এক্সপ্লোর

Recruitment News: দমকল নিয়োগে প্যানেল বাতিল, নতুন গাইডলাইন তৈরি হাইকোর্টের

High Court: হাইকোর্টের নির্দেশ, সেই গাইড লাইন মেনে পিএসসিকে নিয়োগ শুরু করতে হয়।

রুমা পাল, কলকাতা: এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে, প্যানেল বাতিল করা হয়েছে। নতুন করে নিয়োগের জন্য গাইড লাইন তৈরি করল ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ, সেই গাইড লাইন মেনে পিএসসিকে নিয়োগ শুরু করতে হবে।  

নিয়োগ প্রক্রিয়া শুরুর আগে পোর্টাল খুলে ৭দিনের মধ্যে অভিযোগ শোনার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ শোনার পরে পিএসসিকে ১৫দিনের মধ্যে সমাধানের নির্দেশ দেওয়া হয়েছে।  ২০১৮-র জুনে ফায়ার অপারেটর পদে দেড় হাজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। ফায়ার অপারেটর পদে কোটায় নিয়োগে দুর্নীতির অভিযোগে মামলা হয়। অভিযোগ ছিল, সার্টিফিকেট নেই এমন ব্যক্তিও খেলার কোটায় চাকরি পেয়েছেন। সংরক্ষিত কোটাতেও দুর্নীতি ছিল বলে অভিযোগ।  

SSC নিয়েও সমস্যা:
চাকরির দাবিতে আন্দোলন চলছে। আন্দোলন করছে এসএসসির চাকরিপ্রার্থীরা। এদিকে হাইকোর্টের আদেশে এসএসসির তরফে অযোগ্যদের তালিকা প্রকাশ করা হয়েছে। দেখা গিয়েছে আন্দোলনকারী চাকরিপ্রার্থীদের নাম রয়েছে SSC-র প্রকাশ করা অযোগ্যদের তালিকায়। আর এনিয়েই তৈরি হয়েছে বিতর্ক। যাঁরা চাকরি পাননি তাঁরাই অযোগ্য? এমন ঘটনায় হইচই পড়ে গিয়েছে। বীরভূমের মল্লারপুরের বাসিন্দা সুমনা ভান্ডারী।  সুমনা ২০১৬-র SLST-র নবম-দশমের ইংরেজির চাকরিপ্রার্থী। তাঁর নাম রয়েছে, ওয়েটিং লিস্টের ৪ নম্বরে। নিয়োগের পরীক্ষায় ৮৪ শতাংশের বেশি নম্বর পেয়েও, সুমনা এখনও চাকরি পাননি। হাইকোর্টের নির্দেশে বৃহস্পতিবার, নম্বর বদল হয়েছে এরকম, ৯৫২ জনের OMR শিট প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, এঁদের সকলের ক্ষেত্রেই গাজিয়াবাদে অভিযান চালিয়ে সিবিআইয়ের উদ্ধার করা হার্ডডিস্কের সঙ্গে, কমিশনের সার্ভারে থাকা নম্বরের ফারাক রয়েছে। শুক্রবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ৯৫২ জনের স্কুলের নাম, বাবার নাম, রোল নম্বর এবং জন্ম তারিখ প্রকাশের নির্দেশ দিয়েছেন।                   

এসএসসি সূত্রে খবর, এই ৯৫২ জনের প্রত্যেকেরই নম্বর বদল হয়েছে। কেউ সাদা খাতা জমা দিয়ে ৫৩ পেয়েছেন। কেউ কয়েকটা উত্তর দিয়েও, চাকরির নিয়োগপত্রের সুপারিশ পেয়েছেন। যদিও, আন্দোলনকারীরা প্রশ্ন তুলছেন, আদালতের নির্দেশে কারও প্রাপ্য ১ নম্বর বাড়লে, তাঁদের নাম অযোগ্যদের তালিকায় আসবে কেন?

চাকরি বাতিল:
সম্প্রতি আরও কয়েকজনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এর আগে অবৈধভাবে চাকরি পাওয়া ৬৯ জনের চাকরি বাতিল করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ২৬৯ জনের বক্তব্য শুনতে হাইকোর্টকে (Calcutta High Court) নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে আবেদন করেন অনেক শিক্ষক। আজ ৫৪ জন হলফনামা জমা দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে। সবার বক্তব্য খতিয়ে দেখে ৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ। এক জনকে ১০ হাজার টাকা জরিমানা করল হাইকোর্ট।

আরও পড়ুন:  আবাস যোজনা থেকে নাম বাদ বিজেপি নেতার কথায় ! মারধর ও প্রাণনাশের হুমকি তৃণমূল কর্মীর বিরুদ্ধে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Today Live Updates: ২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
২১ জুলাইয়ের শহিদ দিবস কর্মসূচি কার ? কালীঘাট-তৃণমূল, ঋতব্রত-তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি
Arjun Singh: 'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
'ধরাও পড়বেন, জেলেও যাবেন, থেরাপিও পাবেন', নির্মল ঘোষকে হুঁশিয়ারি অর্জুন সিংয়ের, মণীশ শুক্লা খুনের ফাইল খোলার দাবি মন্ত্রীর
Humayun Kabir: 'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
'পুলিশ পুরোপুরি বিজেপির দলদাস', হুমায়ুন কবীরকে ফের জিজ্ঞাসাবাদ রেজিনগর থানায়, একই দিনে বাড়িতে গেল নোটিস
Anubrata On Abhishek : 'ছোট থেকে দেওয়ালও লেখেনি, মিছিলও করেনি...', অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর
অভিষেককে ঝাঁঝালো আক্রমণ অনুব্রতর

ভিডিও

Arjun Singh | মণীশ শুক্ল হত্যাকাণ্ডে জড়িত নির্মল ঘোষ, দাবি অর্জুন সিংয়ের | ABP Ananda LIVE
Bally News | বালিতে গ্রেফতার তৃণমূল নেতা, লক্ষ্য করে ছোড়া হল ডিম | ABP Ananda LIVE
Agnimitra Paul: আচমকা সুভাষ সরোবরে পুর ও নগরোন্নয়নমন্ত্রী, অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অগ্নিমিত্রা পাল
TMC News: মঙ্গলকোটে আবাসে 'দুর্নীতি', নিশানায় তৃণমূলের প্রাক্তন প্রধান! ABP Ananda Live
Madan Mitra | পুর-নিয়োগ দুর্নীতি মামলায় স্ক্যানারে মদন মিত্রের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget