এক্সপ্লোর

Paschim Medinipur: দাঁতনে রেশন নেওয়াকে কেন্দ্র করে বচসা, প্রতিবেশীর কান কেটে নেওয়ার অভিযোগ

Dantan of Paschim Medinipur: স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় রেশন নিতে যান ওই যুবক। আধার কার্ড লিঙ্ক করা নিয়ে সমস্যা হওয়ায় রেশন ডিলারের সঙ্গে বচসা চলছিল ওই যুবকের।

অমিত জানা, দাঁতন: নিতে গিয়েছিলেন রেশন। কিন্তু সেই রেশন দোকানের সামনেই পড়তে হল হামলার মুখে! প্রতিবেশী যুবকের ধারাল অস্ত্রের কোপে কান কাটা গেল এক ব্যক্তির। এমনই অভিযোগ উঠেছে পশ্চিম মেদিনীপুরের দাঁতনের চক ইসমাইলপুর গ্রামে। আক্রান্ত ব্যক্তির নাম ভাগবতচন্দ্র বেরা। তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে খবর, গতকাল সন্ধেয় রেশন নিতে যান ওই যুবক। আধার কার্ড লিঙ্ক করা নিয়ে সমস্যা হওয়ায় রেশন ডিলারের সঙ্গে বচসা চলছিল ওই যুবকের। অভিযোগ, সেই সময় ওই প্রতিবেশী পরে এসে রেশন নিতে বলায়, যুবক ধারাল অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়ে কানে আঘাত করে। গুরুতর জখম প্রৌঢ় মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত যুবক রেশন দোকানে কেন ধারাল অস্ত্র নিয়ে গিয়েছিলেন, তা খতিয়ে দেখছে দাঁতন থানার পুলিশ। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বচসা চলাকালীন অভিযুক্ত যুবককে পরে এসে রেশন নিতে বলেন ভাগবতচন্দ্র। তখনই কাটারি নিয়ে তাঁর ওপর চড়াও হন প্রতিবেশী যুবক।

আরও পড়ুন তৃণমূলের মিছিলে যোগ না দেওয়ায় ১০০ দিনের কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ

এদিকে, পশ্চিম মেদিনীপুরে হাতির তাণ্ডব। আজ ভোর থেকে পশ্চিম মেদিনীপুরের শালবনির পাথরি গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে ১৮-২০টি হাতির দল। চাষের জমিতে নেমে নষ্ট করছে ফসল। আতঙ্কিত গ্রামবাসীরা। স্থানীয় সূত্রে খবর, গত ২ সপ্তাহ ধরেই শালবনি ও মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায় ঘুরে বেড়াচ্ছে হাতির দুটি দল। নষ্ট করছে পাকা ফসল। একটি দলকে জঙ্গলে পাঠাতে পারলেও, অন্য দলে হস্তিশাবক থাকায় জোর করেননি বন কর্মীরা। সেই দলটিই এদিন তাণ্ডব চালায়। বন দফতরের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। 

অন্যদিকে, মালদার হরিশ্চন্দ্রপুরে শিয়ালের আতঙ্ক। জখম অন্তত ৪০ জন। আজ ভোররাতে হরদমনগর গ্রামে হানা দেয় ১৫-২০টি শিয়ালের দল। তাদের কামড়ে জখম হন ৪০ জন গ্রামবাসী। এরপর গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লাঠি নিয়ে বেরিয়ে পড়েন গ্রামবাসীরা। ২টি শিয়ালকে পিটিয়ে মারা হয় বলে অভিযোগ। শিয়ালের কামড়ে জখম বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget