এক্সপ্লোর

ED Arpita Mukherjee : উদ্ধার ২১ কোটি ! কী উৎস এই আয়ের ? 'অভিনয় করি' বললেন অর্পিতা

ED Arpita Mukherjee : এই কাঁড়ি কাঁড়ি টাকা এল কোত্থেকে? অর্পিতার উত্তর শুনলে তাজ্জব বনে যাবেন !

সমীরণ পাল, উত্তর ২৪ পরগণা : SSC দুর্নীতি তদন্তে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ৩টি সম্পত্তির হদিশ। বেলঘরিয়া এলাকায় রয়েছে ২টি ফ্ল্যাট ও একটি বাড়ি।

উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি
ED সূত্রে খবর, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকার পরিমাণ বেড়ে দাঁড়াল ২১ কোটি ! সঙ্গে উদ্ধার হয়েছে ৫০ লক্ষ টাকার সোনা। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে পার্থকে জিজ্ঞাসাবাদ চলছে। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদে সহযোগিতা করছেন না পার্থ-অর্পিতা, অভিযোগ ইডি আধিকারিকদের । 

অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা?
এত টাকার উৎস কী ? প্রশ্ন করা হয় অর্পিতাকে। ইডি সূত্রে খবর, অর্পিতা দাবি করেছেন তিনি অভিনয় করেন। প্রশ্ন উঠছে, অভিনয় করে কত টাকা আয় করেন অর্পিতা? জানা গিয়েছে, পার্থ ঘনিষ্ঠ অর্পিতার আয়ের উত্স জানতে তাঁর আয়কর সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাতভর অর্পিতার ডায়মন্ড সিটি সাউথের ফ্ল্যাটে চলে টাকা গোনার কাজ। নিয়ে আসা হয় নোট গোনার ৪টি যন্ত্র। ইডি সূত্রে খবর, এখনও পর্যন্ত ২১ কোটি টাকা উদ্ধার হয়েছে। ফ্ল্যাটেই রয়েছেন অর্পিতা। তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রশ্ন উঠেছে, পার্থর ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে এই টাকা কার? কোথা থেকে এল? কেনই বা ওই টাকা লুকিয়ে রাখা হয়েছিল? 

আরও পড়ুন : 

কাউকেই পার্থর সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না

অর্পিতার বাড়িতে লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও
বেলঘরিয়া রথতলা এলাকায় অভিজাত 'ক্লাবটাউন হাইটস'-এ রয়েছে অর্পিতার ২টি ফ্ল্যাট রয়েছে। একটি ব্লক টু-য়ে, আরেকটি ব্লক ফাইভে। আবাসনের সম্পাদক জানিয়েছেন, প্রতি মাসেই এখানে আসেন অর্পিতা। লালবাতি লাগানো গাড়িতে আসতেন VIP-রাও। ২টি ফ্ল্যাটই এই মুহূর্তে তালাবন্ধ। সূত্রের খবর, বেলঘরিয়ার দেওয়ানপাড়া এলাকায় একটি বাড়িতে থাকেন অর্পিতার মা। 

সুস্থতার কথা পার্থর মুখে 
ইডি সূত্রে দাবি, পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়, অর্পিতার আত্মীয় এবং পার্থ চট্টোপাধ্যায়ের আত্মীয়দের নামে প্রচুর সম্পত্তি রয়েছে। তদন্তের জাল গোটাতে সেই সমস্ত সম্পত্তির সন্ধান পাওয়ার চেষ্টা করছেন ইডি-র অফিসাররা। ইডি সূত্রে খবর, তদন্তকারীদের কাছে নিজের অসুস্থতার কথা জানিয়ে চিকিত্সকের পরামর্শ নিতে চান পার্থ চট্টোপাধ্যায়।  

সেরা শিরোনাম

Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
West Bengal: 'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
Weather Update: ফের ঘনাচ্ছে দুর্যোগ, দুই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট
ফের ঘনাচ্ছে দুর্যোগ, দুই জেলায় অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, আবহাওয়া নিয়ে বড় আপডেট

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget