এক্সপ্লোর

Partha Chatterjee : বস্তা বস্তা ৫০০, ২০০০-এর নোট, কীভাবে 'পার্থ ঘনিষ্ঠের' বাড়িতে! চলছে জিজ্ঞাসাবাদ

ED : বিপুল পরিমাণ অর্থই নয়, উদ্ধার হয়েছে প্রায় ২০ টি মোবাইল ফোন। বিপুল অর্থ, একাধিক মোবাইল ফোনের পাশপাশি বিদেশি মুদ্রা, সোনা এবং গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর।

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : সকাল থেকে কলকাতা হোক বা জেলা একাধিক জায়গায় টানা অভিযান। সন্ধে গড়ানোর কিছুক্ষণের মধ্যেই প্রথমে একটি প্রেস বার্তা, তারপর ট্যুইটারে ঘোষণা ও শেষে বিস্তারিত বার্তা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটেরের (ED)। পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানায় ইডি। বস্তা বস্তা ৫০০, ২০০০ টাকার নোট গাদাগাদি করে ছোট একটা জায়গায় রাখা ছিল। তবে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ ২০ কোটি না কি তারও বেশি, তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি ইডির দাবি, স্কুল সার্ভিস কমিশন ও প্রাইমারি এডুকেশন বোর্ডের নিয়োগ দুর্নীতির সঙ্গে যোগ রয়েছে উদ্ধার হওয়া অর্থের।

ইডি সূত্রে খবর, ব্যাঙ্ক অফিসারদের সাহায্য নিয়ে গোনা হচ্ছে টাকা। ঠিক কত টাকা রয়েছে গুণতে আনা হয় তিনটি টাকা গোণার মেশিন। তবে শুধু বিপুল পরিমাণ অর্থই নয়, উদ্ধার হয়েছে প্রায় ২০ টি মোবাইল ফোন। বিপুল অর্থ, একাধিক মোবাইল ফোনের পাশপাশি বিদেশি মুদ্রা, সোনা এবং গুরুত্বপূর্ণ নথিও উদ্ধার হয়েছে বলে ইডি সূত্রের খবর। সন্দেহজনক সংস্থার হদিশ মিলেছে বলেই জানা যাচ্ছে। আর এই একাধিক উদ্ধারের পরই তা ঠিক কোথা থেকে কীভাবে এসে পৌঁছল পার্থ চট্টোপাধ্য়ায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে জানতে টানা জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ইডির আধিকারিকরা। ডায়মন্ড সিটি সাউথের একতলার যে ঘরে পার্থ ঘনিষ্ঠ থাকেন, সেখানে এই মুহূর্তে চলছে তল্লাশি। পাশাপাশি অপরদিকে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতেও প্রায় ঘণ্টা চোদ্দোর ওপর জেরা জারি ইডি আধিকারিকদের।

 

আজ এসএসসি (SSC) নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় একযোগে রাজ্যের ১৪টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অভিযান চালায় দিনভর। পার্থ চট্টোপাধ্যায় থেকে পরেশ অধিকারী হয়ে মানিক ভট্টাচার্য, তৃণমূলের ৩ মন্ত্রী-বিধায়কের বাড়িতে একযোগে তল্লাশি চালাল কেন্দ্রীয় এজেন্সি ED। প্রথমে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পিংলায় তাঁর এক আত্মীয়র পর নিউ ব্যারাকপুরে পার্থ চট্টোপাধ্যায়ের পার্সোন্যাল সেক্রেটারির বাড়িতে যায় ইডি। অন্যদিকে, কোচবিহারের মেখলিগঞ্জে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর বাড়িতে যান ইডি অফিসাররা। সেখানে তাঁর স্ত্রী-মেয়েকে জিজ্ঞাসাবাদ করা হয়। 

অন্যদিকে, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, টেট দুর্নীতি মামলায় অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যর যাদবপুরের বাড়ি এবং পর্ষদ সচিব রত্না চক্রবর্তী বাগচীর বাড়িতেও যান ইডি অফিসাররা। 

আরও পড়ুন- নাকতলার পুজোর মুখ, সেই 'পার্থ ঘনিষ্ঠের' বাড়িতেই ২০ কোটি, কে এই অর্পিতা মুখোপাধ্যায় ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget