এক্সপ্লোর

Paschim Bardhaman: ভরা বর্ষায় খোলা তারের বিপদ, আশঙ্কায় কাঁটা দুর্গাপুর

Durgapur News: রাজ্যে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির একাধিক ঘটনা ঘটেছে। কলকাতা ও হাওড়ায় পরপর এই ঘটনা ঘটেছে। তারপরেও হুঁশ ফেরেনি। রাজ্যের একাধিক শহরে এখনও এমন ঝুঁকি রয়েছে।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: ভরা বর্ষা। কোথাও জল রয়েছে। তার মধ্যেই রয়েছে তার বেরিয়ে থাকা ল্যাম্পপোস্ট। কোথাও আবার, বৃষ্টিতে ভিজে সপসপে হয়ে রয়েছে বিদ্যুতের তার। তার গা ঘেঁষেই চলছেন পথচারীরা। এমনই দৃশ্য দেখা যাচ্ছে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুর (Durgapur) শহরের নানা জায়গায়। 

এখনও পর্যন্ত রাজ্যে খোলা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণহানির একাধিক ঘটনা ঘটেছে। কলকাতা ও হাওড়ায় পরপর এই ঘটনা ঘটেছে। তারপরেও হুঁশ ফেরেনি। রাজ্যের একাধিক শহরে এখনও এমন ঝুঁকি রয়েছে। যেমন দুর্গাপুর শহরের কেন্দ্র সিটি সেন্টার এলাকা। এখানেও একাধিক জায়গায় বিদ্যুতের তার বেরিয়ে রয়েছে। কোথাও বিদ্যুতের খুঁটি (Electric Post) থেকে তার ঝুলছে। কোথাও বক্সের ঢাকনা খোলা। সেখান থেকে বেরিয়ে রয়েছে বিদ্যুতের তার। শহরের ওই এলাকা যথেষ্ট ঘিঞ্জি। আশেপাশেই রয়েছে বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, ব্যাঙ্ক, রয়েছে প্রশাসনিক ভবনও। দুর্গাপুরের সিটি সেন্টারের ওই এলাকায় রয়েছে বাসস্ট্যান্ড, শপিং মল, হোটেল-রেস্তরাঁর মতো এমন জায়গা যেখানে প্রতিদিনই নানা কারণে ভিড় করেন বাসিন্দারা। সেখানে বিদ্যুতের তারের এই পরিস্থিতি থাকায় যে কোনও সময় দুর্ঘটনার আশঙ্কা করছেন সাধারণ নাগরিকরা।  

বাসিন্দাদের প্রশ্ন:
স্থানীয় প্রশাসন কেন পদক্ষেপ করছে না সেই প্রশ্ন তুলছেন দুর্গাপুর শহরের বাসিন্দারা। এটি এমন একটি শহর, যেখানে পাশের জেলা, পড়শি রাজ্য থেকে অনেকেই প্রতিদিন নানা কাজের প্রয়োজনে আসেন। কলকাতা-হাওড়ায় একাধিক মর্মান্তিক ঘটনা দেখে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত। স্থানীয় বাসিন্দা রাজ শর্মা বলেন, 'এগুলো দ্রুত পুরসভা বা প্রশাসনের দেখা উচিৎ, প্রায় দিনই দুর্ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়।'   

প্রশাসনের আশ্বাস:
দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দুর্গাপুর পুর প্রশাসন। দুর্গাপুর পুরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, 'কিছু জায়গায় বিদ্যুৎ দফতরের কিছু জায়গায় পুরসভার এইরকম খুঁটি বা বক্স আছে, খুব শীঘ্রই একটি বৈঠক ডেকে এগুলো নিয়ে ব্যবস্থা করা হবে।'

আরও পড়ুন: Hooghly: সাংসদ কোথায়? কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা কটাক্ষ লকেটের

সেরা শিরোনাম

News Live Update : উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
উত্তাল রাজধানী, বিক্ষোভ পরিস্থিতি সামাল দিতে বাড়ানো হল আধা সামরিক বাহিনীর সময়সীমা
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget