এক্সপ্লোর

Partha Chatterjee: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, কবে জেলমুক্তি ?

Recruitment Scam Case : ২০২২ সালের ২৩ জুলাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, টানা প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি।

কলকাতা : প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মঞ্জুর করলেন বিচারপতি শুভ্রা ঘোষ। তবে পার্থ চট্টোপাধ্যায়কে পাসপোর্ট জমা করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। আরও বলা হয়েছে, তদন্তকারী আধিকারিকের সঙ্গে মাসে একবার দেখা করতে হবে পার্থ চট্টোপাধ্যায়কে। নিম্ন আদালতের এলাকা ছাড়তে পারবেন না তিনি এবং আদালতে ফোন নম্বর জমা দিতে হবে। নিয়োগ দুর্নীতির সব মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেন বলে দাবি করেছেন আইনজীবীরা। যদিও এখনই প্রাক্তন শিক্ষামন্ত্রীর জেল মুক্তি নিয়ে সন্দিহান রয়েছেন আইনজীবীরা। নিয়োগ দুর্নীতির অন্য মামলায় বিচারপ্রক্রিয়া নিয়ে সময়সীমা বেঁধে দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই প্রক্রিয়া শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আইনজীবীরা। প্রসঙ্গত, গত ১৮ অগাস্টের রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, 'এক মাসের মধ্যে চার্জ গঠন ও দুইমাসের মধ্যে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করতে হবে।'

২০২২ সালের ২৩ জুলাই, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায়, টানা প্রায় ১৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় নগদ প্রায় ৫০ কোটি টাকা ও বহুমূল্য গয়না। তারপর থেকে প্রায় ৩ বছর ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন তিনি। ২০২৪ সালের পয়লা অক্টোবর, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায়, তাঁকে 'শোন অ্যারেস্ট' দেখিয়েছিল CBI। সেই মামলায় এখনও জেলবন্দি পার্থ চট্টোপাধ্য়ায়। সম্প্রতি SSC-র গ্রুপ C নিয়োগ দুর্নীতিকাণ্ডে, CBI-এর মামলায় পার্থ চট্টোপাধ্য়ায়কে জামিন দেয় সুপ্রিম কোর্ট। চলতি মাসের ৩ তারিখ, SSC-র আরও ২টি মামলাতেও জামিন পান জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। 

কিন্তু, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন না পাওয়ায়, SSC-র নবম-দশম এবং একাদশ-দ্বাদশে নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও জেলমুক্তি হয় না তাঁর।

এ প্রসঙ্গে তৃণমূলের তরফে কুণাল ঘোষ বলেন, "তদন্ত চলেছে। আইন আইনের পথে চলেছে। তদন্তকারী সংস্থা কেন্দ্রীয় এজেন্সি...কখনো সিবিআই, কখনো ইডি। যে কোনও ব্যক্তি গ্রেফতার হয়েছেন এবং তাঁর তরফে জামিনের আবেদন করা হয়েছে। কখনো জামিনের আবেদন আদালত মান্যতা দেয়নি, কখনো মঞ্জুর করেছে। ফলে, এটা নিয়ে রাজনৈতিক মন্তব্যের কোনও অবকাশ নেই।"

এনিয়ে বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "আদালতের রায় নিয়ে আমি বেশি কিছু বলতে পারব না বা চাইও না। আমার সেই অধিকারও নেই। তবে, উনি তো আপাতত ছাড়া পাচ্ছেন না। সুপ্রিম কোর্টেরও একটি মামলা আছে। তার তদন্ত নির্দিষ্ট কিছুদিনের মধ্যে শেষ করে দেওয়ার কথা আছে। আপাতত তিনি ছাড়া পাচ্ছেন না। আমার বিশ্বাস, চার্জশিট যেহেতু দাখিল হয়ে গেছে এবং কোর্টের রায়ে আগামীদিনে তাঁকে জেলের ভিতরে থাকতে হবে বলেই আমার মনে হয়।" 

সেরা শিরোনাম

JNU Molestation Case: JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
JNU-এ যৌন হেনস্থার অভিযোগ কংগ্রেস সাংসদের বিরুদ্ধে, অভিযুক্তকে সাসপেন্ডের দাবিতে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ BJP-র মহিলা সাংসদদের
Calcutta High Court: বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট,
বামেদের বুকস্টল দেওয়ার অনুমতি নিয়ে, রাজ্য়কে অবস্থান স্পষ্ট করতে বলল হাইকোর্ট, "ওঁনারা বই বিক্রি করতে চান, খাবার না.."
News Live Blog: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা, রাহুল-প্রিয়ঙ্কার সঙ্গে একই সারিতে নেহা বোরা
Sougata Roy On CJP:
"সাহসী তরুণ এরা", ককরোচের প্রশংসায় পঞ্চমুখ সৌগত রায়

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget