এক্সপ্লোর

Paschim Bardhaman: বধূমৃত্যুতে ধুন্ধুমার, রাস্তায় দেহ রেখে বিক্ষোভ, পরে গ্রেফতার স্বামী

Husband Arrest:দুর্গাপুরের ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের অন্তর্গত হেতেডোবা এলাকায় মৃত্তিকা হাজরার মৃত্যু হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বধূমৃত্যুতে পুলিশের জালে খোদ স্বামী। বধূর দিদির অভিযোগের ভিত্তিতে অবশেষে গ্রেফতার স্বামী। দুর্গাপুরের ফরিদপুর ব্লকের ইছাপুর পঞ্চায়েতের অন্তর্গত হেতেডোবা এলাকায় মৃত্তিকা হাজরার মৃত্যু হয়। বাপেরবাড়ির দাবি, মৃত্তিকার শ্বশুরবাড়ির দাবি ছিল, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন মৃত্তিকা। মৃত্তিকা হাজরার দিদি রাধা হাজরা অভিযোগ করেন, সোমবার রাতে তাঁদের বোনকে গলায় ফাঁস লাগিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে শ্বশুরবাড়ির লোকজন এটাকে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বলে সাজাবার চেষ্টা করেছে। তিনি আরও অভিযোগ করেন, মৃত্তিকার স্বামী আকাশ হাজরার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। আর সেই কারণেই পরিবারে লেগে থাকতো ঝামেলা। ওই ঘটনা নিয়ে বারবার ঝামেলা হয় বলে অভিযোগ। মৃত্তিকার ওপর আকাশের বাড়ির লোকজন অকথ্য অত্যাচার চালাত বলে অভিযোগ মৃত্তিকার দিদির। সোমবার রাত্রে মৃত্তিকাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে আকাশের পরিবারের লোকজন সেখানেই তাঁর মৃত্যু হয় । 

তীব্র ক্ষোভ, রাস্তা অবরোধ:
মেয়ের মৃত্যুর খবর পেয়ে মৃত্তিকার পরিবারের লোকজন ক্ষোভে ফেটে পড়েন। মৃত্তিকার শ্বশুরবাড়ির লোকজনদের উপযুক্ত শাস্তির দাবিতে গতকাল অর্থাৎ মঙ্গলবার মৃত্তিকার মৃতদেহ রাস্তার ওপর রেখে পথ অবরোধ করেন পরিবারের লোকজন। ঘটনায় হেতেডোবা শিল্প তালুক এলাকার রাস্তা অবরুদ্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহার ফরিদপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে রাস্তায় যানজটের অবস্থা স্বাভাবিক হয়। এই ঘটনায় মৃতার স্বামী আকাশ হাজরাকে গ্রেফতার করা হয়েছে। তাকে বুধবার দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হয়। পুলিশ আকাশ হাজরাকে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় । মৃত্তিকার শ্বশুরবাড়ির বাকি লোকজন বর্তমানে পলাতক।

যদিও মৃত্তিকার বাপেরবাড়ির অভিযোগ অস্বীকার করেছে মৃত্তিকার স্বামী আকাশ হাজরা। তাঁর স্ত্রীকে হত্যা করা হয়নি বলে দাবি করেছেন তিনি। আকাশের দাবি, তাঁর স্ত্রী আত্মহত্যা করেছে।

বধূ নির্যাতনের এমন ঘটনা প্রায়শই শোনা যায় রাজ্যের নানা প্রান্তে। এমন ঘটনার পরিসংখ্যান উঠে এসেছে কেন্দ্রের রিপোর্টেও। ২০২২ সালের NCRB-এর রিপোর্টে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় পরিসংখ্যান অনুযায়ী, সবমিলিয়ে দেশে বধূ নির্যাতনের গর হার ২০.৫০ শতাংশ। সেখানে বাংলা প্রতি ১ লক্ষ বিবাহিত মহিলা পিছু বাংলার হার ৪১.৫০ শতাংশ। তখন  বাংলার মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায় এ নিয়ে সংবাদ সংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, "সমাজে আজও বিবাহিত মহিলার উপর গার্হস্থ্য হিংসা যে ঘটে চলেছে, তা অস্বীকার করার উপায় নেই। ভারত তথা বাংলার বাস্তব পরিস্থিতি এটাই। তবে আমার মনে হয়, এর একটি ইতিবাচক দিক রয়েছে। কারণ বোঝা যাচ্ছে, বাংলার মহিলারা এই ধরনের অপরাধের ক্ষেত্রে আজকাল আর অভিযোগ জানাতে ইতস্তত বোধ করেন না। এবং প্রশাসনও তার প্রেক্ষিতে ব্যবস্থা নিচ্ছে। একটা স্বচ্ছতা যে তৈরি হয়েছে, এই রিপোর্টই তার প্রমাণ। তবে এখনও অনেক রাজ্যের মহিলারা অভিযোগ জানাতে ভয় পান।"

আরও পড়ুন: পার্ক না কি ট্রেডমিল? দৌড়নোর লাভ কোথায় বেশি? কোনটা বাছবেন?

 

সেরা শিরোনাম

Municipal Election 2026: জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
জোট নিয়ে 'সুর বদল', পুরভোটের আগে কী বার্তা শমীক-সুকান্তর ?
Train Cancel: ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
ঘূর্ণিঝড়ের জেরে একগুচ্ছ দূরপাল্লার ট্রেন বাতিল, ৫ নভেম্বর অবধি এই রুটগুলিতে বড় বদল, জরুরি ঘোষণা রেলের, রইল বিস্তারিত তালিকা
West Bengal News Live : ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
ফের অ্যাকশনে কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ, খাবারের গুণগত মান যাচাই
CM On Coal Mines Accident: মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী
মাটি থেকে ২০০ ফুট গভীরে ECL-র কয়লাখনিতে আটকে ১২ শ্রমিক, মর্মান্তিক ঘটনা পাণ্ডবেশ্বরে, সাংবাদিকদের মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: পুরভোটে জোটে যাবে বিজেপি? জল্পনার মধ্যেই NCPI সাংসদের বাড়িতে মুখ্যমন্ত্রী
Cyclonic Storm Arnab : ধেয়ে আসছে 'অর্ণব', দিঘায় শুরু হয়ে গেল মাইকিং
BJP Protest: মল্লিকার্জুন খাড়গের মন্তব্য ঘিরে বিতর্ক, ধর্মতলায় প্রতিবাদে BJP-র কর্মী-সমর্থকরা
Cyclonic Storm Arnab: ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে 'অর্ণব', বর্তমানে অবস্থান করছে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে
Mallikarjun Kharge Remarks Row | খাড়গের মন্তব্যে তোলপাড় রাজনীতি, প্রতিবাদ মিছিল BJP-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৪ জনের, আহত বহু, মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Behala News: আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
আবার বেহালা, লক্ষ্মীপুজোর রাতে রাস্তা আটকে ২ মহিলার উপর মদের বোতল নিয়ে হামলার অভিযোগ, আটক ১
TN Former Minister Arrested : গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
গ্রেফতার তামিলনাড়ুর প্রাক্তন মন্ত্রী, ১০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ !
Tiger Shroff Shootout: টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
টাইগার নন, শুটারদের নিশানায় ছিলেন এই 'খান', কীভাবে টার্গেট হতে গিয়েও বেঁচে গেলেন ওই অভিনেতা ?
CM Suvendu Adhikari On Mamata :মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
মমতাকে নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী, “ওঁর সবচেয়ে বড় অনুগামী বলেছেন, উনি ভক্তদের থেকে রক্তকে গুরুত্ব দিয়েছেন”
SBI Launched CyRIS : সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
সাইবার হামলা রুখতে SBI-এর বড় উদ্যোগ, লঞ্চ হল সাইরিস, কী সুবিধা পাবেন গ্রাহক ?
Embed widget