এক্সপ্লোর

Panchayat Poll 2023 : সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের চাপ, দোসর পুলিশ ?

Paschim Medinipur : বিডিও অফিসের সামনেই সিপিএম প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়

সোমনাথ দাস, দাসপুর : কোথাও কংগ্রেস, কোথাও সিপিএম তো কোথাও বিজেপি। রাজ্যের বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত ভোট (Panchayat Vote 20230 ঘিরে রাজ্যের শাসক দলের হামলার মুখে, চাপের মুখে। অন্তত তেমনই অভিযোগ উঠছে। এবার সিপিএম প্রার্থীর মনোনয়ন তুলতে তৃণমূলের বিরুদ্ধে চাপ দেওয়ার অভিযোগ উঠল। যদিও রুখে দাঁড়ায় সিপিএম। নাড়াজোলে হুমকি দিয়ে সিপিএম প্রার্থীকে মনোনয়ন প্রত্যাহারে চাপ দেওয়ার অভিযোগ উঠেছে। এক্ষেত্রে নাকি 'সক্রিয় ভূমিকা' নিয়েছে পুলিশ ! যদিও বিডিও অফিসের সামনেই সিপিএম প্রতিরোধ গড়ে তোলে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায়।

ঘটনাটা কী ?

আজ ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এই শেষ দিনে দুপুর ৩টের মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করতে হতো। তিনটে বাজার কিছু আগেই রাজনগর পঞ্চায়েতের ৫ নম্বর বুথে সুষমা সাউ নামে যিনি সিপিএমে হয়ে মনোনয়ন দিয়েছিলেন, তিনি আজ মনোনয়ন প্রত্যাহারের জন্য এসেছিলেন। সিপিএমের অভিযোগ, তৃণমূল জোর করে তাঁকে মনোনয়ন প্রত্যাহার করানোর জন্য বিডিও অফিসে নিয়ে আসে। সেই সময় সিপিএমের লোকজন আসেন। ওই প্রার্থীকে টেনে ধরেন। তাঁকে বিডিও অফিসে মনোনয়ন প্রত্যাহার করতে যেতে বাধা দেয়। পুলিশও তখন টানাহেঁচড়া করতে থাকে। তাঁকে বিডিও অফিসে ঢোকাতে চায়। কারণ, যিনি প্রার্থী হয়েছেন তিনি বলছেন, তাঁর শরীর খারাপ বলে মনোনয়ন প্রত্যাহার করে নেবেন।

যদিও সিপিএমের পক্ষ থেকে জানানো হয়, তাঁকে ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করানো হচ্ছে। সেই সময় প্রার্থীকে ধরে টানতে থাকেন সিপিএমের লোকেরা, অন্যদিকে দাসপুর থানার ওসি টানাটানি করেন। রীতিমতো ধস্তাধস্তি বেধে যায়। চরম উত্তেজনা ছড়ায় এলাকায়।

মনোনয়ন প্রত্যাহারে খুনের হুমকি আগেই-

রাতের অন্ধকারে সিপিএম ও আইএসএফ প্রার্থীদের বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে মনোনয়ন প্রত্যাহারের জন্য খুনের হুমকি দেওয়া হচ্ছে। এমনই অভিযোগ আগেই উঠেছে পশ্চিম মেদিনীপুরে। জেলার চন্দ্রকোণা ২ নম্বর ব্লকের ভগবন্তপুর ১ নম্বর ও কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এবার এই দুটি গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির বেশ কয়েকটি আসনে প্রার্থী দিয়েছে সিপিএম ও আইএসএফ।

অভিযোগ, বিরোধী প্রার্থীদের বাড়িতে সিভিক ভলান্টিয়ার পাঠিয়ে খুন অথবা মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেল-জরিমানার হুমকি দেওয়া হয়। রাতে পুলিশ গেলে ক্ষোভ উগরে দেন সিপিএম ও আইএসএফ প্রার্থীরা। যদিও তৃণমূলের দাবি, বিরোধীরা প্রার্থী দেওয়ায় এটা প্রমাণিত যে, এলাকায় সন্ত্রাস হচ্ছে না। হেরে যাওয়ার ভয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। 

সেরা শিরোনাম

Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Purna Das Baul: জমি দখল করে রেখেছেন অনুব্রত মণ্ডল! অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
জমি দখল করে রেখেছেন অনুব্রত মণ্ডল! অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
West Bengal: 'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget