এক্সপ্লোর

Durgapur : দুর্গাপুরে টোল প্লাজা কর্মীকে মারধরের অভিযোগ CISF জওয়ানদের বিরুদ্ধে, তাণ্ডবের ভিডিও ভাইরাল

Toll Plaza Incident : এই ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বাঁশকোপা টোল প্লাজার প্রজেক্ট আধিকারিক রাকেশ ঠাকুর

মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দুর্গাপুরে (Durgapur) জাতীয় সড়কে টোল ট্যাক্স (Toll Tax) ফাঁকি দেওয়ায় গাড়ি আটকানোয় টোল প্লাজা (Toll Plaza) এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল CISF জওয়ানদের (CISF Jawans) বিরুদ্ধে। দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার ঘটনা। তাণ্ডবের ভিডিও ভাইরাল। ঘটনায় কাঁকসা থানায় অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

ঘটনার সূত্রপাত গতকাল রাত ২টো নাগাদ। বাঁশকোপা টোল প্লাজার ১৬ নম্বর গেট দিয়ে তখন কমার্সিয়াল গাড়িতে বর্ধমানের দিক থেকে আসানসোলগামী রাস্তা ধরে যাচ্ছিলেন কেন্দ্রীয় শিল্প নিরাপত্তাবাহিনী বা CISF-এর বেশ কয়েকজন জওয়ান।

ঘটনাটা কী ?

অভিযোগ, বাঁশকোপা টোলপ্লাজার কাছে গাড়ি দাঁড়ানো মাত্রই টোলকর্মী তন্ময় সিনহা (Tanmoy Sinha) টাকা চান। টোলের টাকা চাওয়ায় তাঁর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন এক জওয়ান। নিজেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান (Central Force Jawan) পরিচয় দেন ওই জওয়ান। তখন টোলপ্লাজার ওই কর্মী আই কার্ড (Identity Card) দেখতে চান। এর জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ ওঠে, আচমকা দু'- এক কথা হতে হতে গাড়িতে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তন্ময় সিনহাকে মারধর শুরু করে দেন। টোলের নিজস্ব টানেলে ঢুকে পড়েন জওয়ানরা। বেশ কিছুক্ষণ ধরে তাণ্ডব চলার পর পুলিশের মধ্যস্থতায় পরিস্থিতি শান্ত হয়। মারধরের জেরে তন্ময় সিনহা নামে ওই কর্মী আহত হন।

এই ঘটনায় কাঁকসা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন বাঁশকোপা টোল প্লাজার প্রজেক্ট আধিকারিক রাকেশ ঠাকুর। এদিকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের এই তাণ্ডবে ছবি ভাইরাল হওয়ায় চরম বিড়ম্বনায় পড়েছেন কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। ক্যামেরার সামনে কোনও কথা বলতে তাঁরা রাজি হননি। তবে তদন্তের আশ্বাস দিয়েছেন।

এদিকে নিরাপত্তার দাবি জানিয়ে সরব হয়েছেন দুর্গাপুরের কাঁকসার টোল প্লাজার কর্মীরা। এই ইস্যুতে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। তৃণমূল নেতা উত্তম মুখোপাধ্যায় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাংলার মাটিতে অশান্তি সৃষ্টির অভিযোগ এনেছেন। অন্যদিকে জেলা বিজেপির সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এই কাজ ঠিক নয় বলে সমালোচনায় সরব হয়েছেন। জাতীয় সড়কের ওপর এই ঘটনায় টানটান উত্তেজনা বাঁশকোপা টোল প্লাজায়।

আরও পড়ুন ; চলন্ত বাস থেকে ঘন ধোঁয়া, অগ্নিকাণ্ডের ভয়ে নেমে গেলেন যাত্রীরা

সেরা শিরোনাম

West Bengal News Live: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পর গভীর রাতে যাদবপুর ক্যাম্পাসে তাণ্ডব, অরবিন্দ ভবনের সামনে আগুন 
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget