এক্সপ্লোর

Jitendra Tiwari: ‘BJP-তে গিয়ে শুদ্ধ নাকি’! দিলীপের পর এবার জিতেন্দ্র, পাণ্ডবেশ্বরে তাঁকে দেখে ‘কয়লাচোর’ ধ্বনি

Paschim Bardhaman News: পাণ্ডবেশ্বর বিডিও অফিসে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা করাতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পাণ্ডবেশ্বর: দিলীপ ঘোষের পর এবার জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। আরও এক বিজেপি নেতাকে উদ্দেশ্য করে 'চোর' ধ্বনি শোনা গেল। আর তা নিয়ে তেতে উঠল পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিডিও অফিস চত্বর। বাগযুদ্ধে চড়ল পারদ। অশান্তি এড়াতে তড়িঘড়ি জমায়েত সরাল পুলিশ (Paschim Bardhaman News)। 

দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা করাতে গিয়ে কটাক্ষের মুখে জিতেন্দ্র

পাণ্ডবেশ্বর বিডিও অফিসে দলীয় প্রার্থীদের মনোনয়নপত্র জমা করাতে গিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র। ওই বিডিও অফিসের বাইরে দাঁড়িয়েই সরাসরি তাঁর পুরনো দল তৃণমূলকে নিশানা করেন জিতেন্দ্র। বলেন, "পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের তালিকা আমরা দেখেছি। যারা সমাজের ভাল চায়, তাদের বাদ দিয়েছে। যারা কয়লা ব্যবসা করে, তারা পঞ্চায়েত চালাবে, যারা লোহা ব্যবসা করে, তারা পঞ্চায়েত চালাবে। যারা বালি ব্যবসা করে, তারা পঞ্চায়েত চালাবে। কোনও লোহাচোর, কয়লাচোর, বালিমাফিয়া, সাট্টাবাজকে আমরা পঞ্চায়েতে যেতে দেব না।"

তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া জিতেন্দ্রর এই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই উড়ে আসে প্রত্যুত্তর। স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, "বিজেপি-তে গিয়ে বলছেন, কয়লাচোর! নিজেই একটা কয়লাচোর। বিজেপিতে গিয়ে শুদ্ধ হয়ে গেল নাকি!" তার উত্তরে জিতেন্দ্রকে বলতে শোনা যায়, "CBI, ED, যারা কয়লাচোর, তাদের ডাকছে।" সেই নিয়ে তেতে ওঠে পরিস্থিতি। পরিস্থিতি সামাল দিতে তড়িঘড়ি জমায়েত সরাতে হল পুলিশকে।

আরও পড়ুন: Panchayat Election 2023: মনোনয়ন পত্র জমার সময় 'বেধড়ক মার' BJP প্রার্থীকে, ছিনিয়ে নেওয়া হল টাকা-পয়সাও

এই ঘটনায় নাম না করে তৃণমূলকেই কাঠগড়ায় তুলেছেন বিজেপি নেতা জিতেন্দ্র। যদিও শাসক-শিবির সেই দায় নিতে নারাজ। পাণ্ডবেশ্বরে যুব তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি নিতাই মণ্ডল বলেন, "তৃণমূল একাজ করতে পারে না। উনি কেন, আপনারা বলুন, একটা ক্যান্ডিডেটকে কেউ কিছু করেছে। জিতেন তিওয়ারিকে নিয়ে তৃণমূল ইন্টারেস্টেড নয়। পাণ্ডবেশ্বরের মানুষ বিসর্জন দিয়ে দিয়েছে।"

দিলীপকেও এর আগে কটাক্ষ শুনতে হয়, এ বার শুনলেন জিতেন্দ্র

এর আগে, গত সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ে বিডিও অফিসের সামনে তৃণমূলের ক্য়াম্প দেখতে গিয়ে চোর স্লোগান শুনতে হয়েছিল বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপকে। সেই সময় দিলীপও তৃণমূলের দিকেই আঙুল তুলেছিলেন। এবার 'কয়লা চোর' শুনতে হল তৃণমূল থেকে বিজেপি-তে যাওয়া জিতেন্দ্রকে। তিনিও পুরনো দলের দিকেই আঙুল তুলেছেন। যদিও অভিযোগ অস্বীকার করেছেন জিতেন্দ্র।

সেরা শিরোনাম

Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

Mamata Banerjee Detained | ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায়, সাউথ অ্যাভিনিউ থেকে আটক | CJP Delhi Protest
Flydubai Scare | ককপিটে ভারতীয় পাইলটের উপর হামলা, ফ্লাইদুবাইকাণ্ডে তদন্তে NIA
CJP Protest Delhi News : আটক Dipke, Asutosh, Sourav-রা, দিল্লিতে পা রাখার মুখেই আটক করল পুলিশ
Chandigarh AAP Protest : দিল্লির পাশাপাশি বিক্ষোভের আঁচ চণ্ডীগড়েও | প্রতিবাদ মিছিলে উত্তেজনা
Dhruv Rathee Detained | CJP বিক্ষোভের মধ্যেই পুলিশের হাতে আটক ইউটিউবার ধ্রুব রাঠি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget