এক্সপ্লোর

Ghatal Lok Sabha Constituency: নাম ঘোষণা হতেই হিরণের সমর্থনে দেওয়াললিখন শুরু, হাইভোল্টেজ ভোট ঘাটালে

Hiran Chatterjee: এমনিতে BJP-র বিধায়ক হিরণ। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই সাংসদ হিসেবে মনোনীত করেছে BJP.

ঘাটাল: রাজনীতি থেকে সরে যেতে চেয়েও থেকে গিয়েছেন। কিন্তু তৃণমূলের তারকা সাংসদ দেবকে (TMC MP Dev) নিয়ে চাপানউতর চলছেই। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকেই তিনি ফের প্রার্থী হন কি না, এখনও সেই নিয়ে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তার মধ্যেই ঘাটালে টলিউডের আর এক অভিনেতা হিরণ্ময় চট্টোপাধ্যায় তথা হিরণকে ঘাটালের প্রার্থী ঘোষণা করেছে BJP. তাই দুই তারকার সম্ভাব্য লড়াই ঘিরে এখন থেকেই পারদ চড়ছে ঘাটালে। সেই আবহেই সেখানে হিরণের সমর্থনে দেওয়াললিখন শুরু হয়ে গেল। (Ghatal Lok Sabha Constituency)

এমনিতে BJP-র বিধায়ক হিরণ। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁকেই সাংসদ হিসেবে মনোনীত করেছে BJP. শনিবার রাতে প্রার্থিতালিকা প্রকাশ হয়েছে।তার পর রাতেই ঘাটাল লোকসভা কেন্দ্রে হিরণের সমর্থনের দেওয়াললিখনের কাজ শুরু হয়ে যায়। রবিবার সকালেও ঘাটাল এবং দাসপুরের বিভিন্ন জায়গায় দেওয়াললিখন করতে দেখা যায় BJP-র নেতা-কর্মীদের।  BJP-র রাজ্য নেতৃত্বের নন, হিরণকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মনোনীত প্রার্থী বলে উল্লেখ করা হয়েছে দেওয়াললিখনে। (Hiran Chatterjee)

শুধু তাই নয়, ঘাটাল থেকে BJP প্রার্থী হিরণকে সাধারণ মানুষ জিতিয়ে আনলে, বহু প্রতীক্ষীত ঘাটাল মাস্টার প্ল্যানও বাস্তবায়িত হবে বলে রব তুলেছেন BJP-র জেলা নেতৃত্ব। সেই নিয়ে প্রচারও শুরু হয়ে গিয়েছে। ঘাটালবাসীর কাছে এই প্রতিশ্রুতি যদিও নতুন কিছু নয়। গত কয়েক দশক ধরেই বার বার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা শোনা গিয়েছে। সংসদে সেই নিয়ে সরব হয়েছেন সেখানকার গত দু'বারের সাংসদ দেবও। কিন্তু পরিকল্পনা বাস্তবায়িত হয়নি আজও। 

আরও পড়ুন: Election Commission Of India:লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ

হিরণকে প্রার্থী করা নিয়ে, BJP-র ঘাটাল সাংগঠনিক জেলার সম্পাদক ও দাসপুর বিধানসভার কনভেনার প্রশান্ত বেরা বলেন, "ঘাটাল লোকসভা কেন্দ্রে BJP-র প্রার্থী হিসেবে হিরণ্ময় চট্টোপাধ্যায়ের নাম ঘোষণা হওয়ায়, শুধু BJP নেতা-কর্মীরাই নন, ঘাটালবাসীও খুশি। আমরা আশাবাদী যে, ঘাটালে মোদিজির মনোনীত প্রার্থীকে হিরণকে দু'হাত ভরে ভোট দেবেন ঘাটালেক মানুষ, তাঁকে জয়ী করবেন। আগামী দিনে ঘাটালের মানুষের হয়ে করথা বলবেন হিরণ। ঘাটাল মাস্টার প্ল্যানে সাফল্য আসবে।"

তবে এই মুহূর্তে ঘাটাল সরগরম লোকসভা নির্বাচন ঘিরে। BJP-র তরফে সেখানে প্রার্থী হচ্ছেন হিরণ, যাঁর সঙ্গে ঘাটালের বর্তমান সাংসদ দেবের তেমন সুসম্পর্ক নেই বলেই শোনা যায়। রাজনীতিতে থাকা নিয়ে সম্প্রতি দেব যখন দোনোমোনো করছিলেন, সেই সময় দেবের বিরুদ্ধে মুখ খোলেন হিরণ। ঘাটালের জন্য দেব কী করেছেন, কত বার ঘাটালে গিয়েছেন, প্রশ্ন তোলেন তিনি। 

