এক্সপ্লোর

Dantan News: সাপ ধরার নেশাই কাল হল! গোখরোর ছোবলে মৃত্যু ‘পরিবেশবন্ধু’র

Paschim Medinipur News: মঙ্গলবার সোলোনপুরের একটি বাড়িতে একটি গোখরো সাপ ঢোকার খবর পেয়ে গিয়েছিলেন নিতাই।

অমিত জানা, পশ্চিম মেদিনীপুর: সাপ ধরাই ছিল তাঁর নেশা। আর সেই সাপ ধরতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল এক ব্যক্তির। সাপের ছোবলে মৃত্যু হল তাঁর (Snakebite Death)। তাঁর শরীরে ছোবল বসায় গোখরো। তাতেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

গোখরোর ছোবলে মৃত্যু ‘পরিবেশবন্ধু’র

পশ্চিম মেদিনীপুরের (Paschimpur News) দাঁতনের (Dantan News) সোলোনপুরে এই ঘটনা ঘটেছে। মৃত ব্যক্তির নাম নিতাই প্রধান বলে জানা গিয়েছে। এলাকায় তিনি ‘পরিবেশবন্ধু’ নামে পরিচিত ছিলেন। কারও বাড়িতে সাপখোপ ঢুকলেই ডাক পড়ত তাঁর। এ বারও তেমনই ডাক এসেছিল। সাপটিকে বারও করে এনেছিলেন তিনি। তার পরই মর্মান্তিক ঘটনা ঘটে যায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সোলোনপুরের একটি বাড়িতে একটি গোখরো সাপ ঢোকার খবর পেয়ে গিয়েছিলেন নিতাই। সেখানে টর্চের আলো জ্বালিয়ে, ঘরের কোণ থেকে গামছায় পেঁচিয়ে গোখরো সাপটিকে বের করে আনেন তিনি। 

এর পর গলায় জড়িয়ে গোখরোর সঙ্গে নিতাই ছবিও তোলেন বলে জানা গিয়েছে। এমনকি কসরতও করেন বলে দাবি স্থানীয়দের। কিন্তু তাতেই যে কাল হবে, তা বুঝতে পারেননি তিনি। ছবি তোলার কয়েক মুহূর্ত পরই গোখরোর প্রাণঘাতী ছোবল বসায় তাঁর শরীরে। জঙ্গলে সাপটিকে ছাড়তে যাচ্ছিলেন তিনি। সেই সময়ই সাপটি ছোবল মারে।

আরও পড়ুন: Saltora News: পুকুরময় থিকথিক করছে মরা মাছ, শত্রুতার জেরে জলে বিষপ্রয়োগ! চাঞ্চল্য শালতোড়ায়

সাপের ছোবল খেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন নিতাই। তড়িঘড়ি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্‍সকরা। ‘পরিবেশবন্ধু’র এমন মর্মান্তিক পরিণতিতে শোকস্তব্ধ গোটা গ্রাম। 

এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দাঁতন ২ নম্বর ব্লকের বিডিও রজনীশকুমার যাদব বলেন, ‘‘দুর্ভাগ্যজনক মৃত্যু।  যদি সাপ দেখতে পান, নিজের থেকে চেষ্টা করবেন না। ব্লক প্রশাসনকে জানান। আমরা অ্যাকশন নেওয়ার চেষ্টা করব।’’

সাপ ধরার নেশা কাল হল! মর্মান্তিক পরিণতি দাঁতনের ব্যক্তির

মৃতের আত্মীয়রা জানিয়েছেন, সাপ ধরে জঙ্গলে ছেড়ে দেওয়া নেশা ছিল নিতাইয়ের। সেই সাপের বিষেই শেষ হয়ে গেল তাঁর তরতাজা জীবন।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Police Officer Arrested: ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
ঘুষ নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও পুলিশ অফিসার, গ্রেফতার ব্যাঁটরা থানার সাব ইন্সপেক্টর
CM Suvendu Adhikari: অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা
অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, “১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে ..”, যারা পেলেন না ? জনকল্যাণ শিবির নিয়েও জরুরি বার্তা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget