এক্সপ্লোর

Paschim Medinipur: স্কুলে ক্লাসরুম থেকে উদ্ধার গলায় ফাঁস দেওয়া মৃতদেহ, গড়বেতায় শিক্ষকের মৃত্যুতে রহস্য

Paschim Medinipur News: পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় স্কুলের ক্লাসরুম থেকে উদ্ধার ভূগোলের শিক্ষক নাসিমউদ্দিন খানের মৃতদেহ। এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

সোমনাথ দাস, গড়বেতা: পশ্চিম মেদিনীপুরের (Paschim Medinipur) গড়বেতায় (Garhbeta) এক শিক্ষকের (Teacher) রহস্যমৃত্যু (Mystery death)। স্কুলের (School) ক্লাসরুম (Class room) থেকে তাঁর গলায় ফাঁস লাগানো মৃতদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশের (Cops) অনুমান, ওই শিক্ষক আত্মহত্যা (Suicide) করেছেন। পুলিশি তদন্তে উঠে এসেছে, মৃত শিক্ষকের ডায়েরিতে স্পষ্ট, তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। তার ফলেই তিনি এই ঘটনা ঘটিয়েছেন বলে মনে করছেন তদন্তকারীরা।

পুলিশ সূত্রে খবর, মৃত শিক্ষকের নাম নাসিমউদ্দিন খান। তিনি ভূগোলের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। এই শিক্ষকের রহস্যমৃত্যুতে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঠিক কী কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন, সেটা কেউই বুঝতে পারছেন না।

আরও পড়ুন করোনাকালে বেকারত্ব-ঋণের জ্বালা, ৩ বছরে ২৫ হাজারের বেশি আত্মহত্যা ভারতে!

কিছুদিন আগে শিলিগুড়ির জ্যোতিনগরে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সাদা বোর্ডে জ্বলজ্বল করছে ধাপে ধাপে কষা অঙ্ক। তার নিচে বড় বড় করে লেখা ‘মা আই কুইট।’ তলায় লেখা দুপুর আড়াইটে। সঙ্গে একটা স্মাইলি। ঠিক এই অবস্থায় পাওয়া যায় শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র সোমনাথ সাহার ঝুলন্ত দেহ। 

পুলিশের প্রাথমিক অনুমান, ডিপ্রেসনে আত্মঘাতী হয়েছেন সোমনাথ। গোটা ঘটনায় হতভম্ব পরিবার-পরিজনরা। পরিবার ও স্কুল সূত্রে খবর, পড়াশোনায় ভাল ছিলেন সোমনাথ। মাধ্যমিকে ৯৩ শতাংশ নম্বর পেয়েছিলেন তিনি। উচ্চ মাধ্যমিকের টেস্টে পেয়েছিলেন ৮৫ শতাংশ নম্বর। এমন একজন পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুতে স্কুলের শিক্ষকরাও বিস্মিত। 

পরিবার সূত্রে খবর, ঘটনার দিন দুপুর পর্যন্ত সোমনাথের আচরণে অস্বাভাবিকতা ছিল না। দুপুরের খাওয়া সেরে নিজের ঘরে পড়তে চলে চলে যান তিনি। বিকেলে ঠাকুমা ঘরে ঢুকে নাতিকে সিলিং থেকে ঝুলন্ত অবস্থায় দেখেন। 

বাবা পেশায় ওষুধের দোকানের কর্মচারী। মা মনোরোগীদের কাউন্সেলিং করেন। করোনা পরিস্থিতির মধ্যে স্কুল বন্ধ থাকায় দু’বছর ধরে বাড়িতেই চলছিল সোমনাথের পড়াশোনা। তার মধ্যেই কি তলে তলে ডিপ্রেসন গ্রাস করেছিল তাঁকে? যা বুঝতে পারেননি মনোরোগ বিশেষজ্ঞ মা-ও? 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

21 July TMC Rally: ২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
২১ জুলাইয়ের প্রস্তুতি তুঙ্গে, কী বলছে 'ঋতব্রত তৃণমূল' ? '...মূল মঞ্চে থাকবে না মমতার ছবি '
West Bengal Live Updates: বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
বুলডোজারে গুঁড়িয়ে গেল অভিষেকের আমতলার কার্যালয়, কেন্দ্রীয় বাহিনী নিয়ে অ্যাকশনে পুলিশ!
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Post Office Schemes : দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
দিনে ১০০ টাকা জমিয়ে আপনি পেতে পারেন কোটি টাকা, এই পোস্ট অফিসের স্কিমে রয়েছে সুবর্ণ সুযোগ
Lamine Yamal: ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
ফাইনালের আগে স্পেন শিবিরে স্বস্তি, চোট সারিয়ে প্র্যাক্টিসে ইয়ামাল, চাপ বাড়ল আর্জেন্তিনার?
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
অভিষেকের কার্যালয়ে ডিজিটাল লক করা ঘরের হদিশ, ভাঙতে এল দমকল
FIFA World Cup Final: বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
বিশ্বকাপ জিতলেই অবসর, কোচের ট্যাটু করাবেন গায়ে, ফাইনালের আগেই স্প্যানিশ ফুটবলারের বিরাট দাবি
Embed widget