এক্সপ্লোর

Murshidabad News: রাতের অন্ধকারে নির্বাচনী ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ, পুরভোটের আগে শাসক-বিরধী তরজা চরমে মুর্শিদাবাদে

Murshidabad News: যদিও শাসক দল তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বরং এলাকায় তাদের দলের কার্যালয়ের নির্বাচনী পোস্টারই ছিঁড়ে দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ তুলেছে তারা।

রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: সামনেই পৌরসভা নির্বাচন (West Bengal Municipal Elections 2022)। তার আগে রাজনৈতিক তরজায় সরগরম মুর্শিদাবাদের (Murshidabad News) জঙ্গিপুর (Jangipur News)। রাতের অন্ধকারে নির্বাচনী ফ্লেক্স ছিঁড়ে কুটি কুটি করে ফেলা হয়েছে বলে অভিযোগ স্থানীয় সিপিএম (CPM) এবং কংগ্রেস (Congress) নেতৃত্বের। গোটা ঘটনায় শাসকদল তৃণমূলকেই (TMC) কাঠগড়ায় দাঁড় করিয়েছে তারা।

জঙ্গিপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। স্থানীয় সিপিএম এবং কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে তাঁদের নির্বাচনী ফ্লেক্স ছিঁড়ে দেয় দুষ্কৃতীরা। ওই ওয়ার্ডের বাম এবং কংগ্রেস প্রার্থীর অভিযোগ, এর পিছনে তৃমমূলের মদত রয়েছে। তাঁদের দাবি, ইচ্ছাকৃত ভাবে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় আঘাত হানা হচ্ছে। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে, দোষীকে শনাক্ত করে কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা।

যদিও শাসক দল তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। বরং এলাকায় তাদের দলের কার্যালয়ের নির্বাচনী পোস্টারই ছিঁড়ে দেওয়া হয় বলে পাল্টা অভিযোগ তুলেছে তারা। সরাসরি বাম এবং কংগ্রেসের দিকেই আঙুল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আর সেই নিয়েই পৌরসভা নির্বাচনের আগে সরগরম সেখানকার রাজনীতি।

আরও পড়ুন: Calcutta High Court : জলপাইগুড়িতে নির্দল হিসেবে 'মনোনয়ন পেশে বাধা প্রশাসনের' ? অসন্তোষ প্রকাশ কলকাতা হাইকোর্টের

সোমবার সকালে এই নিয়ে প্রতিবাদে নামে বাম এবং কংগ্রেস শিবিরের নেতানেত্রীরা। ফ্লেক্স, পোস্টার ছেঁড়া, গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটানোর প্রতিবাদে মিছিল করে জঙ্গিপুর টাউন আউট গেটের কাছে আসেন তাঁরা। সেখানে শাসকদলের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের নিরপেক্ষ ভূমিকার দাবি তুলে ডেপুটেশনও জমা দেন বিক্ষোভকারীরা।

আগামী ২৭ ফেব্রুয়ারি জঙ্গিপুর-সহ রাজ্যের বাকি ১০৮ পুরসভা ওয়ার্ডে ভোটগ্রহণ। ইতিমধ্যেই তা নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য নির্বাচন কমিশন। ৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল ১২ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ৮ মার্চের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। কলকাতা হাইকোর্টে মামলা চলায় দক্ষিণ দমদম পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডে ভোট হচ্ছে না আপাতত।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Train Accident: দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
দুর্ঘটনা কমাতে রেল ওভারব্রিজ বানানোয় জোর, রাজ্যে অন্তত ৭০টা লিমিটেড হাইট সাবওয়ে করার লক্ষ্যমাত্রা
Abhishek Banerjee: অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
অভিষেকের 'ইস্তফা' চ্যালেঞ্জ, 'হঠাৎ বোধোদয় কিনা জানি না', 'গোলের টাইম মিস করে গেছেন', পাল্টা চন্দ্রিমা-মদন
Shrabani Mela: শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
শ্রাবণী মেলায় রবি-সোমে বন্ধ লেজার শো, নিরাপত্তার কারণে সিদ্ধান্ত
TMC 21 July: শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে
শহিদ দিবস ঘিরে কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূল, কংগ্রেস, এসিপিআই, চার পক্ষেরই প্রস্তুতি তুঙ্গে

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget