এক্সপ্লোর

Kharagpur News: খড়গপুরে তৃণমূল প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় বিজেপি

Kharagpur News: সোমবার রাত ৮টা নাগাদ ব্যানার ছেঁড়ার বিষয়টি প্রথম বিষয়টি নজরে পড়ে তৃণমূল কর্মীদের। তা চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: বকেয়া ১০৮ পুরসভা ওয়ার্ডের ভোটের (West Bengal Municipal Election 2022) আগে নতুন করে উত্তেজনার খবর আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এ বার তাতে নয়া সংযোজন পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur News) খড়গপুর (Kharagpur News)। সেখানে তৃণমূলের 9TMC) নির্বাচনী ব্যানার ছিঁড়ে দেওয়ার অভিযোগ। গোটা ঘটনায় বিজেপি-র (BJP) দিকেই আঙুল তুলছে জোড়াফুল শিবির। গেরুয়া শিবির যদিও তা অস্বীকার করছে।

সোমবারই বিধাননগর, আসানসোল, চন্দননগর এবং শিলিগুড়ি পুরসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। তার পর রাতেই খড়গপুরে তৃণমূলের ব্যানার ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে ৩২ নম্বর ওয়ার্ডে তণমূলের প্রার্থী মিহিররঞ্জন শীল। তাঁর নির্বাচনী ব্যানারই ছিঁড়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

সোমবার রাত ৮টা নাগাদ ব্যানার ছেঁড়ার বিষয়টি প্রথম বিষয়টি নজরে পড়ে তৃণমূল কর্মীদের। তা চাউর হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরিস্থিতি এতটাই তেতে ওঠে যে খবর পেয়ে ছুটে আসতে হয় খড়গপুর টাউন থানার পুলিশকে। বিজেপি-র লোকজনি ব্যানার ছিঁড়েছে বলে অভিযোগ স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকদের। কিন্তু বিজেপি অভিযোগ অস্বীকার করেছে।  

মিহির বলেন, ‘‘নতুন পতাকা লাগলেও খুলে নিয়ে পালিয়ে যাচ্ছে।’’ কিন্তু বিজেপি প্রার্থী মুকেশ হুমনে অভিযোগ অস্বীকার করে। বলেন, ‘‘অন্য লোকের ব্যানার পড়ে থাকলে আমরা সেটা তুলে লাগিয়ে দিই বরং। সেখানে আমাদের উপর মিথ্যে অভিযোগ আনছেন। হয়ত কোনও ছোট বাচ্চা ক্রিকেট খেলতে গিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে।’’

আরও পড়ুন: Murshidabad News: রাতের অন্ধকারে নির্বাচনী ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, পুরভোটের আগে শাসক-বিরধী তরজা চরমে মুর্শিদাবাদে

গতকাল ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ সামনে আসে মুর্শিদাবাদ থেকেও। সেখানে জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে সিপিএম এবং কংগ্রেসের ফ্লেক্স ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাতের অন্ধকারে কেউ বা কারা এই ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। বাম-কংগ্রেস এই ঘটনায় তৃণমূলকে দায়ী করে।

তৃণমূল যদি এই অভিযোগ অস্বীকার করে। উল্টে তাদের কার্যালয়ের পোস্টার ছিঁড়ে দেওয়া হয়েছে বলে দাবি করে তারা। সরাসরি বাম এবং কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর সেই নিয়েই পৌরসভা নির্বাচনের আগে সরগরম সেখানকার রাজনীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশেক জালে সঞ্জীব
Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি

ভিডিও

Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Nirmal Ghosh। RG কর-সহ একাধিক ঘটনায় অভিযুক্ত,বাঁচতেই কি 'ঋতব্রত-TMC'তে মেশার চেষ্টা করেছিলেন নির্মল ঘোষ?
RG Kar Case: তাড়াহুড়ো করে পানিহাটি শ্মশানে দাহ করা হয়েছিল অভয়াকে? কারা আছে এই ষড়যন্ত্রের পিছনে?
Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget