এক্সপ্লোর

Agnimitra Pal: কারখানার গেটে তালা! রানিগঞ্জে সিটুর বিক্ষোভমঞ্চে বিজেপি বিধায়ক

Raniganj News: রানিগঞ্জে সিটু-র ধর্নামঞ্চে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সামিল হওয়াকে কী চোখে দেখছে সংগঠন?

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: বাম শ্রমিক সংগঠনের ধর্নামঞ্চ। সেখানেই দেখা গেল বিজেপি (BJP MLA) বিধায়ককে। এমনই ছবি দেখা গিয়েছে রানিগঞ্জে (Raniganj)। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে ৩০ জানুয়ারি, রানিগঞ্জের বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। তারই প্রতিবাদে শ্রমিকদের নিয়ে ধর্নায় বসে সিপিএমের (CITU) শ্রমিক সংগঠন। এদিন তাদের ধর্নামঞ্চে যান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Pal)। সেখান থেকে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছেন দুই পক্ষই। 

রানিগঞ্জে সিটু-র ধর্নামঞ্চে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সামিল হওয়াকে কী চোখে দেখছে সংগঠন? সিটু-র দাবি, রাজনৈতিক মতবিরোধ থাকলেও শ্রমিক-স্বার্থে বিধায়ক হিসেবে ওঁকে স্বাগত। বাম-বিজেপি আঁতাত নিয়ে পাল্টা তোপ দেগেছে তৃণমূল। 

পেপার মিল বন্ধ হওয়া নিয়ে যখন শ্রমমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সিটু নেতৃত্ব। তোলাবাজির অভিযোগে বিদ্ধ করছে রাজ্যের শাসক দলকে। তখন সেখানে দেখা গেল বিজেপি বিধায়ককে। শ্রমিক অসন্তোষের কারণ দেখিয়ে গত ৩০ জানুয়ারি বল্লভপুর পেপার মিলে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিস ঝোলায় কর্তৃপক্ষ। শ্রমিকদের অভিযোগ, তাঁদের দু’মাসের বেতন বকেয়া রয়েছে। আটমাস ধরে প্রভিডেন্ট ফান্ডের টাকাও জমা পড়েনি। এর মধ্যে মিল বন্ধ হওয়ায় স্থায়ী-অস্থায়ী মিলিয়ে প্রায় সাড়ে তিনশো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

এরই প্রতিবাদে সিপিএমের শ্রমিক সংগঠনের নেতৃত্বে মিলের গেটে ধর্নায় বসেন শ্রমিকরা।  রবিবার সিপিএমের ধর্নামঞ্চে আসেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। পাশাপাশি বলে স্লোগান দিতেও দেখা যায়। 

সিটুর সাধারণ সম্পাদক হেমন্ত প্রভাকর বলেন,'পেটে যখন আগুন লাগে তখন লাল সেলাম, ভারত মাতা কি জয় বা বন্দে মাতরম বেরোয় না। পেটে আগুন লাগলে আওয়াজ বেরোয় রোটি দো, রোজগার দো। এই লড়াই কোনও রাজনৈতিক লড়াই নয়। বিজেপির সঙ্গে আমাদের আদর্শগত লড়াই রয়েছে, সেটা আমরা লড়ব। উনি আমাদের বিধায়িকা। ওঁকে আমরা স্বাগত জানিয়েছি।'

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, 'একজনও শাসকের তরফ থেকে এখানে এসে তাদের পাশে দাঁড়ায়নি। তার মানে কি মালিকের সঙ্গে আঁতাঁত আছে? তাই জন্য এসে দাঁড়াচ্ছে না? তাছাড়া আর কী কারণ হতে পারে?তার মানে সেখানেও কী সিন্ডিকেট, কাটমানি? আমাকে এত টাকা দাও আমি চুপ করে যাব।' পাল্টা জবাব তৃণমূলও।

নোটিস ঝোলানোর পর থেকেই মালিক পক্ষের লোকজন বেপাত্তা। ঙ্গলবার শ্রমিক সংগঠনের সঙ্গে মিল কর্তৃপক্ষ ও প্রশাসনের ত্রিপাক্ষিক বৈঠক রয়েছে। আপাতত তার দিকেই তাকিয়ে কর্মহীন শ্রমিকরা। 

আরও পড়ুন: পুকুর থেকে উদ্ধার পড়ুয়ার দেহ! নরেন্দ্রপুরে পুলিশের উপর আছড়ে পড়ল ক্ষোভ

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
West Bengal News Live: বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন
বরফ গলল না, বিলের পক্ষেই DMK, সিদ্ধান্তে অনড় এম কে স্ট্যালিন

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget