এক্সপ্লোর

Paschim Medinipore: বেআইনি মদের ঠেক থেকে গ্রেফতার, আবগারি দফতরের গাড়ি ঘিরে বিক্ষোভ

আবগারি দফতরের গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। সরকারি অফিসের গাড়ির গায়ে চাপড়। ভিতরে তখন জড়োসড়ো হয়ে বসে চালক সহ ৬ জন।

অমিত জানা, দাঁতন: গ্রামবাসীদের বিক্ষোভ, আর তার জেরে আটকে পড়ে আবগারি দফতরের (Excise Department) গাড়ি। সূত্রের খবর, মঙ্গলবার রাতে বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের আবগারি দফতর, ২ গ্রামবাসীকে আটক করে। গ্রেফতার করা হয় আরও ২ জনকে। আটক গ্রামবাসীদের ছাড়ানোর দাবিতে চলে বিক্ষোভ। পরে পুলিশের আশ্বাসে বিক্ষোভ ওঠে।

গ্রামবাসীদের বিক্ষোভ: আবগারি দফতরের গাড়ি ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ। সরকারি অফিসের গাড়ির গায়ে চাপড়।  ভিতরে তখন জড়োসড়ো হয়ে বসে চালক সহ ৬ জন। বিক্ষোভকারীদের একটাই দাবি, বেআইনি মদের কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়ে যে ২ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে, তাঁদের ছাড়তে হবে। শেষপর্যন্ত পুলিশ গিয়ে কোনওরকমে সরকারি আধিকারিক ও কর্মীদের উদ্ধার করে।

আবগারি দফতরের অভিযান: বুধবার এই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার রাতে বেআইনি মদের কারবারিদের বিরুদ্ধে সুবর্ণরেখা নদীর পাড়ে বেলমুলা গ্রামে অভিযান চালায় দাঁতনের আবগারি দফতরের অফিসাররা।  কয়েকজন পালিয়ে গেলেও ২ জনকে গ্রেফতার করা হয়। আর আটক করা হয় ২ গ্রামবাসীকে। আটক ২ গ্রামবাসীকে ছাড়ানোর দাবিতেই দাঁতন আবগারি দফতরের সামনে এদিন সকাল ৯টা নাগাদ বিক্ষোভ দেখাচ্ছিলেন বেলমুলা গ্রামের বাসিন্দাদের একাংশ।  সেই সময় সেখানে বেলদা আবগারি দফতরের একটি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই গাড়িটিকে ঘিরে বিক্ষোভ শুরু হয়ে যায়। এরপর দাঁতন থানার বিশাল পুলিশ বাহিনী যায় ঘটনাস্থলে। পুলিশ কর্মীরা বিক্ষোভকারীদের বুঝিয়ে বেলদা আবগারি দফতরের গাড়িটি বের করে দেয়। 

এক বিক্ষোভকারী বলেন, “ঘাটে যারা ছিল, সেই গ্রামবাসীদের বিনাদোষে তুলে এনেছে। না ছাড়া পর্যন্ত আন্দোলন চলবে।‘’ উত্তম বেরা নামে এক গ্রামবাসী বলেন, “গতকাল রাতে আবগারি দফতর হানা দেয়। যাকে ধাওয়া করে, সেই মদের কারবারি পালিয়ে যায়। সে সময় ঘাটে উপস্থিত দুজনকে ধরে নিয়ে আসে।‘’ দাঁতন আবগারি দফতরের ওসি মহম্মদ আসলাম শেখ এপ্রসঙ্গে জানান, “অফিস ঘেরাও হয়েছে। আমরা রেড করেছিলাম। তার জন্যই কিছু মানুষ এসেছে।  বাকি যা বলার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলবে।‘’ সূত্রের খবর, আটক ২ গ্রামবাসীকে পরে ছেড়ে দেওয়া হয়। তবে দাঁতন আবগারি দফতর সূত্রে জানানো হয়েছে, বেআইনি মদের ঠেকের বিরুদ্ধে অভিযান চলবে।

আরও পড়ুন: Rampurhat Fire: 'পুলিশ রয়েছে, তা-ও জ্বলছি', জতুগৃহ থেকেই মেয়েকে ফোন মহিলার, অধরা বহু প্রশ্নের উত্তর

সেরা শিরোনাম

News Live Updates: বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
বামেদের বুকস্টল ভাঙলে আনা হল বুলডোজার, বই হাতে প্রতিবাদ যাদবপুরে
RG Kar Case: 'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
'জামিন পাওয়াটাও তো আইনসিদ্ধ অধিকার, অপরাধী নয় এমনটা তো নয়', সন্দীপ ঘোষের জামিন নিয়ে মন্তব্য শমীকের
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল

ভিডিও

Durga Puja 2026 | কলকাতা থেকে জেলা, চলছে প্যান্ডেল হপিং, কাতারে কাতারে মানুষ সন্তোষ মিত্র স্কোয়ারে
Durga Puja 2026 | এবার ৮৭ বছরে পদার্পণ, অভিনব ভাবনায় সেরা আহিরীটোলা সর্বজনীন | #abpananda
Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget