এক্সপ্লোর

Elephant Attack: হাতির হামলায় প্রাণ গেল যুবকের, তীব্র ক্ষোভ এলাকায়

Paschim Medinipur: পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঘটনা। বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরে ঢুকেছে এই হাতির পালটি।

সোমনাথ দাস, পশ্চিম মেদিনীপুর: ফের জঙ্গলমহলে হাতির হানা। রাতের বেলায় হাতির হানায় প্রাণ গেল এক যুবকের। পশ্চিম মেদিনীপুরের গড়বেতার ঘটনা। বাঁকুড়া থেকে পশ্চিম মেদিনীপুরে ঢুকেছে এই হাতির পালটি।   

পশ্চিম মেদিনীপুরের গড়বেতার কুরচিডাঙ্গা এলাকায় হাতির হামলায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বছর একত্রিশের নিহতের নাম রামচন্দ্র সরেন। পরিবারের দাবি, শনিবার রাতেই যে এলাকায় হাতির পাল ঢুকেছে যা বন দফতরের পক্ষ থেকে জানানো হয়নি।

তরজা: 
যদিও ব্লক সভাপতি তরফ থেকে জানানো হয়েছে বনদফতর এলাকায় প্রচার করলেও কিছু কিছু জায়গায় হয়তো সে ভাবে প্রচার পৌঁছয়নি। পুরো ঘটনায় এলাকায় শোকের ছায়া পড়েছে। এই ঘটনায় শীঘ্র ক্ষতিপূরণের দাবি করেছে পরিবার। গোটা ঘটনার উপর নজরদারি চালাচ্ছে বনদফতর। হাতির পালটিকে ফের ঝাড় গ্রামের দিকে পাঠানোর চেষ্টা চলছে বনদফতরের পক্ষ থেকে।

জানুয়ারি মাসেই গড়বেতায় হাতির তাণ্ডব হয়েছিল। গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। রাত থেকে ওই এলাকায় ৩০ থেকে ৪০টি হাতি দাপিয়ে বেড়িয়েছিল। হাতির হামলায় গবাদি পশুর মৃত্যুর অভিযোগও উঠেছিল। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দেড়শো বিঘা জমির ফসল নষ্ট করেছে হাতির পাল। জঙ্গলমহল এলাকায় প্রতি বছর শীতের মরসুমে হাতির হামলা হয়।       

কদিন আগেই বাঁকুড়ায় হাতির তাণ্ডবের ঘটনা ঘটেছে। বাঁকুড়ার বেলবনি বিটের মাতলা গ্রামে ঢুকে বহু ফসল নষ্ট করে হাতির দল। বাঁকুড়া জেলার বড়জোড়া, বেলিয়াতোড়, বাঁকুড়া উত্তর ও সোনামুখী রেঞ্জের বিভিন্ন জঙ্গল মিলিয়ে ৬৮ থেকে ৭০ টি হাতি রয়েছে। সেখান থেকেই এদিক-ওদিক খাবারের সন্ধানে চলে যায় হাতির দল। মাসখানেক আগে জলপাইগুড়ির মেটেলিতে (Meteli) শ্রমিক আবাসনে হামলা চালায় একটি হাতি (Elephant)। শুধু তা-ই নয়, ঘরের দেওয়াল ভেঙে ঢুকে সাবাড় করল খাদ্যদ্রব্য। নষ্ট করে দেয় ঘরের যাবতীয় আসবাবপত্র। আতঙ্কে বাড়ির লোক পালিয়ে কোনওক্রমে প্রাণে বাঁচেন। ঘটনাটি ঘটেছিল মেটেলি ব্লকের চালসা চা বাগানের বাসা লাইনে। এর জেরে চা বাগানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এছাড়াও, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে, বাঁকুড়া এবং ডুয়ার্সে একাধিক চা বাগানে বারবার হাতির হামলায় সমস্যায় পড়েছেন বাসিন্দারা। ফসল নষ্ট হয়েছে। প্রাণও হারিয়েছেন কিছু ব্যক্তি। 

আরও পড়ুন:  'তৃণমূলে ফিরতে চেয়ে আবেদন গুড্ডু খানের', বিস্ফোরক খোদ মন্ত্রী

সেরা শিরোনাম

CPM-BJP Clash: ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
ফের সিপিএম-এর বুকস্টলে হামলা, কালীপুজোতেও ভাঙচুর, সংঘর্ষ, কাঠগড়ায় বিজেপি
West Bengal News Live: আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
আজ কালীপুজো, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর, কামাখ্যা থেকে নলাটেশ্বরীর মন্দিরে ভক্তদের ঢল
Tarapith Kali Puja: রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
রাশিয়া-ইউক্রেন থেকে তারাপীঠে পুজো দিতে এল ১৫ জনের দল, মা তারার কাছে প্রার্থনা এবার থামুক যুদ্ধ
Kali Pujo 2026: কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি
কাঁধে চড়ে গ্রাম পরিক্রমায় বের হন চার বোন, অভিনব এক কালীপুজোর কাহিনি

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget