এক্সপ্লোর

Paresh Adhikari Missing: কলকাতা আসার পথে বর্ধমান স্টেশনে নামেন, কোথায় গেলেন পরেশ অধিকারী?

ভোর ৪.৫২ মিনিটে বর্ধমান স্টেশনে ঢোকে পদাতিক এক্সপ্রেস। ৪.৫৬ মিনিটে মেয়েকে নিয়ে মন্ত্রীকে দেখা যায় বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে।

কলকাতা: হাইকোর্টের নির্দেশের পর জলপাইগুড়ি থেকে কলকাতা আসার পথে হঠাৎ উধাও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তিনি কলকাতাতেই এসেছেন বলে সূত্রের খবর। ভোর ৪.৫২ মিনিটে বর্ধমান স্টেশনে ঢোকে পদাতিক এক্সপ্রেস। ৪.৫৬ মিনিটে মেয়েকে নিয়ে মন্ত্রীকে দেখা যায় বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে। ভোর ৫টার পরে সাদা রঙের গাড়িতে করে মন্ত্রীকে বেরিয়ে যেতে দেখা যায় বলে সূত্রের খবর।

উল্লেখ্য, দিনভর এসএসসি দুর্নীতি তরজার উত্তপ্ত শহর। তারই মাঝে বেপাত্তা পরেশ অধিকারী। কলকাতায় আসার সম্ভাবনা থাকলেও এখনও তাঁর খোঁজ মেলেনি। এরই মাঝে শহরে দফায় দফায় বিক্ষোভে এসএফআইয়ের।  কোথায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পরেশ অধিকারী? সন্ধান চাই পরেশ অধিকারীর। পোস্টার দেখিয়ে লেকটাউনে বিক্ষোভ দেখায় এসএফআই। 

সিবিআই দফতরে গেলেন পার্থ: ডিভিশন বেঞ্চে ধাক্কার পরেই সিবিআই দফতরে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। হাইকোর্টের ডেডলাইনের ২০ মিনিট আগেই নিজাম প্যালেসে পৌঁছন তিনি। ‘কেন উপদেষ্টা কমিটি গঠন? কার নির্দেশে গঠন করা হয়েছিল কমিটি? শিক্ষামন্ত্রী হিসেবে টাকা নিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ জানতেন?’ সূত্রের খবর প্রাক্তন শিক্ষামন্ত্রীর কাছে জানতে চাইবেন কেন্দ্রীয় গোয়েন্দারা । এর মধ্যেই নিজাম প্যালেসে হাজির হন উপদেষ্টা কমিটির প্রাক্তন ৫ সদস্য। 

এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সব পক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনওটাই এসএসসি-র পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই।

জানায় বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। 

এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান। 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Dev On Mithun Chakraborty: হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের,
হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, অভিনেতাকে দেখতে গিয়ে আবেগঘন পোস্ট দেবের, " তুমি বাবার মতোই.."
Job Protest: চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই
চাকরিতে পুনর্বহালের দাবিতে পথে নামতেই "প্রায় ২৫০ শিক্ষক-শিক্ষাকর্মীকে ধরপাকড়", পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ ধর্মতলায়

ভিডিও

Abhishek Banerjee PA:সুপ্রিম কোর্টে সাময়িক স্বস্তি পেলেও শুক্রবার হাইকোর্টে ফের ধাক্কা অভিষেকের PA-র
Teachers Protest: ফের শহরের প্রাণকেন্দ্রে ২০১৬ র চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের মিছিল। Kolkata News
Kolkata Fire News: সল্টলেকে বিকাশভবনের সামনে চলন্ত গাড়িতে আগুন | Fire Incident
Abhishek Banerjee PA Case: আজ সন্ধেয় ক্য়ানাল রোডে সুমিত রায়ের বাড়িতে গিয়ে নোটিস দিল CID-র দল
Patna News: মর্মান্তিক দুর্ঘটনায় যুবকের মৃত্যু, তুলকালাম পাটনায়। জাতীয় সড়ক আটকে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget