এক্সপ্লোর

Partha Chatterjee: সিবিআই হাজিরার নির্দেশের পরেই ফের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়

SSC Scam: বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


কলকাতা: সিবিআই হাজিরার নির্দেশের পরই ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে, বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চে গেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, দুপুর সাড়ে তিনটার সময় ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।  

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। আজ, সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়। 

সিবিআই তদন্ত নিয়ে ডিভিশন বেঞ্চের নির্দেশ:
এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। নির্দিষ্ট তথ্যপ্রমাণ থাকলে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিতেই পারে। ন্যায় বিচারের ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চ সীমা অতিক্রম করেছে বলে মনে করে না ডিভিশন বেঞ্চ। প্রভাবিত সব পক্ষের বক্তব্য সব সময় শুনতে হবে এমন কোনও বিধিবদ্ধ নিয়ম বা আইন নেই।এখনও পর্যন্ত যে তথ্যপ্রমাণ এসেছে তার কোনওটাই এসএসসি-র পক্ষে যায়নি। আর্থিক দুর্নীতি খুঁজে বার করার ক্ষেত্রে সিঙ্গল বেঞ্চের নির্দেশে কোনও ভুল নেই। জানাল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। উপদেষ্টা কমিটির সদস্যদের ভূমিকা আলাদা করে খুঁজে দেখার সময় এটা নয়। বিতর্কিত ভাবে নিযুক্ত হওয়া প্রার্থীদের বেতন বন্ধ বা ফেরত দিতে বলে ভুল করেনি সিঙ্গল বেঞ্চ। এসএসসি-র নিয়োগ-দুর্নীতি মামলার রায়ে পর্যবেক্ষণ ডিভিশন বেঞ্চের। সিঙ্গল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। এসএসসি-র গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী ও নবম-দশমে সহকারী শিক্ষক নিয়োগের মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়ের হয়। সেই মামলার প্রেক্ষিতেই আজ রায়দান। >>

আগেও এক পদক্ষেপ:
এর আগে ১২ এপ্রিল হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। যদিও সেবার ডিভিশন বেঞ্চ থেকে হাজিরার নির্দেশের উপর স্থগিতাদেশ আনা হয়। মামলার উপরেও স্থগিতাদেশ আনা হয়। তারপর আজ, বুধবার ওই মামলাগুলির শুনানি হয়েছে ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রেখেছে। তারপরেই ফের সিঙ্গল বেঞ্চের তরফে সিবিআইয়ের কাছে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে।  তারপরে আবার আগের মতোই সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গেলেন পার্থ চট্টোপাধ্যায়। 

আরও পড়ুন: আজ সন্ধে ছটার মধ্যে সিবিআই দফতরে হাজিরা, পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ আদালতের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
অডি, BMW-সহ বাজেয়াপ্ত ২৪২টি গাড়ি! আর কী কী সম্পত্তির মালিক মহম্মদ নাজিবুদ্দিন মণ্ডলের? 'মমতার মদত ছাড়া অসম্ভব' মন্তব্য শুভেন্দুর
West Bengal News Update: সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
সোনা-টাকা উদ্ধারের পর বেপাত্তা টুলু, জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি
Kakoli Ghosh Dastidar : 'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
'সৌগত রায়, শত্রুঘ্ন সিনহার সঙ্গে আরও একজন...', বড় দাবি কাকলির
Jaish Terrorist Arrested: পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে
পাক জঙ্গি গোষ্ঠীর থেকে আসত নির্দেশ, কী কী করার কথা বলা হয়েছিল হামিমকে? চাঞ্চল্যকর তথ্য সামনে

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা-ফেসবুকের বিরুদ্ধে মামলা
Petrol Diesel Price Change : মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
মাসের শেষে দাম কমল পেট্রোল - ডিজেলের? সকাল ৬ টায় সামনে এল আজকের রেট চার্ট
Edible Oil Adulteration: ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
ভোজ্য তেলেও 'ভেজাল', সরষের তেলের সঙ্গে পাম তেল মিশিয়ে বিক্রি! আটক কারখানার মালিক
Kohli On Rahane: আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
আমার প্রিয় ব্যাটিং পার্টনার... রাহানের অবসরের পর আবেগপূর্ণ পোস্ট কোহলির
Sebaashray Scam: 'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
'সেবাশ্রয়' কাণ্ডের জের, বাতিল হয়ে গেল রাজ্যের এই নার্সিংহোমের লাইসেন্স ও রেজিস্ট্রেশন
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Embed widget