সংসদের ভিতরে এবং বাইরে দেব যদিও বরাবরই ঘাটাল মাস্টার প্ল্যানের সপক্ষে সওয়াল করে এসেছেন। এবছর সংসদে বিদায়ী ভাষণেও ঘাটালের কথা তুলে ধরেন তিনি। যাঁরা ভোট দিয়েছেন এবং যাঁরা দেননি, সকলকেই ধন্যবাদ জানান। তবে এবার তিনি ঘাটাল থেকে প্রার্থী হবেন কি না, সেই নিয়েও ধন্দ রয়েছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর রাজনীতিতে থেকে গিয়েছেন দেব। ঘাটালে যে শঙ্কর দলুইয়ের সঙ্গে দেবের সংঘাতের খবর বার বার সামনে এসেছে, তাঁকেও পদ থেকে সরিয়েছে তৃণমূল। তাই ঘাটাল থেকেই দেব ফের প্রার্থী হবেন হলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। তবে তাতে সিলমোহর পড়া এখনও বাকি। তারই মধ্যে ঘাটালে হিরণকে প্রার্থী করে চমক দিয়েছে BJP. সব মিলিয়ে এবছর লোকসভা নির্বাচনে ঘাটাল অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র হয়ে উঠতে পারে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ritabrata TMC On Abhishek:
"অভিষেককে 'সাইড' করলেই পুরনো সহযোগীদের পাশে পেতে পারেন মমতা..", মত ঋতব্রতপন্থী অনেক নেতার
Lahek Ali Arrested: 'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
'কোনওভাবে কেউ যেন নিজেকে বেশি লায়েক না মনে করে', লাহেক আলির গ্রেফতার প্রসঙ্গে কী বলছেন দেবজিৎ-সুকান্ত
Nirmal Ghosh Son Arrested: ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
ছেলে গ্রেফতার হতেই রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্মল, আগেই 'ঋতব্রত তৃণমূলে' যাওয়ার 'মরিয়া চেষ্টা', বিপাকে পড়েই এত আয়োজন ?
Nirmal Ghosh: 'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন
'ছেলে গিয়েছে, বাপের পালা, ছেলে ডিম খেয়েছে, বাবা কাদা খাবে' - নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর গ্রেফতার হতেই ঢাক-ঢোল বাজিয়ে সেলিব্রেশন

ভিডিও

BJP Government News | অশান্তির আঁচ পেলেই অভিযুক্তকে গ্রেফতার, রাজ্যে কার্যকর গুন্ডা দমন আইন
Arjun Singh | বেলতলা পরিবহণ দফতরে ঘুঘুর বাসা, পরিদর্শনে গিয়ে মন্তব্য পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের
Newtown Money Recovery | সাইবার প্রতারণা মামলায় নিউটাউনের ফ্ল্যাটে তল্লাশি, উদ্ধার বিপুল পরিমাণ টাকা
Dilip Ghosh Jhalmuri Song | ঝালমুড়ি নিয়ে এবার গান রেকর্ডিং দিলীপ ঘোষের। ABP Ananda LIVE
Shravani Mela | শ্রাবণী মেলার আগেই তারকেশ্বরে 'মহাদেব এক্সপ্রেস', প্রতি সোমে জলযাত্রীদের জন্য় 'পুষ্পবৃষ্টি'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anti Social Activities Bill: রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
রাজ্যে চালু 'গুন্ডা দমন আইন'! কারা সুবিধা পাবেন এবং বিপদে কারা ? কী শাস্তি হবে ? জানুন সমস্ত তথ্য
Jhalmuri Song : 'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
'দাবাং' থেকে 'রকস্টার' দিলীপ! 'ঝালমুড়ি' নিয়ে গান গেয়ে সুরের ময়দানে মন্ত্রী, দেখুন ভিডিও
Weather Alert: রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
রাজ্যজুড়ে সতর্কতা, ঝড়বৃষ্টিতে ভাসবে উত্তর থেকে দক্ষিণ, ভারী বর্ষণের পূর্বাভাস হাওয়া অফিসের
Road Accident : ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
ভয়ঙ্কর, স্কুটিতে ধাক্কা দ্রুত গতির চারচাকা গাড়ির, উড়ে গিয়ে পড়ল কিশোর; শেষ প্রাণ
Srabanti Chatterjee: ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
ধর্ষণের অভিযোগে গ্রেফতার টলিউডের প্রথম সারির অভিনেত্রীর PA
Railway Stolen Bedsheets : ১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
১০০০ জনে ১ জন যাত্রী চোর ! ভারতীয় রেলে উধাও ১.২৭ কোটি চাদর-তোয়ালে, ১০৪ কোটির ক্ষতি
CM Suvendu Adhikari:
"মেধার ভিত্তিতে নিয়োগ..", বড় বার্তা মুখ্যমন্ত্রীর, "আগামী এক সপ্তাহের মধ্যে.." কী কী পাচ্ছে এবার রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলি ?
Ration Controversy: 'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
'ফিঙ্গার প্রিন্ট নিয়ে মাল দিচ্ছে না, সাহসটা পায় কী করে? জেলে ভরেননি কেন?', হুঁশিয়ারি খাদ্যমন্ত্রীর
Embed widget