এক্সপ্লোর

Kanksa News: শিক্ষক অবসর নিতেই বন্ধ SSK; জঙ্গলে নেকড়ে-হায়নার আতঙ্ক নিয়ে নতুন স্কুলে যেতে হয় পড়ুয়াদের !

SSK Closed: মাসখানেক আগে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক অবসর নেন। তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুলের দরজা।

মনোজ বন্দ্যোপাধ্যায়, কাঁকসা : একমাত্র শিক্ষক অবসর নেওয়ায় বন্ধ হয়ে গেল স্কুলের দরজা। চরম সমস্যায় পড়ুয়ারা। অনিশ্চয়তার মুখে পড়ে গেল জঙ্গলমহলের পড়ুয়াদের ভবিষ্যৎ। ঘটনার জেরে ক্ষুব্ধ অভিভাবকরা। এনিয়ে সমালোচনায় সরব হয়েছে বিরোধীরা। যদিও ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন খোদ মন্ত্রী। 

কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের একেবারে শেষ প্রান্তে রয়েছে গড় জঙ্গল। আর সেই জঙ্গলের মাঝে রয়েছে ছোট্ট গ্রাম আদুরিয়া। দলিত সম্প্রদায়ের শিশুদের পড়াশোনার জন্য ছিল শিশু শিক্ষা কেন্দ্র। সেখানে ১৫ জন পড়ুয়াও ছিল। কিন্তু, মাসখানেক আগে শিশু শিক্ষা কেন্দ্রের শিক্ষক অবসর নেন। তারপর থেকে শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যায় স্কুলের দরজা। চরম সমস্যার মুখে পড়েন অভিভাবকরা। প্রায় ছয় কিলোমিটার দূরে মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের রক্ষিতপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করা হয় সেইসব পড়ুয়াকে। তবে ছয় কিলোমিটার জঙ্গল পেরিয়ে স্কুলে যাওয়া পড়ুয়ারাদের পক্ষে দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

এই পরিস্থিতিতে অভিভাবকদের বক্তব্য, গ্রামের সিংহভাগ মানুষ দিনমজুরের কাজ করে সংসার চালাই। তাই বেশিরভাগ দিন কাজ ছেড়ে বাচ্চাদের স্কুলে পৌঁছানো সম্ভব হয় না। পঠন-পাঠন থেকেও বঞ্চিত হয়ে থাকতে হয়। আচমকা এই শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে তাঁরা। রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এবং কাঁকসার বিডিওর কাছেও তাঁরা শিশু শিক্ষা কেন্দ্র পুনরায় খোলার দাবি তুলেছেন।

এ প্রসঙ্গে সুমিত্রা রায়, রাজু সোরেন, সনমনী সোরেনদের অভিযোগ, শিক্ষক যেদিন অবসর নিয়েছেন, সেই দিন থেকে গ্রামের শিশু শিক্ষা কেন্দ্র বন্ধ হয়েছে। তাঁরা বলেন, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ এখন কী হবে সেই নিয়ে আমরা চিন্তায়। ছয় কিলোমিটার দূরের স্কুলে বাচ্চাদের নিয়ে যাওয়ার সম্ভব হচ্ছে না। আর বাচ্চাদের একা ছাড়াও সম্ভব নয়। কারণ জঙ্গলে রয়েছে নেকড়ে, হায়না, শূকর সহ হিংস্র জীবজন্তু। আমরা চাই, গ্রামের শিশু শিক্ষা কেন্দ্রেই দেওয়া হোক শিক্ষক। শুরু হোক আবার পঠন-পাঠন।

যতদিন এই সরকার আছে ততদিন কিছুই হবে বলে কটাক্ষ করে বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি রমন শর্মা বলেন, "শিক্ষকের অভাবেই স্কুল বন্ধ। ভাবা যায়। এই সরকার যতদিন থাকবে ততদিন বাংলার শিক্ষার এইরকমই হাল থাকবে।" যদিও রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "আমরা অভিযোগ শুনেছি। কিন্তু ওই শিশু শিক্ষা কেন্দ্রে মাত্র ১৫ জন পড়ুয়া ছিল। ১৫ জনকে নিয়ে কীভাবে স্কুল চালানো সম্ভব। তবুও আমি বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করব।"

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Live News Update : দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
দুর্নীতি রুখতে টোল ফ্রি নম্বর! পুজোর উপহার ও বাড়ল রেশনে অনুদান, কারা পাবেন ? ঘোষণা মুখ্যমন্ত্রীর
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
CM Suvendu Adhikari: NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”
NEET কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পর নিটে সফল হওয়া চিকিৎসকদের নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর, “..দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের”

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget