এক্সপ্লোর

Partha Chatterjee: দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম অভিষেকের গলায়, 'হাতে তৈরি', বললেন পার্থ!

Abhishek Banerjee: সংবাদমাধ্যমে কোনও মন্তব্য না করলেও, এ দিন আদালত কক্ষে পার্থর কথায় অভিষেকের নাম উঠে আসে বলে জানা গিয়েছে।

কলকাতা: দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে গিয়ে তাঁর নাম নিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক জানান, পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তৃণমূল (TMC) দেখিয়ে দিয়েছে, দুর্নীতির সঙ্গে কোনও আপস নয়। একাধিক বিষয়ে মুখ খুললেও, এ দিন তা নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করলেন না নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত পার্থ। বরং আদালতকক্ষে তাঁর কথায় অভিষেকের নাম শোনা গিয়েছে বলে খবর।

শহিদ মিনারের সভায় অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাওয়া হয়

বৃহস্পতিবার আদালতে তোলা হয় পার্থকে। সেখানে সংবাদমাধ্যমে একাধিক বিষয়ে মুখ খোলেন তিনি। কিন্তু শহিদ মিনারের সভায় অভিষেকের মন্তব্যে প্রতিক্রিয়া চাওয়া হলে নিশ্চুপই থাকেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। বরং বলেন, "দল যা মনে করেছে ব্য়বস্থা নিয়েছে। আমি প্রমাণ করব আমি।" অভিষেককে নিয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য না করে, তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা শোনা যায় পার্থর মুখে।

তবে সংবাদমাধ্যমে কোনও মন্তব্য না করলেও, এ দিন আদালতকক্ষে পার্থর কথায় অভিষেকের নাম উঠে আসে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এ দিন আদালতকক্ষে ঘনিষ্ঠ মহলে পার্থ বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো নেতা আমাদের হাতে তৈরি। কুন্তল ঘোষের মতো নয়।" নিয়োগ দুর্নীতিতে পার্থর সঙ্গে কুন্তলের যোগাযোগ নিয়ে এ যাবৎ নান তথ্য উঠে এসেছে। যদিও পার্থ জানিয়েছেন, কুন্তলকে তিনি চিনতেন না।

আরও পড়ুন: Partha Chatterjee: রেড রোডে ধর্নায় মমতা, সমর্থন জানালেন পার্থ, স্মরণ করালেন নেত্রীর লড়াইয়ের কথা

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়ার পর পার্থকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন অভিষেকই। বুধবার শহিদ মিনারের সভাতেও তাঁর মুখে পার্থর নাম শোনা যায়। দুর্নীতি ইস্য়ুতে তৃণমূলের অবস্থান বোঝাতে গিয়ে পার্থর সাসপেনশনের উদাহরণ টেনেছিলেন অভিষেক। তার পরও এ দিন তৃণমূলের পাশে থাকার বার্তাই দেন পার্থ। এ দিন মমতার প্রশংসাও করেন তিনি। 

মমতার ধর্নার কথা উঠলে, নেত্রীর ভূয়সী প্রশংসা করেন পার্থ

রেড রোডে মমতার ধর্নার কথা উঠলে, নেত্রীর ভূয়সী প্রশংসা করেন পার্থ। মমতার সংগ্রামী জীবনের কথা স্মরণ করিয়ে দেন। পার্থ বলেন, "কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের লড়াই চিরকালই ছিল, এবং আমার স্থির বিশ্বাস, যে মমতা বন্দ্য়োপাধ্য়ায় শুধুমাত্র ধর্না নয়, তিনি বাংলার হয়ে সুদীর্ঘদিন লড়াই করা একজন সংগ্রামী নেত্রী। তিনি বাংলার ভাগ্য় দেখবেন, বাংলার উন্নয়ন দেখবেন। বাংলার প্রাপ্য় অর্থ তিনি আদায় করেই ছাড়বেন।"

সেরা শিরোনাম

News Live Update :বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
বীরভূমে জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের ইস্তফা
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
TMC News: বৈঠকের আগেই বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে কাজল শেখের পদত্যাগ
Jadavpur University: 'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের
'এত ভয় থাকলে ছাত্রভোট ঘোষণা করুন', যাদবপুরে অশান্তি প্রসঙ্গে পাল্টা বক্তব্য সৃজনের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget