এক্সপ্লোর

Kanksa : কারা প্রতিমন্ত্রীর গ্রেফতারি চেয়ে কাঁকসার পানাগড় বাজারে বিক্ষোভ বিজেপির

BJP Agitation : বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির (Akhil Giri) কুরুচিকর মন্তব্যের জেরে আজও বিজেপির বিক্ষোভ (BJP Agitation) অব্যাহত। ঘটনার প্রতিবাদে সকালে পানাগড় বাজারের (Panagarh Bazar) চৌমাথা মোড় অবরোধ করে বিক্ষোভ দেখান বিজেপির কর্মী-সমর্থকরা। মিছিল করে এসে পুরাতন জি টি রোড অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। কারা প্রতিমন্ত্রীর গ্রেফতারির দাবি জানান তাঁরা। 

পথে বিজেপি-

এর পাশাপাশি অখিল গিরির কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভের জেরে জাতীয় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ। বিক্ষোভকারীদের হটিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এদিন বিক্ষোভে সামিল হন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা, কাঁকসা ২ নম্বর মণ্ডলের সভাপতি ইন্দ্রজিৎ ঢালি- সহ কাঁকসা ব্লকের বিজেপির কর্মী সমর্থকরা।

দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ! তার জেরে অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি ! জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধে নেমেছে বিজেপি।

কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে মালদার হবিবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে বিজেপি। হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বিজেপি কর্মীদের নিয়ে থানায় যান। মন্ত্রিত্ব থেকে অখিল গিরির পদত্যাগ দাবি করেছেন বিজেপি বিধায়ক। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানিয়েছে বিজেপি। 

ঘটনার দেড়দিন পর এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী ? কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে ? দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করে প্রশ্ন তোলেন লকেট চট্টোপাধ্যায়। তৃণমূল আদিবাসীদের সম্মান করে না। রাষ্ট্রপতিকেও ছাড় দেন না তৃণমূল নেতারা। এর থেকেই বোঝা যায়, বাংলায় মেয়েদের কী অবস্থা ! মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।

অখিল-মন্তব্যে ক্ষোভে ফুঁসছে আদিবাসী সমাজ। বাঁকুড়ার খাতরায় খাদ্য প্রতিমন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে ঘিরে বিক্ষোভ দেখায় আদিবাসীরা। বাড়ি থেকে বেরোতেই মন্ত্রীর গাড়ি আটকে বিক্ষোভ আদিবাসীদের। অখিল গিরিকে অবিলম্বে গ্রেফতারির দাবিতে মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ।

এপ্রসঙ্গে জ্যোৎস্না মান্ডি বলেন, "সম্মানীয় রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরি যে মন্তব্য করেছেন, সেটা নিয়েই তাঁরা বিক্ষোভ সমাবেশে নেমেছিলেন। সেই সময় আমি পেরোচ্ছিলাম। তখন আমার গাড়ি ধরে দাঁড়ায়। আটকে ছিলেন। একজন আদিবাসী মহিলা হয়ে কী বক্তব্য তা জানতে চান। ব্যক্তিগতভাবে, উনি যেভাবে বডি ল্যাঙ্গুয়েজ করে বলেছেন, আমি সেটাকে সমর্থন করি না একজন আদিবাসী মহিলা হয়ে। উনি যেটা বলেছেন সেটা তাঁর ব্যক্তিগত মতামত।"

আরও পড়ুন ; রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের

সেরা শিরোনাম

News Live: বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
বাংলাদেশে একই হিন্দু পরিবারের ৪ জন খুন, ঢাকায় বাড়ি থেকে উদ্ধার প্রাক্তন শিক্ষকের পরিবারের দেহ
CPIM-BJP News: CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
CPIM-র পার্টি অফিস দখলে অভিযুক্তদের থানায় আনলে বিক্ষোভ, পুলিশকে হুমকি BJP বিধায়ক পীযূষ কানোরিয়ার
Gas Leak: হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
হাড়োয়ায় বরফ কল থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, অসুস্থ ৭; প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
BJP News: পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা
পরিবর্তনের পরেও শিক্ষায় দলতন্ত্রের চেনা ছবি, কলেজে কলেজে গভর্নিং বডির মাথায় বিজেপির নেতা-মন্ত্রীরা

ভিডিও

Rajnath Singh on Bengal | বাংলার হাওয়ায় নতুন সুবাস, মন্তব্য প্রতিরক্ষামন্ত্রীর | ABP ANANDA LIVE
Sitalkuchi News | শীতলকুচিতে ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব, বাড়ি-দোকানে ভাঙচুর, লুঠপাট | ABP ANANDA LIVE
TMC - Asansole News | তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের দেখেই ইটবৃষ্টি | ABP ANANDA LIVE
TMC - Serampore News | শ্রীরামপুরে তৃণমূল জেলা পরিষদ সদস্যের বাড়িতে দুষ্কৃতী তাণ্ডব
Dilip Singh News | অগ্নিনির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখতে হোটেল পরিদর্শনে চাঁপদানির বিধায়ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget