এক্সপ্লোর

Kanksa News: জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল কনস্টেবলের, আহত আরও ৩

Kanksa News: রাস্তায় পুলিশ কর্মীরা মোতায়েন থাকার সময় পিছন থেকে একটি লরি এসে তাঁদের ধাক্কা মারে। তাতে গুরুতর আহত হন চার জন। হাসপাতালে নিয়ে গেলে এক জনের মৃত্যু হয়।

মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: কর্তব্যরত অবস্থায় জাতীয় সড়কে বেঘোরে প্রাণ গেল এক পুলিশ কনস্টেবলের (Police Constable Dies)। পিছন থেকে দ্রুত গতিতে ছুটে আসা  লরি ধাক্কা মারে তাঁকে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু চিকিৎসকরা সেখানে মৃত্যু হয় ওই পুলিশ কনস্টেবলের। লরির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আরও তিন পুলিশ কর্মী। হাসপাতালে চিকিৎসাধীন তাঁরা।

পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman News) কাঁকসার (Kanksa News) রাজবান এলাকায় দু’নম্বর জাতীয় সড়কের (National Highway) এই ঘটনা ঘটেছে। বুধবার ভোরে সেখানে দুর্ঘটনাগ্রস্ত হয় একটি গাড়ি (Car Accident)। পরিস্থিতি তদারকিতে সেখনে মোতায়েন ছিলেন কাঁকসা থানার একল পুলিশ কর্মী এবং দুর্ঘটনা মোকাবিলা কর্মীরা। জাতীয় সড়ককে যানজট মুক্ত করার কাজে ব্যস্ত ছিলেন তাঁরা। সেই সময়ই এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাস্তায় পুলিশ কর্মীরা মোতায়েন থাকার সময় পিছন থেকে একটি লরি এসে তাঁদের ধাক্কা মারে। পুলিশের গাড়িতে। তাতে গুরুতর আহত হন চার জন। দুমড়ে মুচড়ে যায় পুলিশের গাড়িটি। জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক জন আধিকারিক নিজের উদ্যোগে আহত পুলিশ কর্মীদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান তড়িঘড়ি। কিন্তু সেখানে মৃত্যু হয় ওই কনস্টেবলের। বাকি তিন জন গুরুতর আহত। চিকিৎসকদের পর্যবেক্ষমে রয়েছেন তাঁরা।

আরও পড়ুন: Post Poll Violence Case: ভোট পরবর্তী হিংসার দু’টি মামলায় হুলিয়া জারি, মাথাপিছু ৫০ হাজার পুরস্কারের ঘোষণা সিবিআই-এর

কাঁকসার এসিপি সীমন্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল জাতীয় সড়কে। সেটিকে সরিয়ে যানজট মুক্ত করার কাজেই গিয়েছিলেন পুলিশকর্মীরা। তখনই বিপত্তি ঘটে। ঘাতক লরিটিকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে লরির চালককে।

এর আগে, সম্প্রতি হাওড়ায় এ ভাবেই কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয় এক ট্রাফিক কনস্টেবলের। পিছন থেকে দ্রুতগতিতে ছুটে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে তাঁকে। তাতে রাস্তার ধারে ছিটকে পড়েন তিনি। তড়িঘড়ি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে পরিস্থিতিতির অবনতি হলে নিয়ে যাওয়া হয় অন্য হাসপাতালে। কিন্তু দিনভর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সন্ধেয় মারা যান তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Baranagar News: ২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
২ স্কুল পড়ুয়াকে পিছন থেকে পিষে দিল ট্রাক, সাতসকালে মর্মান্তিক ঘটনা বরানগরে
West Bengal News Today Live Updates: জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
জঙ্গি হামিমের বান্ধবী অর্পিতা গ্রেফতার, কোন কোন রাজনৈতিক নেতা-মন্ত্রীদের তথ্য সংগ্রহ করেছিল সে ?
Suvendu Adhikari : 'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
'তাঁদের ফেরত পাঠানো হবে', জনগণনার সেল্ফ এন্যুমারেশন শুরুর আগেই বড় বার্তা শুভেন্দু অধিকারীর
Birbhum Tulu Mondal: টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট
টুলু মণ্ডলের আরও সম্পত্তির হদিশ, সব মিলিয়ে কি ডবল সেঞ্চুরির পথে ? এখনও অধরা পাথর-সম্রাট

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget