ্বর থানার সামনে অবস্থানে বসে পড়েন কেন্দা গ্রাম পঞ্চায়েতের সদস্যা নীলম সিং।

এদিকে, এই ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়ে যায় পুলিশ কর্মীরা। বারবার নীলম সিংকে উঠে যেতে বললেও যতক্ষণ সুবিচার না পাচ্ছেনভ,ততক্ষণ থানার ভেতর মূল গেটের সামনে বসে থাকবেন বলে সাফ জানিয়ে দেন নীলম সিং। তাঁর অভিযোগ,স্রেফ বিজেপি করার অপরাধে তাঁর ওপর এই ধরণের অত্যাচার চলছে। অবিলম্বে তার ঘরের বিদ্যুৎ সংযোগ না জুড়ে দেওয়া হলে থানাতেই বসে থাকবেন তিনি, এমনটাই জানিয়ে দেন। 

যদিও নীলম সিংয়ের যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের কেন্দা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত নেতা ও বৈদ্যনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য যমুনা ধীবরের কথায়, এটা সম্পূর্ণই অন্য ব্যাপার। এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। এক পঞ্চায়েত সদস্যা থানার ভেতরে বসে পড়ায় গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে পাণ্ডবেশ্বর থানা চত্বরে,যা সামাল দিতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েন পুলিশ কর্মীরা।

সকাল দশটা নাগাদ থানায় ঢুকে পড়ে সুবিচারের দাবীতে থানার ভেতরে বসে পড়েন কেন্দা গ্রাম পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েত সদস্যা নীলম সিং। এইদিকে এই ইস্যুতে সুর সপ্তমে চড়িয়েছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারী। তিনি এই ঘটনাকে ন্যক্কারজনক বলে অভিহিত করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget