এক্সপ্লোর

Suicide In India : করোনাকালে বেকারত্ব-ঋণের জ্বালা, ৩ বছরে ২৫ হাজারের বেশি আত্মহত্যা ভারতে!

ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর যে তথ্য সামনে উঠে এসেছে, তা দেখে রীতিমতো স্তম্ভিত সকলে।

নয়াদিল্লি : মারণ ভাইরাসের মরণ কামড় শুধু নয় করোনা অতিমারীর (Corona Pandemic) করাল সময় অকালে কেড়ে নিয়েছে আরও অনেক প্রাণ। বিছিন্নবাস (Isolation), লকডাউনের (Lockdown) প্রভাব যে মানুষের ওপর প্রবলভাবে পড়েছে, সেটা বারবার বলেছেন চিকিৎসক (Doctors), জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এবার ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (National Crime Records Bureau) তথা NCRB যে তথ্য সামনে উঠে এসেছে, তা দেখে রীতিমতো স্তম্ভিত সকলে। যেখানে জানানো হয়েছে, গত তিন বছরে বেকারত্ব (unemployment) ও ধার-দেনায় (indebtedness) জর্জরিত হয়ে আত্মহননের (Suicide) পথে বেছে নিয়েছে ২৫ হাজারের বেশি ভারতীয়! প্রসঙ্গত, এক রিপোর্ট অনুসারে, এই মুহূর্তে সারা বিশ্বে যত আত্মহত্যা হচ্ছে, তার পাঁচ ভাগের একভাগই ভারতে।

ভারতে স্বাস্থ্যক্ষেত্রে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে আলোচনার মাঝে কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় (Rajya Sabha) যে তথ্য পেশ করেছেন, তা দেখে হতবাক সকলে। যেখানে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য উল্লেখ করে জানানো হয়েছে, ২০১৮, ২০১৯ সালের তুলনায় বেকারত্বের কারণে বেশি আত্মহত্যা ২০২০ সালে। গত বছর ৩ হাজার ৫৪৮ জন ভারতীয় বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন। ২০১৮-তে বেকারত্বের কারণে আত্মহত্যার সংখ্যা ২ হাজার ৭৪১। আর ২০১৯ সালে বেকারত্বের কারণে আত্মহত্যার করেছিলেন ২ হাজার ৮৫১ জন ভারতীয়। অর্থাৎ গত তিন বছরে বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন ৯ হাজার ১৪০ জন।

পাশাপাশি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর তথ্য জানাচ্ছে, গত বছর ঋণের দায়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন ৫ হাজার ২১৩ জন। ২০১৯ সালে সংখ্যাটা ছিল ৫ হাজার ৯০৮ জন আর ২০১৮ সালে সংখ্যাটা ছিল ৪ হাজার ৯৭০ জন। গত তিন বছর মেলালে ধার-দেনার দায়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন ১৬ হাজার ৯১ জন। আর বেকারত্বের কারণে আত্মহত্যা করেছেন যারা তাঁদের সংখ্যা জুড়লে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ২৫ হাজার ২৩১ জন।

একঝলকে আত্মহত্যা নিয়ে NCRB-র তথ্য

কারণ ২০১৮ সাল ২০১৯ সাল ২০২০ সাল মোট মৃত্যু
বেকারত্ব ২,৭৪১ ২,৮৫১ ৩,৫৪৮ ৯,১৪০
ঋণ ৪,৯৭০ ৫,৯০৮ ৫,২১৩ ১৬,০৯১

আরও পড়ুন- অঙ্কের আঁকিবুকির মাঝে লেখা 'মা আই কুইট', স্কুলছাত্রের আত্মহত্যায় শোকস্তব্ধ শিলিগুড়ি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Madan Mitra : 'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
'শুভেন্দুর সঙ্গে কথা বলে জানাতে বলেছিল', অভিষেককে নিয়ে চাঞ্চল্যকর দাবি মদনের
Air India Flight : অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
অবতরণের ঘণ্টাখানেক আগে প্রায় ৫ মিনিট তীব্র ঝাঁকুনি, ভয়ঙ্কর ঘটনা এয়ার ইন্ডিয়ার বিমানে
Nadia News : তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
তৃণমূলের সমর্থনে নদিয়া জেলা পরিষদ দখল বিজেপির
BJP News : তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP
তোলাবাজি-সহ একাধিক অভিযোগে ২২ জন কর্মীকে সাসপেন্ড করল BJP

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget