এক্সপ্লোর

Ghatal: তৃণমূলের মিছিলে যোগ না দেওয়ায় ১০০ দিনের কাজ থেকে বাদ দেওয়ার অভিযোগ

Ghatal News: ৪০ জন গ্রামবাসীকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগকারীদের বেশিরভাগই মহিলা। গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন।

সোমনাথ দাস, ঘাটাল: তৃণমূল কংগ্রেসের মিছিলে অনুপস্থিত, তাই ১০০ দিনের কাজের তালিকা থেকে বাদ! এমনই অভিযোগ উঠল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। ৪০ জন গ্রামবাসীকে সরকারি প্রকল্প থেকে বঞ্চিত করার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে। অভিযোগকারীদের বেশিরভাগই মহিলা। তাঁরা জানিয়েছেন, ‘তৃণমূলের মিছিলে যেতে বলেছিল। যেতে পারিনি। তাই কাগজ পড়ে বলে দিল ১০০ দিনের কাজ দেওয়া হবে না।’

পেট্রোপণ্যের লাগামছাড়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে মঙ্গলবার ঘাটালে মিছিল করে তৃণমূল কংগ্রেস। ঘাটালের মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের একাংশের দাবি, তাঁদের মধ্যে অনেককেই মিছিলে যোগ দেওয়ার জন্য বলা হয়। কিন্তু বেশিরভাগই যেতে পারেননি। এই অবস্থায় বুধবার সকালে ১০০ দিনের কাজ করতে গেলে এই গ্রামের ৪০ জনকে কাজ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে। যার বিরুদ্ধে এদিন তৃণমূল পরিচালিত মনসুকা এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের কাজে অভিযোগও দায়ের করেন গ্রামবাসীদের একাংশ।

আর এই ঘটনা নিয়েই শুরু হয়েছে রাজনীতি। ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাটের দাবি, ‘মিছিলে লোক হচ্ছে না। তাই জোর করে মিছিলে যোগ দিতে নিয়ে যাচ্ছে। তৃণমূল গরিব মানুষকে তাঁর ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। এটা করতে দেওয়া যাবে না। এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব।’

পাল্টা পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহ সভাধিপতি ও তৃণমূল নেতা অজিত মাইতির দাবি, ‘এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তৃণমূলের মিছিলে লোক দেখে বিজেপি ভয় পেয়ে এসব মিথ্যে অভিযোগ করছে।’

আরও পড়ুন স্পিডবোটে পরিদর্শন করলেন এলাকা, জলবন্দি ঘাটালের পাশে থাকার বার্তা সাংসদ দেবের

গোটা ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। 

ঘাটালে সরকারি প্রকল্প ও ত্রাণ বিলি নিয়ে এর আগেও একাধিক অভিযোগ উঠেছে। গত মাসে বন্যা পরিস্থিতিতে ত্রাণ বিলি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে। বিজেপি অভিযোগ করে, তাদের দলীয় বিধায়ককে ত্রাণ বণ্টনে সরকারিভাবে কোনও সাহায্য করা হচ্ছে না। পাল্টা তৃণমূলের কটাক্ষ, ঘাটালের বিজেপি বিধায়ক অরণ্যদেব, তাঁকে দেখাই যায় না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live News Update: বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
বিদেশ যাত্রা নিয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়
Weather Updates: ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
ঘূর্ণাবর্ত-নিম্নচাপের জোড়া ধাক্কা, দুর্যোগ আরও বাড়বে দক্ষিণবঙ্গে, ঝড়-বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি তৈরি হতে পারে?
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
'গুন্ডাদমন বিল এখনও আইনেই পরিণত হয়নি' , ২ টি মামলা খারিজ করে দিলেন বিচারপতি
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?
১০ লক্ষেরও বেশি পরিবারের অ্যাকাউন্টে রাজ্য সরকারের এই টাকা, ১৫ অগাস্ট পর্যন্ত.....কী জানালেন দিলীপ ঘোষ?

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget