এক্সপ্লোর

Park Street Fire: কলকাতায় ফের অগ্নিকাণ্ড, পার্কস্ট্রিটে কুইন্স ম্যানসনে আগুন, কালো ধোঁয়ায় ঢাকল বহুতল

Park Street Queens Mansion Fire: এই বিল্ডিংয়ে একাধিক বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে।

প্রকাশ সিনহা এবং পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: ফের পার্কস্ট্রিটে আগুন। পার্ক হোটেলের কুইন্স ম্যানসন বহুতলের ১ তলায় আগুন, ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। এখনও আগুন জ্বলছে ভিতরে। এখনও পর্যন্ত খবর, শহরের একটি জনপ্রিয় মিষ্টির দোকানের আউটলেটটি কালো ধোঁয়ায় ঢেকে যায়। এই বিল্ডিংয়ে একাধিক বড় বড় ব্র্যান্ডের দোকান রয়েছে। শুধু তাই নয়, একাধিক বাসিন্দারাও থাকে এখানে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে মিষ্টির দোকান গুপ্তা ব্রাদার্সের দোকানে আগুন লাগে বলে অনুমান।                                                     

ঠিক কী ঘটেছে? 

স্থানীয় সূত্রে খবর প্রথমে এসি থেকে ধোঁয়া বেরতে দেখা যায় কুইন্স ম্যানসনের গুপ্তা ব্রাদার্সয়ের মিষ্টির দোকানে। সামনেই নয়, বিল্ডিংয়ের পিছন দিক থেকেও গলগল করে কালো ধোঁয়া বেরতে দেখা যায়। এরপরই এলাকায় চাঞ্চল্য দেখা যায়। ইতিমধ্যেই মিষ্টি দোকানের মালিকরা সেখানে পৌঁছয়। তাঁদের বক্তব্য হয়ত বিল্ডিংয়ের পিছন দিক থেকে আগুন লাগে যা সামনের দিকেও ছড়িয়ে পড়ে। মিষ্টির দোকানের কারখানাটির এসি থেকে আগুন লাগতে পারে বলে স্থানীয় বাসিন্দাদের অনুমান।                      

পার্ক স্ট্রিট থানা এবং দমকল বাহিনী ছাড়াও বিপর্যয় মোকাবিলা বাহিনীও সেখানে পৌঁছেছে। আগুনের উৎস জানার পর সেখানে হোসপাইপ দিয়ে জল দিয়ে তা নেভানোর ব্যবস্থা করা হয়। বিপদ এড়াতে আশেপাশের বিল্ডিং থেকে বাসিন্দাদের নামিয়ে আনা হয়েছে। যদিও ধোঁয়ার প্রাবল্য এতটাই যে দমকল বাহিনী ভিতরে ঢুকলেও এক কর্মী অসুস্থ বোধ করায় বেরিয়ে আসেন তাঁরা। এখনও দাউদাউ করে জ্বলছে দোকান। গোটা বিল্ডিংটি ঢেকে গিয়েছে কালো ধোঁয়ায়।            

বিল্ডিংয়ের মধ্যে যাতে কোনও বিপদ না ঘটে সেই কারণে দমকল বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা বিল্ডিংয়ের দেওয়াল ভেঙে ভিতরেও ঢোকেন। সেখান থেকে কালো ধোঁয়া গলগল করে বেরতে শুরু করে। দেখা যাচ্ছে, গোটা মিষ্টির দোকানটি পুড়ে ছাই হয়ে গিয়েছে। ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে গোটা দোকানটি। মিষ্টির দোকানের ভিতরে আর কোনও কিছুই অবশিষ্ট নেই পুড়তে। মিষ্টির দোকানের পিছনে অবস্থিত কারখানার এসি থেকেই আগুন লাগে বলে মনে করা হচ্ছে। সেই আগুনই ছড়িয়ে পড়ে গোটা দোকানে। পাশাপাশি গোটা বিল্ডিংও ধোঁয়ায় ঢেকে যায়।  

সেরা শিরোনাম

Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
Abhijeet Dipke On CJP Protest :
"হতে পারে এরপর আমাকে জেলে পাঠানো হবে..", জরুরি পোস্ট করে মারাত্মক আশঙ্কার কথা জানালেন CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
CPM Book Stall :বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির
বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' CPM-এর, রাজ্যকে বড় নির্দেশ প্রধান বিচারপতির

ভিডিও

College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ
Durga Puja 2026: ৭৩তম বর্ষে নিউ আলিপুরের সুরুচি সঙ্ঘের পুজো, ষষ্ঠীর সকালে মণ্ডপে ভিড় দর্শনার্থীদের
Durga Puja 2026 : দুর্গাপুজোর আড্ডায় স্টুডিওতে হাজির টিম 'বহুরূপী' | ABP Ananda
CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Embed widget