এক্সপ্লোর

Partha Chatterjee: জেলে ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়, মেডিক্যাল বোর্ড গঠন করতে চিঠি SSKM-কে

SSKM Hospital:প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর পা ফুলেছে।

কলকাতা: ফের অসুস্থ পার্থ চট্টোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন তিনি। সেই অবস্থাতেই ফের একবার অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর। পার্থর জন্য মেডিক্যাল বোর্ড গঠন করতে SSKM হাসপাতালকে চিঠি দিলেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। জেল সূত্রে খবর, প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি ফের অসুস্থ হয়ে পড়েছেন। (Partha Chatterjee)

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থর পা ফুলেছে। কোনও সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না তিনি। কী কারণে পা ফুলেছে, তা জানতে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলে চিঠি দিয়েছেন প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। এর আগে, বাইপাসের ধারে আর এন টেগোর হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। জেল সূত্রে খবর, আর এন টেগোর হাসপাতাল থেকে ফেরার পর প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থার অবনতি হয়। (SSKM Hospital)

নয় নয় করে প্রায় তিন বছর হতে চলল নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রয়েছেন পার্থ। ২০২২ সালে গ্রেফতার হওয়ার পর পরই অসুস্থ হয়ে পড়েন তিনি। তার পর বেশ কয়েক বার হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। আদালতে জামিনের আর্জিতেও বার বার শারীরিক অসুস্থতার কথা জানিয়েছিলেন পার্থ। চলতি বছরের জানুয়ারি মাসেও অসুস্থ হয়ে পড়েন তিনি। কিন্তু সেবার SSKM-এর চিকিৎসায় সন্তুষ্ট ছিলেন না পার্থ। তাই আদালতে অনুমতি সাপেক্ষে আর এন টেগোরে ভর্তি হন। 

এদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিড়ম্বনা কমার লক্ষণ নেই। পার্থর বিরুদ্ধে ইতিমধ্যেই রাজসাক্ষী হয়েছেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে তাঁর গোপন জবানবন্দিও নেওয়া হয়। নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুরমশাই গ্রেফতার হওয়ার পর নাম জড়িয়েছিল জামাইয়েরও। তদন্তে ED-র র‍েডারে আসে তাঁর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া, বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান পার্থর জামাই কল্যাণময়। 

ED-র চার্জশিটে দাবি করা হয়, প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ। সেই টাকা খরচ করা হয়েছিল তাঁর জামাই কল্যাণময়ের মাধ্যমে। সেই মামলায় আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে রাজসাক্ষী হয়েছেন কল্যাণময়। শুধু কল্যাণময়ই নন, পার্থর এক আত্মীয়ও তাঁর বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। ব্যাঙ্কশাল কোর্টে ED-র বিশেষ আদালতে এই সাক্ষ্যগ্রহণ পর্ব চলে। নিয়োগ দুর্নীতি মামলায় ED-র তদন্তে উঠে আসে পার্থর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় স্কুল তৈরির কথা। ED সূত্রে দাবি, পার্থর আত্মীয় কৃষ্ণচন্দ্র অধিকারীর নামে স্কুলের জমি কেনা হয়। পার্থর ওই আত্মীয়ই এবার ED-র বিশেষ আদালতে সাক্ষ্য দিলেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget