এক্সপ্লোর

Hooghly: সাংসদ কোথায়? কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের, পাল্টা কটাক্ষ লকেটের

Hooghly News: বুধবার গুরুপূর্ণিমা উপলক্ষ্যে দুপুরে হুগলির ত্রিবেণীর বেণীমাধব মন্দিরে পুজো দিতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার আগে কালো পতাকা হাতে এলাকায় মিছিল তৃণমূলের।

সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: ছড়া কেটে স্লোগান আর তার সঙ্গে কালো পতাকা। হুগলির ত্রিবেণীতে এভাবেই বিজেপির সাংসদের বিরুদ্ধে বিক্ষোভ দেখালেন স্থানীয় তৃণমূল নেতা-কর্মীরা। বুধবার গুরুপূর্ণিমা (Guru Purnima) উপলক্ষ্যে দুপুরে হুগলির ত্রিবেণীর বেণীমাধব মন্দিরে পুজো দিতে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তার মাত্র ঘণ্টাখানেক আগে কালো পতাকা হাতে এলাকায় মিছিল করল তৃণমূল ও যুব তৃণমূল কর্মীরা। বিজেপি সাংসদের বিরুদ্ধে স্লোগান তুলে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। দলীয় পতাকা তো ছিলই, তা ছাড়াও তৃণমূলকর্মীদের হাতে ছিল কালো পতাকা ও পোস্টার। তবে লকেট চট্টোপাধ্যায় পৌঁছনোর আগেই শেষ হয়ে যায় তৃণমূলের কর্মসূচি। 

কী অভিযোগ:
তৃণমূলের (TMC) অভিযোগ, হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্য়ায়কে এলাকায় দেখতে পাওয়া যায় না। কোনও কাজে তিনি সাহায্য করেন না বলেও অভিযোগ। ২০১৯ সালে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনের ফলে চমকে দিয়েছিল বিজেপি। বাংলায় ১৮টি আসনে জয় ছিনিয়ে নিয়েছিল পদ্ম শিবির। সেই সময়েই হুগলি আসনে বিজেপির চিহ্নে জয়ী হয়েছিলেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূলের দাবি, তার পর থেকে এলাকায় তাঁর দেখা পাওয়া যায় না। বাঁশবেড়িয়ার তৃণমূল সভাপতি প্রশান্ত দাস বলেন, 'সাধারণ মানুষ অনেক বিশ্বাস করে আমাদের এমপি নির্বাচন করেছেন। কোনও দরকারে তাঁকে পাই না। সামনে লোকসভা ভোট। তিনি পুজো দিন। আমাদের একটাই প্রশ্ন, চারবছরে তাঁকে কেন পাওয়া গেল না? একটা টাকা খরচ করেন না। ইনি ভোট পাখি।' 

পাল্টা সরব বিজেপি: 
যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি (BJP)। স্থানীয় বিজেপি কর্মীদের দাবি, এলাকায় আসেন সাংসদ। খোঁজখবর নেন, যখন যেভাবে দরকার পাশেও দাঁড়ান। তৃণমূল মিথ্যে অভিযোগ করছে বলে তাঁদের দাবি। হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন, 'তৃণমূলের এত দুর্নীতি। আমি যত আসবো, তত বেশি বেশি ধরা পড়বে। আমি আসার আগে শুনেছিলাম। আমি তো রাস্তায় কাউকে দেখতে পেলাম না। এখন কালো পতাকা নিয়ে তাঁরা দাঁড়াতেও ভয় পাচ্ছে। কালো পতাকায় কোন মানুষ যে কোন দুর্নীতিতে ঢুকে গিয়েছে।"    

আরও পড়ুন: Kunal Ghosh on Booster Dose: "বুস্টার ডোজ ফ্রি দেওয়ার নামে নাটক করছে কেন্দ্র'' তোপ কুণালের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র

ভিডিও

Kalyan Banerjee:
Kunal Ghosh: সাসপেন্ড কুণাল ঘোষ, মার্শাল দিয়ে বের করে দিলেন স্পিকার
CM Suvendu Adhikari:
Kalyan Banerjee:
Kalyan Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sitalkuchi Firing Incident: শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলিচালনার ঘটনায় এবার CID তদন্ত? বড় দাবি BJP বিধায়ক দেবাশিস ধরের
Spain Crops Trump Photo: রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
রদ্রিদের ট্রফি দিয়ে সরতেই চাইছিলেন না! ডোনাল্ড ট্রাম্পের ছবি কেটে বাদ দিয়ে দিল স্পেন
CJP Protest : রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
রাতারাতি বহু সমর্থক এলেন CJP-র অবস্থানে, 'ভারতের যুবসমাজের চেয়ে ‘মন্ত্রী প্রধান’-কে কেন বেশি ভালবাসেন প্রধানমন্ত্রী ?'
Madan Mitra: পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ২৯ জুলাই মদন মিত্রকে ED-র তলব, তার আগে আজই CGO কমপ্লেক্সে বিধায়ক-পুত্র
Kalker Rashifal : কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
কাল আর্থিক টানাপোড়েনের মুখে পড়তে পারেন এই রাশি, ক্ষতির চেষ্টা করতে পারে গোপন শত্রু
Ronaldo On Argentina: মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
মেসি vs রোনাল্ডো তীব্র সংঘাত! আর্জেন্তিনার হারের পর পর্তুগিজ তারকার এই কাজে তোলপাড় শুরু
FIFA World Cup 2026: আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
আর্জেন্তিনাকে 'ম্যাচ ছাড়তে' বাধ্য করা হয়েছিল? মেসির ভিডিও ঘিরে তোলপাড়, প্রশ্নের মুখে ফিফা
Ronaldo Mocked At Spain: স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
স্পেনের বিজয়োৎসবে রোনাল্ডোকে কটাক্ষ! বিশ্বকাপ না জেতা নিয়ে খোঁচা পর্তুগালের তারকাকে
Embed widget