এক্সপ্লোর

Durga Puja 2024: ৩ বার মিটিং, জেলাশাসককে চিঠি; এবার সরকারি অনুদানে না দুর্গাপুরের পুজো কমিটির !

Durgapur News: রাজ্য সরকারের অনুদানের টাকা না নেওয়ার ব্যাপারে মহিলাদের দাবিটা ছিল সবচেয়ে জোরাল।

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দীর্ঘ হচ্ছে তালিকা। পুজোয় দেওয়া রাজ্য সরকারের অনুদান নিতে অস্বীকার করল আরও একটি পুজো কমিটি। এই মর্মে জেলা প্রশাসনকে চিঠিও দিল দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি। কাদম্বিনী কাণ্ডের প্রতিবাদ, নির্যাতিতার বিচার মেলেনি। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদানের টাকা নেবে না বলে পশ্চিম বর্ধমানের জেলাশাসককে চিঠি দিয়ে জানিয়ে দিল দুর্গাপুর বিধাননগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি। ৪৫টি সমবায়ের সংখ্যা গরিষ্ঠ সদস্য পরপর তিনবার মিটিং করে এই টাকা নিতে রাজি নয় বলে জেলাশাসককে গত ১৯ তারিখে চিঠি দিয়ে জানিয়ে দেয়। এবার পুজোয় সবরকম অনুষ্ঠান বাতিল ও পুজোতে কোনো জলসা বা অন্য কোনো আয়োজন থাকছে না, একটাই দাবি বিচার পাক নির্যাতিতা। এমনই বক্তব্য তাদের।

রাজ্য সরকারের অনুদানের টাকা না নেওয়ার ব্যাপারে মহিলাদের দাবিটা ছিল সবচেয়ে জোরাল। বিধাননগর গ্রুপ হাউসিং কমিটির কার্যকরী সভাপতি দুঃখহরণ মুখোপাধ্যায় বলেন, 'আগে নির্যাতিতা বিচার পাক। তারপর না হয় সব হবে।' একই দাবিতে সরব মহিলা থেকে শুরু করে কমিটির প্রবীণ সদস্যরা।

গত বছর ধরে দুর্গাপুরের বিধাননগরের গ্রুপ হাউসিং সমবায় সমিতির দুর্গাপুজো রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা পাচ্ছিল। এবার ছিল দ্বিতীয় বছর। গতকালই দুর্গাপুরের সিটি সেন্টারে সৃজনী প্রেক্ষাগৃহে ১৭৫টি পুজো কমিটিকে রাজ্য সরকারের পুজো অনুদানের টাকা দেওয়ার কথা বলা হয়। এর মধ্যে ৯টি পুজো কমিটির হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্তাদের পাশাপাশি রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার উপস্থিত ছিলেন। 

বন্যা কবলিত এলাকা পরিদর্শনের জন্য আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ব বর্ধমান সফরে। দুর্গাপুরে রাতে থাকার কথা তাঁর। ঠিক তার আগে দুর্গাপুরের এক সমবায় সমিতির দুর্গাপুজো কমিটি রাজ্য সরকারের অনুদানের টাকা নিতে অস্বীকার করে সেই লিখিত চিঠি পশ্চিম বর্ধমানের জেলা শাসককে পাঠিয়ে দেওয়ায় এখন বিড়ম্বনায় প্রশাসন।

এদিকে আর জি কর-কাণ্ডের প্রতিবাদে এই প্রথম রাজ্য সরকারের দেওয়া পুজো-অনুদান না নেওয়ার কথা ঘোষণা করল বীরভূমের ক্লাব। শান্তিনিকেতনের গুরুপল্লি দক্ষিণ-পশ্চিম সর্বজনীন শারদোৎসব কমিটির পুজোর এবার ৩০ তম বর্ষ। জাঁকজমক করার কথা ভেবেছিলেন পুজো উদ্যোক্তারা। কিন্তু আরজি কর-কাণ্ডের আবহে প্রতিবাদে শামিল হয়ে এবার রাজ্য সরকারের দেওয়া ৮৫ হাজার টাকা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। চাঁদা নিতে গেলে মহিলারা পুজো-অনুদানে আপত্তি জানাচ্ছেন। তাঁদের সম্মান জানাতেই ক্লাবের এই সিদ্ধান্ত।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
'মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পরিণতিটাও মাথায় রাখবেন', মেডিক্যাল কলেজের ঘটনায় স্বাস্থ্যমন্ত্রীকে হুঁশিয়ারি শতরূপ ঘোষের, পাল্টা জবাব BJP-র
Panihati Incident: পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম,
পানিহাটিতে বিজেপি কর্মী খুনে মৃতের বাড়িতে ফ্য়াক্ট ফাইন্ডিং টিম, " যাদের নাম আছে অভিযুক্ত হিসেবে.."
Abhishek On Mahua Moitra: বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, 'বিচারব্যবস্থা' নিয়ে প্রশ্ন অভিষেকের, পাল্টা কটাক্ষ BJP-র
West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget