এক্সপ্লোর

Paschim Medinipur News: মদের দাম মেটানো নিয়ে বচসা, নিজেরই ছোড়া বোমা ফেটে জখম দুষ্কৃতী

Kharagpur: অভিযোগ, বিবাদ চলাকালীন আচমকাই ব্যাগ থেকে বোমা বের করে ছোড়ে ওই দুষ্কৃতী। সেইসময় হাত ফস্কে দুষ্কতীর পায়ের কাছেই বোমা ফেটে যায়। জখম দুষ্কৃতী খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। 

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: মদের (Liquor) দাম মেটানো নিয়ে বচসার জেরে নিজেরই ছোড়া বোমা (Bomb) ফেটে জখম দুষ্কৃতী (Criminal)। যদিও পুলিশের (Cops) দাবি, বোমা নয়, বাজি (Crackers) ফেটেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) খড়গপুরের (Kharagpur) ঘোলগেড়িয়া গ্রামে।

বচসার সময় বোমা ফেটে জখম দুষ্কৃতী

স্থানীয় সূত্রে খবর, মদ কেনা নিয়ে গতকাল দোকান মালিকের সঙ্গে বচসা বাঁধে তুলসী মহাপাত্র নামে ওই দুষ্কৃতীর। অভিযোগ, বিবাদ চলাকালীন আচমকাই ব্যাগ থেকে বোমা বের করে ছোড়ে ওই দুষ্কৃতী। সেইসময় হাত ফস্কে দুষ্কতীর পায়ের কাছেই বোমা ফেটে যায়। জখম দুষ্কৃতী খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। 

শৌচাগার থেকে উদ্ধার ব্যবসায়ীর মুখবাঁধা মৃতদেহ

এদিকে, বাগুইআটির অশ্বিনীনগরে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার ব্যবসায়ীর মুখবাঁধা মৃতদেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের দুই নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মৃত চাল ব্যবসায়ীর নাম জগদীশ মল্লিক। পরিবার সূত্রে খবর, স্ত্রী মারা যাওয়ার পর, বাড়িতে একাই থাকতেন ওই ব্যবসায়ী। দুই মেয়ে বিবাহিত, ছেলে অন্যত্র থাকেন। পরিবারের দাবি, গতকাল রাতে বাড়ির শৌচাগারে উপুড় হয়ে, মুখবাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ব্যবসায়ীকে। ঘর লন্ডভন্ড ছিল। লুঠপাট চালানো হয়েছে বলে অভিযোগ। সম্পত্তি বিবাদ, নাকি ব্যবসায়িক শত্রুতার জেরে খুন, খতিয়ে দেখছে বাগুইআটি থানার পুলিশ। 

তপন কান্দু খুনের তদন্ত

অন্যদিকে, ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে বিস্ফোরক তথ্য সিবিআইয়ের হাতে। সূত্রের খবর, খুনের দিন ঘটনাস্থলের ৪০০ মিটার ছিল ঝালদা থানার আরটি ভ্যান। অভিযোগ, গুলি চলার খবর পেয়েও পুলিশ সেখানে যায়নি। উল্টে কয়েকজন পুলিশ কর্মী ঘটনাস্থলে যেতে চাওয়ায় এসআই অণিমা অধিকারী তাঁদের শাসান বলে অভিযোগ। সূত্রের খবর, গত ২ দিন ধরে ঝালদা থানার ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে সিবিআইয়ের হাতে। পাশাপাশি, ঝালদা খুনের তদন্তে নমুনা সংগ্রহের জন্য এবার সিএফএসএল-এর সাহায্য নিচ্ছে সিবিআই। খবর সূত্রের।

সেরা শিরোনাম

News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
Annapurna Yojona : আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
আজকের মধ্যেই কারা পাচ্ছেন অন্নপূর্ণা যোজনার টাকা? না-পেলে আজই কী করতে পারেন?
Blood Donation Rule: 'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
'রক্ত, প্লাজমার জোগান থাকলে ফেরানো যাবে না রোগী', হাসপাতালকে কড়া নির্দেশ রাজ্য সরকারের
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ
ABVP বনাম বাম ছাত্র সংগঠন, তুমুল অশান্তি যাদবপুরে, রাতবিরেতে ভাঙচুর, আগুন, মারপিট, বিক্ষোভ

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget