এক্সপ্লোর

Asansol : আসানসোলে লরির ধাক্কায় ২ তৃণমূল কর্মীর মৃত্যু, বালি পাচারের লরির ধাক্কা? প্রশ্নে প্রশাসন

Paschim Bardhaman : অভিযোগ, অসময়ে বেপরোয়া লরির দাপটেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। যদিও এই বিষয়ে টেন্ডার প্রাপ্ত সংস্থার পাল্টা দাবি, সময় মেনেই লরি চলাচল করে।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান : আসানসোলে (Asansol) লরির ধাক্কায় ২ তৃণমূল কর্মীর মৃত্যু। স্থানীয় তৃণমূল (TMC) কাউন্সিলরের অভিযোগ, বালি পাচারের লরির ধাক্কাতেই মৃত্যু হয়েছে দলের ২ কর্মীর। এই ইস্যুতে পুলিশ-প্রশাসনের কড়া সমালোচনা করেন তিনি। মৃতদেহ নিয়ে হীরাপুর থানার সামনে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। 

লরিতে পিষে মৃত্যু

কয়েক সেকেন্ডের ভয়ঙ্কর একটা ভিডিও ক্লিপ। গভীর রাতে দুরন্ত গতিতে ছুটে আসা লরি পিষে দিয়ে চলে যাচ্ছে ২ বাইক আরাহী তৃণমূল কর্মীকে। মঙ্গলবার গভীর রাতে আসানসোলের চিত্রা মোড়ের এই দুর্ঘটনায় বিট্টু সিং ও বিদেশ দেওঘরিয়া নামে ২ তৃণমূল কর্মীর মৃত্যু হয়। দুর্ঘটনায় একজন সেখানেই মারা যান। পরে হাসপাতালে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়।

বিস্ফোরক অভিযোগ

আর সেই জোড়া মৃত্যুকে কেন্দ্র করে ফের তেতে উঠল আসানসোল শিল্পাঞ্চল। আসানসোলের ৭৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক রুদ্রর বিস্ফোরক অভিযোগ, বালি বোঝাই বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু হয়েছে ২ তৃণমূল কর্মীর। ঘটনার নেপথ্যে পুলিশ-প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন তিনি। অশোক রুদ্রর দাবি, বালি চুরি নিয়ে সরব হওয়ায় তাঁর নিরাপত্তারক্ষীও তুলে নেওয়া হয়েছে।

নাব্যতা বাড়াতে বরাত

মাস ছয়েক আগে বার্নপুর রিভার সাইডে দামোদরের নাব্যতা বাড়ানোর জন্য Reach dredging ltd নামে এক সংস্থাকে বরাত দেয় রাজ্য। নদীবক্ষ থেকে বালি তোলার পরে, তা বোঝাই করা লরিগুলি আসানসোল শহরের মধ্যে দিয়েই যাতায়াত করে। অভিযোগ, অসময়ে বেপরোয়া লরির দাপটেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। যদিও এই বিষয়ে টেন্ডার প্রাপ্ত সংস্থার পাল্টা দাবি, সময় মেনেই লরি চলাচল করে। যে ঘটনা ঘটেছে, তার প্রেক্ষিতে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।

এদিকে, পশ্চিম বর্ধমানের কাঁকসার পানাগড় শিল্প তালুক থেকে বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। জমি শিল্প তালুকের হলেও, এই রাস্তা দিয়েই যাতায়াত করেন আশপাশের বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। এভাবে মাটি কাটা হলে এলাকায় ধস নামতে পারে বলে তাঁদের আশঙ্কা। ধসের আশঙ্কায় তৃণমূল পঞ্চায়েত সদস্যার নেতৃত্বে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। যদিও মাটি কাটায় বেআইনি কিছু নেই, অভিযোগ নস্যাৎ করে শিল্প তালুক কর্তৃপক্ষ। তাদের দাবি, যে এলাকায় মাটি খোঁড়া হয়েছে, সেখানে সৌন্দর্যায়ন করা হবে।

আরও পড়ুন- দুর্গাপুরে 'দুয়ারে সিপিএম', দ্রুত পুরভোটের দাবিতে ‘আপনার মতামত’ কর্মসূচিও

সেরা শিরোনাম

Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget