এক্সপ্লোর

Paschim Medinipur: হাতির হানায় তছনছ চাষের জমি, গড়বেতায় মাথায় হাত কৃষকদের

Elephant Attack:একাধিক মাটির বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। ফসলের ক্ষতিও হয়েছে।

সোমনাথ দাস, গড়বেতা, পশ্চিম মেদিনীপুর: গড়বেতা এক নম্বর ব্লকের খড়কাটা এলাকায় হাতির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি। রাত থেকে ওই এলাকায় ৩০ থেকে ৪০টি হাতি দাপিয়ে বেড়ায়।

গ্রামবাসীদের অভিযোগ:
হাতির দলের দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা এলাকা। হাতির হামলায় গবাদি পশুর মৃত্যু হয়েছে বলেও অভিযোগ। জখমও হয়েছে কিছু গবাদি পশু।  একাধিক মাটির বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ। ফসলের ক্ষতিও হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, প্রায় দেড়শো বিঘা জমির ফসল নষ্ট করেছে হাতির পাল। জঙ্গলমহল এলাকায় প্রতি বছর শীতের মরসুমে হাতির হামলা হয়। এই ঘটনায় খবর দেওয়া হয়েছে গড়বেতা এক নম্বর ব্লকের বিডিও অফিস ও স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের।  

বারবার হাতির হানা:
ডিসেম্বর থেকেই শুরু হয়েছে হাতির হানা। ওই মাসেই বাঁকুড়ার জয়পুর থানার আঙ্গারিয়া গ্রামে ৫০-৫৫টি হাতির একটি দল ঢোকে। তাদের হানায় নষ্ট হয়েছে বিপুল এলাকার জমির ফসল। আলু ও সবজির জমির ফসল নষ্ট হয়ে যায়। তারপরের দিন ভোরে জঙ্গলে ঢোকে হাতির দল। ওই ঘটনায় বিপুল ক্ষয়ক্ষতির শিকার হয়েছিলেন চাষিদের অনেকে। মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে চাষ করেছিলেন অনেকেই। ফসল নষ্ট হওয়ায় বিপদের মুখে পড়েছিলেন তাঁরা। নভেম্বরে ঝাড়গ্রামে রামানন্দপুরে হাতির হানায় নষ্ট হয়েছিল ফসল। ফসলের ক্ষতিপূরণের দাবিতে ভোর থেকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছিলেন বাসিন্দারা। রাত্রি ন'টা নাগাদ নয়াগ্রাম থেকে সুবর্ণরেখা নদী পেরিয়ে প্রায় ২৫-৩০ টি দাঁতাল হাতি সাঁকরাইল ব্লকের গড়ধরা, পাথরপাড়া, দক্ষিণদাঁড়িয়া, কিসমত রামানন্দপুর সহ কয়েকটি গ্রামে চাষের জমিতে গিয়ে ব্যাপক তাণ্ডব চালায়। যার ফলে নষ্ট হয়ে গিয়েছিল বহু ফসল। শীতকালীন সব্জি চাষ হয়েছিল বিস্তীর্ণ এলাকায়। কপি, বেগুন-সহ নানা সব্জি নষ্ট হয়ে যায়। মাঠে ছিল পাকা ধানও। চাষিদের অভিযোগ, ধান চাষেরও প্রচুর ক্ষতি করেছে হাতির দলটি। প্রায় ১০ ঘণ্টা ধরে চাষের জমিতে গিয়ে তান্ডব চালায় হাতির দলটি। গ্রামবাসীদের অভিযোগ, বন দফতরকে জানানো হয়েছিল। কিন্তু, ঘটনাস্থলে কেউ আসেনি। যার ফলে বন দফতরের উপরেও ক্ষোভ প্রকাশ করেছিলেন ওই এলাকায় বাসিন্দারা। ভোর ছ'টা থেকে প্রায় ১১টা পর্যন্ত অবরোধ চলার পরে, তা উঠে গিয়েছিল। 

তার কদিন আগেই উত্তরবঙ্গের জেলায় হাতির হামলার খবর মিলেছিল। বানারহাটে একটি চা বাগানে ঢুকে পড়েছিল একটি হাতির দল। প্রায় কাছাকাছি সময়েই মেটেলিতে শ্রমিক আবাসনে ঢুকে হামলা চালায় একটি হাতি। খাবারের খোঁজে ঘরের দেওয়ালও ভেঙে ফেলে। কোনওক্রমে পালিয়ে বেঁচেছিলেন বাসিন্দারা। 

আরও পড়ুন: বউবাজারে ফের দুর্ঘটনা, সাতসকালে ভেঙে পড়ল মার্কেটের একাংশ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal LIVE News Updates: NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? আজই চূড়ান্ত হতে পারে তৃণমূলত্যাগী NCPI সাংসদদের ভবিষ্যৎ
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি, কোন কোন নম্বরে যোগাযোগ করলে হবে সমাধান?
Annapurna Yojana : এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
এই কারণেও আটকে থাকতে পারে আপনার অন্নপূর্ণা যোজনার টাকা ! না জানলে হয়রানি হবে
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...

ভিডিও

NDA NCPI Meeting | NDA-র শরিক, নাকি বিজেপিতে মিশে যাবে NCPI? দিল্লিতে NDA-র বৈঠকে তৃণমূলত্যাগী NCPI সাংসদরা
TMC Inner Clash: কালীঘাট তৃণমূলে ভাঙন অব্যাহত। ইস্তফা নেতাজির পরিবারের সদস্য চন্দ্র বসুর
Pahalgam Cloud Blast: পহেলগাঁওয়ের বাটকুটে মেঘ ভাঙা বৃষ্টি, ক্ষতিগ্রস্ত খানাবল-পহেলগাঁও রোড
Abhishek Banerjee | সুপ্রিম নির্দেশ, ৭ দিনের মধ্যে অভিষেকের মামলার শুনানি শেষ করতে চায় হাইকোর্ট
BJP Government : বিজেপির রাজ্য সভাপতি বলার ২ দিনের মধ্যেই 'ঘুরে গেল ডিমের অভিমুখ' | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
অভিজিৎ দীপকের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, পুলিশের দ্বারস্থ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার
Modi - Sudip Meet : বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
বিজেপির সঙ্গে আজই মিশছে NCPI? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষেই সুদীপ বললেন ...
কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন 'কাকলির প্রথম স্টুডেন্ট' শশী? সিদ্ধান্ত চূড়ান্ত? ইঙ্গিতপূর্ণ পোস্ট সাংসদ-পুত্রের
শশী পাঁজা কি কালীঘাট-তৃণমূলের সঙ্গ ছাড়ছেন? এবার ইঙ্গিতপূর্ণ পোস্ট কাকলির ছেলের
Embed widget