এক্সপ্লোর

Partha Chatterjee: মমতায় ১০০ শতাংশ আস্থা, জানিয়ে দিলেন পার্থ

Mamata Banerjee: বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থকে। সেই সময় সংবাদমাধ্যমে মমতার প্রশংসা করেন তিনি।

কলকাতা: নিয়োগ দুর্নীতিতে (SSC Case) গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর সঙ্গে দূরত্ব বাড়িয়েছে দল। তবুও তৃণমূলের পাশে থাকারই বার্তা পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee)। সেই সঙ্গে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)ভূয়সী প্রশংসা শোনা গেল তাঁর গলায়। জানালেন, মমতার উপর ১০০ শতাংশ বিশ্বাস রয়েছে তাঁর। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে যখন রেড রোডে ধর্নায় মমতা, সেই সময়ই আদালত চত্বরে দাঁড়িয়ে তাঁর প্রশংসা করলেন পার্থ (TMC)।

সংবাদমাধ্যমে মমতার প্রশংসা করলেন পার্থ

বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থকে। সেই সময় সংবাদমাধ্যমে মমতার প্রশংসা করেন তিনি। ধর্নার প্রসঙ্গ উঠলে বলেন, "কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লড়াই চিরকালই ছিল এবং আমার স্থির বিশ্বাস, যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় শুধুমাত্র ধর্না নয়, তিনি বাংলার হয়ে দীর্ঘদিন লড়াই করা একজন সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য় দেখবেন, বাংলার উন্নয়ন দেখবেন। বাংলার প্রাপ্য় অর্থ তিনি আদায় করেই ছাড়বেন।"

ছাত্রাবস্থাতেই রাজনীতিতে হাতেখড়ি পার্থর। তবে রাজনীতি পেশা হয় মমতার দৌলতেই। কর্পোরেট সংস্থার, মোটা বেতনের চাকরি ছেড়ে মমতার পাশে এসে দাঁড়ান রাজনীতির মঞ্চে। আজও কি তাহলে মমতার উপর অটুট বিশ্বাস পার্থর? পার্থর কথায়, "একদম। হান্ড্রেড পারসেন্ট।"

আরও পড়ুন: Partha Chatterjee: দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, 'হাতে তৈরি', বললেন পার্থ!

গ্রেফতার হওয়ার আগে পর্যন্ত বাংলায় তৃণমূল সরকারের দু'নম্বর ব্যক্তি ছিলেন পার্থ। মমতার ছায়াসঙ্গী বলা হতো তাঁকে। কিন্তু নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানোর পর পরই তাঁর সঙ্গে দূরত্ব বাড়ায় তৃণমূল। গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের পদ আজও টিকে থাকলেও, পার্থকে ছেঁটে ফেলা হয় এক সপ্তাহের মধ্যেই। 

তার পর থেকে তাপস রায় থেকে কুণাল ঘোষ, তৃণমূলের একাধিক নেতা পার্থর বিরুদ্ধে সরব হয়েছেন প্রকাশ্যে। পার্থকে চিনতে পারেননি বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিমও। দুর্নীতির সঙ্গে আপস নয় বার্তা দিতে গিয়ে পার্থর নাম নিয়েছেন অভিষেকও। তবে মমতা তুলনামূলক অনেকটাই সাবধানী। যে কেউই হোক না কেন, দোষী প্রমাণিত হলে শাস্তি পাওয়া উচিত বলে মন্তব্য করেন মমতা। একই সঙ্গে মিডিয়া ট্রায়াল চলছে বলেও মন্তব্য করেন তিনি।

আদালত চত্বরে পার্থকে দেখে জিন্দাবাদ স্লোগান

অন্য দিকে, গ্রেফতারির পর থেকে সমালোচনায় লাগাতার বিদ্ধ হয়েছেন পার্থ। তাঁকে দেখে চোর স্লোগান থেকে, জুতো ছোড়ার ঘটনাও সামনে এসেছে। বৃহস্পতিবার কার্যতই তার উলটপুরাণ দেখা গেল আদালত চত্বরে। এ দিন আদালত চত্বরে পার্থকে দেখে জিন্দাবাদ স্লোগান ওঠে।

সেরা শিরোনাম

West Bengal News Live: কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো ও অভব্য আচরণের জন্য গ্রেফতার ৬৮, লাইভ আপডেট
Howrah Station: হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
হাওড়া স্টেশনে উদ্ধার ১ কেজি ৭৪২ গ্রাম সোনা, বাজারমূল্য আনুমানিক ২ কোটি ৫৪ লক্ষ টাকা, আটক ১
Fire Incident: কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর রাতে বালুরঘাটে সোফার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড
Beleghata Fire: কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন
কালীপুজোর দিনেই বেলেঘাটার একটি বাড়িতে বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget