এক্সপ্লোর

Durgapur Barrage: দুর্গাপুর ব্যারেজের উপর তৈরি সেতুতে মেরামতি, একমাস যান চলাচল আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত, শুরু রাজনৈতিক তরজা

Paschim Bardhaman News: দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর-সহ ওড়িশা এবং দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই সেতু।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: আশেপাশের জেলা তো বটেই, সুদূর দক্ষিণ ভারতের সঙ্গেও যোগাযোগ রক্ষা করে আসছিল। সেই দুর্গাপুর ব্যারেজের উপর তৈরি সেতুর উপর দিয়েই যান চলাচল আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত (Paschim Bardhaman News)। আগামী একমাস ই সেতু আংশিক বন্ধ রাখা হচ্ছে। মেরামতিরর জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। তবে তাতে দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। সেই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসকদলের (TMC) নেতাদের দাবি, মানুষের সুবিধার্থেই এমন সিদ্ধান্ত। পাল্টা বিজেপি-র (BJP) কটাক্ষ, এত দিন কি ঘুমিয়ে ছিল প্রশাসন!

সেতু আংশিক বন্ধ রাখায় রাজনৈতিক তরজা চরমে

দুর্গাপুর (Durgapur) ব্যারেজের উপর তৈরি সেতুর জয়েন্ট প্লেটের মেরামতির কাজ শুরু হয়েছে (Durgapur Barrage)। তাতেই সেতুর উপর দিয়ে যান চলাচল আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলা প্রশাসন। ২৪ অগাস্ট থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত যান চলাচল আংশিক বন্ধ থাকবে এই সেতুর উপর দিয়ে। 

দুর্গাপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর-সহ ওড়িশা এবং দক্ষিণ ভারতের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এই সেতু। ১৯৫৫ সালে দুর্গাপুর ব্যারেজের উপর এই সেতু তৈরি হয়। মাঝে ২০২০ সালে দুর্গাপুর ব্যারেজের একটি লকগেট ভেঙে বিপত্তি বাঁধে। প্রবল জলকষ্ট শুরু হয় দুর্গাপুর এবং বাঁকুড়ার বিস্তীর্ণ অঞ্চলে। তাতেই হুঁশ ফেরে প্রশাসনের। শুরু হয় সেতুর স্বাস্থ্য পরীক্ষা। প্রশাসনের একটি দল বিষয়টির তত্ত্বাবধান শুরু করে। 

আরও পড়ুন: Kunal Ghosh Updates: দলীয় পদ না ব্যবহারের সিদ্ধান্ত, ‘অন্তরালে’ কুণাল, পার্থ-অনুব্রতকে নিয়ে তৃণমূলের সঙ্গে সংঘাত!

কিন্তু এই ঘটনায় প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকারের সেচ দফতর। বিরোধীরা প্রশ্ন তোলেন, কেন পুরনো সেতু হওয়া সত্ত্বেও স্বাস্থ্য পরীক্ষার ব্যাপারে সদর্থক ভূমিকা নিতে পারেনি রাজ্য সরকার! তাতে উত্তাপ বাড়তে শুরুকরলে ধাপে ধাপে লকগেট মেরামতির কাজ শুরু হয়। শুরু হয় কিছু লকগেট বদলে ফেলার কাজও। ঝুঁকি এড়াতে এর পর দুর্গাপুর ব্যারেজের উপর তৈরি এই সেতু সংস্কারের কাজে হাত দেয় প্রশাসন। তার পর সম্প্রতি জয়েন্ট প্লেট পাল্টানোর কাজ শুরু হয়। তাতেই সেতুর উপর দিয়ে যান চলাচল আংশিক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। 

এই মেরামতির কাজ চলবে আগামী একমাস ধরে। তার জন্য প্রশাসন ঠিক করেছে যে, বাঁকুড়ার দিক থেকে যখন দুর্গাপুরের দিকে গাড়ি ঢুকবে এবং দুর্গাপুরের দিক থেকে বাঁকুড়ামুখী গাড়িগুলিকে দাঁড় করিয়ে দেওয়া হবে। একই ভাবে নিয়ম মেনে অন্য দিক থেকে যান চলাচল করবে। ফলে টানা একমাস যান চলাচল আংশিক বন্ধ থাকবে দুর্গাপুর ব্যারেজের উপর তৈরি এই সেতুর উপর দিয়ে। তাতেই দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকে। 

একমাস চলবে সেতুর উপর মেরামতির কাজ

প্রশাসনের এই সিদ্ধান্ত নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জেলা বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকার এতদিন ঘুমোচ্ছিল। এখন ঘুম ভেঙেছে। তাই বিকল্প সেতুর কথা না ভেবে, পুরোনো সেতু মেরামত করে দায় সারছে। এটা খামখেয়ালি সিদ্ধান্ত বলে দাবি করছে বিরোধীরা। যদিও বিরোধীদের কটাক্ষ করে জেলা তৃণমূল নেতৃত্ব জানিয়েছেন, মানুষের স্বার্থেই কাজ হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget